ফ্রিডম ফ্রম রিলিজন

তসলিমা নাসরিন

গতকাল ফ্রিডম ফ্রম রিলিজন ফাউন্ডেশনের কনভেনসন হলো যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অ্যানি লরি গেইলোর আর ডান বেকার অসাধারণ সব কাজ করছেন। গোটা আমেরিকাকে ধর্মান্ধতা আর কুসংস্কার থেকে মুক্ত করার পণ করেছেন। সত্তর দশকের মাঝামাঝি সময় অ্যানি নিকল গেইলোর শুরু করেছিলেন এই ফাউন্ডেশন। তাঁরই সুযোগ্য কন্যা এটি আজও চালিয়ে যাচ্ছেন। আজ এটির সদস্যসংখ্যা তেইশ হাজার। বিরাট এক বাড়ি হয়েছে। বাড়ির নাম ফ্রিথট হল। কনভেনশনে আমাকে এমপারার হ্যাজ নো ক্লথস পুরস্কার দেওয়া হলো। অস্কার পুরস্কারের মূর্তি যেখান থেকে বানানো হয়, সেখান থেকেই এই ন্যাংটো রাজার মুর্তিটা বানানো হয়েছে। ম্যাডিসনের মনোনা লেকের পাড়ে, হিলটন হোটেলে মনোনা রোসে হলো আমাদের কনভেনশন। ছায়ার মতো একটা সিকিউরিটি ছিল। আমার। ম্যাট নাম। আমি আর যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ছেলে রন রিগ্যান বক্তৃতা করলাম। রন রিগ্যান বলেছেন আমি বলার পর। আমার কথা উনি বারবারই উল্লেখ করলেন। তসলিমাদের দরকার পৃথিবীটা বদলাবার জন্য। আরও হাজারও তসলিমা চাই–এসব। আমার বক্তৃতাটা অতি সাধারণ ছিল। দুনিয়াতে কী ঘটছে- বাংলাদেশে, ভারতে, সৌদি আরবে, আমেরিকায়–এসবই একটু একটু বললাম। ও মা, তাতেই দেখি বিশাল কাণ্ড। সকলে স্ট্যান্ডিং ওভেশন দিল। লাইন দিয়ে বই কিনলো। কত শত মানুষ যে এসে জানালো তারা আমার পিচ শুনে মুগ্ধ, আমি খুব সাহসী, আমি একা নই, তারা আমার সঙ্গে আছে। এসব অবশ্য শুনে আসছি আজ প্রায় পঁচিশ বছর। কিছুই আমাকে আর চমকিত করে না। লেকচার ফি ওরা দিয়েছে পাঁচ হাজার ডলার, সেটা সংসারের কাজে লাগবে।

সকল অধ্যায়
১.
কুপমন্ডুক
২.
ধর্মীয় সন্ত্রাস
৩.
গৃহকর্মীদের নির্যাতন করছে গৃহকর্ত্রীরা!
৪.
নাকুশা
৫.
সন্ত্রাসের দুনিয়া
৬.
একটি মৃত্যু
৭.
ঈদের নামাজ নিষিদ্ধ
৮.
ঈদ
৯.
ও আমার দেশের মাটি
১০.
মেয়েদের কেন ঠকানো হয়?
১১.
লজ্জা দিবস
১২.
গোমাংস নিষিদ্ধ
১৩.
ব্যক্তিগত শোক
১৪.
নতুন পৃথিবী
১৫.
বজরঙ্গি ভাইজান
১৬.
হুমায়ুন আজাদ
১৭.
ভারতে পর্নোগ্রাফি নিষিদ্ধ
১৮.
নার্গিস
১৯.
অসহিষ্ণুতা
২০.
ইসলামী খুনী
২১.
বইমেলায় প্রবেশ নিষেধ
২২.
দৈনন্দিন জীবন
২৩.
উইকিপিডিয়া
২৪.
কোথায় আছি
২৫.
দ্বিখণ্ডিত
২৬.
ফাঁসি
২৭.
স্টেটমেন্ট
২৮.
হাতি ঘোড়া
২৯.
আইসিস
৩০.
খুন
৩১.
দুর্বৃত্ত
৩২.
প্রতিবাদ
৩৩.
ফ্রিডম ফ্রম রিলিজন
৩৪.
গুলাম আলী
৩৫.
হজ্ব
৩৬.
সৌদি আরবের কীর্তিকলাপ
৩৭.
কোরবানির ঈদ
৩৮.
ডেঙ্গি
৩৯.
তাইপেই
৪০.
কবিতা
৪১.
এস
৪২.
কবিতা
৪৩.
সৌদি আরবে সেক্স শপ
৪৪.
অভিজিৎকে কেন মরতে হলো
৪৫.
বারসেলোনা
৪৬.
মেক্সিকো
৪৭.
অনুভূতিতে আঘাত না করে সমাজ বদলানো যায় না
৪৮.
অভিজিৎকে যেভাবে চিনি
৪৯.
পড়ানো
৫০.
অসম্মান
৫১.
গরবাচেভ
৫২.
ভাষা দিবস
৫৩.
ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুক্তমনাদের খুন করছে
৫৪.
অ্যাসেম্বলি
৫৫.
আমার দুঃখিনী বর্ণমালা
৫৬.
খাওয়াদাওয়া
৫৭.
আমি কোথায় এখন?
৫৮.
গার্হস্থ্য
৫৯.
পুরোনো পাপী
৬০.
উপহার
৬১.
বর্ণবাদ
৬২.
বিলবাও
৬৩.
ইলিশ কোরবানি
৬৪.
পাটনা
৬৫.
লিঁও
৬৬.
ইহা বোমা নহে
৬৭.
এই সময়
৬৮.
এলোমেলো
৬৯.
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকে নিষিদ্ধ করার পাঁয়তারা
৭০.
মা
৭১.
ফেসবুক
৭২.
দেশ ১
৭৩.
কল্পনার রাজ্য
৭৪.
ওরা আটজন
৭৫.
চূর্ণী গাঙ্গুলী
৭৬.
এসব কী হচ্ছে দেশে?
৭৭.
ভিন্নমতের নিরাপত্তা নেই, বাংলাদেশ কি আদৌ কোনও ডেমোক্রেসিং?
৭৮.
অভিজিৎ
৭৯.
কীরকম যেন ভয় ভয় লাগে
৮০.
গরিবের গ্রেনেড
৮১.
কোকো, খালেদা আর দেশের দগ্ধ সন্তানেরা
৮২.
গুন্টার গ্রাস
৮৩.
চুম্বন
৮৪.
ছিঃ!
৮৫.
ছোট ছোট ভাবনা
৮৬.
নারী
৮৭.
নারী দিবস
৮৮.
নাস্তিক নাগরিকদের নিরাপত্তা দিন
৮৯.
নারী দিবস
৯০.
ধর্ম আর রাজনীতি
৯১.
টুকরো ভাবনা
৯২.
পতিতাপ্রথা বন্ধ হোক
৯৩.
পাকিস্তানে খুন
৯৪.
বাংলা সংস্কৃতি চলবে কী চলবে না
৯৫.
টুকরো টুকরো জীবন
৯৬.
বাংলাদেশের কী কী করা উচিত ছিল এবং ছিল না
৯৭.
বাক স্বাধীনতা
৯৮.
বাঘ আর বেড়াল
৯৯.
ভূমিকম্প, গরুর মাংস
১০০.
স্বপ্নগুলো
১০১.
ব্লগার হত্যা?
১০২.
মানুষ মানুষের জন্য?
১০৩.
মেনোপজ?
১০৪.
ইসলামী ইনকুইজেশন
১০৫.
লিঙ্গসূত্র
১০৬.
মুসলিম শরণার্থীদের সাহায্য করছে অমুসলিম দেশগুলো
১০৭.
স্যানিটারি প্রতিবাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%