স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো

দাউদ হায়দার

বুঝলে জাহিদ, দিনকাল যা পড়েছে
এখন বেঁচে থাকাটাই দায়।

প্রত্যেকদিন সকালে উঠে দেখি
ঘাড়ে মাথা আছে কী নেই
চোখ দু’টো দেখছে, না অন্ধ
কানে শুনছি, না বধির
চুলগুলো কালো, না শাদা
কিছুই বুঝতে পারি না।

ডাইনে বললে বামে
বামে বললে ডাইনে
চলবো; এমন সাহসও আর নেই।

অথচ দ্যাখো
এই আমরাই একদিন
ভাষার আন্দোলনে, ঊনসত্তরের গণুভ্যুত্থানে
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে
শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছি। তখন,
আমাদের কাছে
মৃত্যুই ছিল জীবনের স্বাধীনতা।
স্বাধীনতা ছিল মৃত্যুর চেয়ে বড়ো।
আর সেই স্বাধীনতা পাবার জন্যে
কী কাণ্ডই না করেছি।

অথচ দ্যাখো
একটি দশক যেতে না যেতেই
স্বাধীনতার কি হাল
দেশের কী অবস্থা
খাদ্য বাসস্থান এমন কী জীবন ধারণের নিরাপত্তাও
আজ অনিশ্চিত।

–আজ, শত্রু মানে পাকিস্তান চীন আমেরিকা নয়
শত্রু মানে আমরাই দেশবাসী, আর
স্বাধীনতা মানে
কতিপয় মানুষের হাতে
অর্থ ও শাসন ক্ষমতা।

২/৯/৮৩

সকল অধ্যায়
১.
আমার এই দেশ
২.
আমরা সবাই নেতা
৩.
তোমার কথা
৪.
যে দেশে সবাই অন্ধ
৫.
আমাদের বাংলা কবিতা
৬.
অনুজ জাহিদকে খোলা চিঠি
৭.
বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮.
উত্তর চাই, জাহিদ
৯.
স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০.
তোমারই অস্থি ও চামড়ায়
১১.
অক্ষয় গাণ্ডীব
১২.
এখনো প্রতীক্ষমান
১৩.
স্বহস্তে বিচার
১৪.
অপেক্ষা করো
১৫.
হিংস্রতা, পরতে পরতে
১৬.
দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭.
দ্রোণাচার্যও অক্ষম
১৮.
প্রাণের পললে
১৯.
আমার চরাচরে
২০.
কে শত্রু, কে মিত্র
২১.
আমার কথা
২২.
আমার কবিতা
২৩.
আমার সঞ্চয়ে
২৪.
শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫.
বধিরের ভাষা
২৬.
ইচ্ছে
২৭.
নিরন্ন মানুষের দেশে
২৮.
ষড় যন্ত্রের ঐকতানে
২৯.
আমাদের গোপন আস্তানা
৩০.
ভাতের গন্ধে
৩১.
জল দাও
৩২.
কোরাস
৩৩.
তোমার কবিতায়
৩৪.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%