আমরা সবাই নেতা

দাউদ হায়দার

দর্পনে ও-কার মুখ, তোমার আমার নাকি প্রত্যেকের
নাকি, মানব নামধারী কংসের?

হয়তোবা তাই। হয়তোবা সবাই শাসকের
ভূমিকায় অবতীর্ণ; ধরবে দণ্ড রাজবংশের।

দ্যাখো, কী অবস্থা দেশের, দশের ভাগ্যে আজ
মৃত্যু ছাড়া কিছু নেই। প্রতিবাদী কেউ নয়; অথচ সবাই
ভুলেছি বাহান্ন, একাত্তর;–বিস্মৃত জাতির সাজ
সত্যিই পিপীকিকা-তুল্য; বোঝাবে কে, তেমন বুদ্ধিজীবী
রাজনীতিবিদ কই! “শুধু চাই
সিংহাসব;” ব’লে আমি-তুমি প্রত্যেকে নেমেছি পথে,
কেউবা ভিখিরীর সাজে, কেউবা সৈনিক বস্ত্রে—
যে যেমন সাজে, সজ্জিত হতে চাও মারণ-অস্ত্রে।

–আমরা সবাই নেতা, আমাদের এই নেতার রাজত্বে।

১৩/৩/৮৩

সকল অধ্যায়
১.
আমার এই দেশ
২.
আমরা সবাই নেতা
৩.
তোমার কথা
৪.
যে দেশে সবাই অন্ধ
৫.
আমাদের বাংলা কবিতা
৬.
অনুজ জাহিদকে খোলা চিঠি
৭.
বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮.
উত্তর চাই, জাহিদ
৯.
স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০.
তোমারই অস্থি ও চামড়ায়
১১.
অক্ষয় গাণ্ডীব
১২.
এখনো প্রতীক্ষমান
১৩.
স্বহস্তে বিচার
১৪.
অপেক্ষা করো
১৫.
হিংস্রতা, পরতে পরতে
১৬.
দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭.
দ্রোণাচার্যও অক্ষম
১৮.
প্রাণের পললে
১৯.
আমার চরাচরে
২০.
কে শত্রু, কে মিত্র
২১.
আমার কথা
২২.
আমার কবিতা
২৩.
আমার সঞ্চয়ে
২৪.
শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫.
বধিরের ভাষা
২৬.
ইচ্ছে
২৭.
নিরন্ন মানুষের দেশে
২৮.
ষড় যন্ত্রের ঐকতানে
২৯.
আমাদের গোপন আস্তানা
৩০.
ভাতের গন্ধে
৩১.
জল দাও
৩২.
কোরাস
৩৩.
তোমার কবিতায়
৩৪.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%