আমাদের গোপন আস্তানা

দাউদ হায়দার

দেখুন মশায়, সময়ে অসময়ে আমার সঙ্গে
ইয়ার্কি মস্করা করবেন আ।

আপনি যা ভালো বোঝেন, করুণ
তাতে আমার কিসসু যায় আসে না।
আপনারও বয়স হচ্ছে, আমিও ছেলেপুলের বাপ; তাছাড়া
ইয়ার্কি-ফাজলামোরও তো একটা সীমা আছে; দেখুন
বেশি বাড়াবাড়ি করলে বিপদে পড়বেন; বলে দিচ্ছি।

যেদিকে যাচ্ছিলেন, যান;
যদি না যেতে চান; টু শব্দ করবেন না,
আমার সঙ্গে আসুন। আমি যা করি
শুধু দেখবেন। কোনো বাদ-প্রতবাদ কিংবা
জানতে চাইবেন না, কোনটি ভালো, কোনটি মন্দ : না,
সে হিসেব আপনার নয়।

এখন, আপনাকে একটি গোপন আস্তানায় নিয়ে যাচ্ছি—
এখানে বন্দুক কিংবা বুলেট
কিসসু তৈরী হয় না।

এখানে বোমা-টোমার কোনো কারখানা নেই
এখানে পোস্টার কিংবা ইস্তাহার বিলি হয় না,
এখানে নারী ও মদের কোনো ব্যবসা নেই;
এখানে আপনাকে দু’দণ্ড দাঁড়াতে হবে; এই যা।

আমাদের এই গোপন আস্তানা বুভুক্ষা ভূগোল নামে পরিচিত—
এখানকার জনগণ কিংবা বাসিন্দা, যাই বলুন
গনগনে আগুনের মধ্যে
রক্তকরবীর বীজ বুনে
নিশ্চিন্ত বসে আছে।

মশায়, আপনি দেখুন; দেখে
যেখানে যা খুশি বলবার বলুন :
“বুভুক্ষা ভূগোলের মানুষেরা
আমাদের সুরক্ষিত রাজভবনের দিকে
বিধ্বংসী ঝড়ের মতো সংঘবদ্ধ,
ক্রমশ ধাবমান”।

১৭/৩/৮৩

সকল অধ্যায়
১.
আমার এই দেশ
২.
আমরা সবাই নেতা
৩.
তোমার কথা
৪.
যে দেশে সবাই অন্ধ
৫.
আমাদের বাংলা কবিতা
৬.
অনুজ জাহিদকে খোলা চিঠি
৭.
বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮.
উত্তর চাই, জাহিদ
৯.
স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০.
তোমারই অস্থি ও চামড়ায়
১১.
অক্ষয় গাণ্ডীব
১২.
এখনো প্রতীক্ষমান
১৩.
স্বহস্তে বিচার
১৪.
অপেক্ষা করো
১৫.
হিংস্রতা, পরতে পরতে
১৬.
দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭.
দ্রোণাচার্যও অক্ষম
১৮.
প্রাণের পললে
১৯.
আমার চরাচরে
২০.
কে শত্রু, কে মিত্র
২১.
আমার কথা
২২.
আমার কবিতা
২৩.
আমার সঞ্চয়ে
২৪.
শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫.
বধিরের ভাষা
২৬.
ইচ্ছে
২৭.
নিরন্ন মানুষের দেশে
২৮.
ষড় যন্ত্রের ঐকতানে
২৯.
আমাদের গোপন আস্তানা
৩০.
ভাতের গন্ধে
৩১.
জল দাও
৩২.
কোরাস
৩৩.
তোমার কবিতায়
৩৪.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%