নিরন্ন মানুষের দেশে

দাউদ হায়দার

[অত্যাচারের অমোঘ নিয়মে সুখী অসুখীর বিচ্ছেদ ভেঙে কবে যে সবাই বাঁচবে।
হেমন্ত/বিষ্ণুদে

–আমিও ভাবি তাই; দিনান্তে দিগন্তে বাজে
নরবলী মড়ক-সঙ্গীক। নিরন্ন মানুষের দেশে মাঝে মাঝে
তাই মৃত্যুঞ্জয়ী হতে চাই। যদিও, পিতৃকালের শানিত তরবারী নাই
তবুও পথে পথে ঘুরি; যদিও প্রাণের সীমানায় পাই
ঐশীর সীমা, অকাল বোধনে।

আমিও ভাই তাই, নিরন্ন মানুষের দেশে
অত্যাচারের অমোঘ নিয়মে সুখী, আমি-তুমি, নানা পরিবেশে
রাজণ্য অত্যাচারে, নানা ধর্মঘটে, কখনোবা
মারী ও বন্যাতে। দিনে দিনে শুধু জনসভা
এদেশের আনাচে কানাচে; অথচ অসুখী বিচ্ছেদ ভেঙে মনে-
প্রাণে বাঁচা যে কঠিন দায়; আমাদের নবজীবনের উজ্জীবনে।

৭/২/৮৩

সকল অধ্যায়
১.
আমার এই দেশ
২.
আমরা সবাই নেতা
৩.
তোমার কথা
৪.
যে দেশে সবাই অন্ধ
৫.
আমাদের বাংলা কবিতা
৬.
অনুজ জাহিদকে খোলা চিঠি
৭.
বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮.
উত্তর চাই, জাহিদ
৯.
স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০.
তোমারই অস্থি ও চামড়ায়
১১.
অক্ষয় গাণ্ডীব
১২.
এখনো প্রতীক্ষমান
১৩.
স্বহস্তে বিচার
১৪.
অপেক্ষা করো
১৫.
হিংস্রতা, পরতে পরতে
১৬.
দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭.
দ্রোণাচার্যও অক্ষম
১৮.
প্রাণের পললে
১৯.
আমার চরাচরে
২০.
কে শত্রু, কে মিত্র
২১.
আমার কথা
২২.
আমার কবিতা
২৩.
আমার সঞ্চয়ে
২৪.
শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫.
বধিরের ভাষা
২৬.
ইচ্ছে
২৭.
নিরন্ন মানুষের দেশে
২৮.
ষড় যন্ত্রের ঐকতানে
২৯.
আমাদের গোপন আস্তানা
৩০.
ভাতের গন্ধে
৩১.
জল দাও
৩২.
কোরাস
৩৩.
তোমার কবিতায়
৩৪.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%