এখনো প্রতীক্ষমান

দাউদ হায়দার

আমার সমস্ত রক্তে, ধমনীতে
আর্ত হাহাকার;
তাই নিয়ে
হে হৃদয়
বাঁচি
ক্ষুধার্ত শহরে, ধোঁয়ায়।

মাঝে মাঝে হঠাৎ শিহরণ জাগে
সমস্ত রসনায়
বিশ্বতৃষ্ণা, আর
তিমিরবিদারী দংশন।

হে হৃদয়, খোলা আকাশের নিচে
তোমাকে নিয়ে আমার
দিনরাত্রি,
একাকার।


দিনের পরে দিন যে গেল
ভাবি
বিগত দিনগুলোর কথা;
ভাবি
হে জীবন, এখনো সময় আছে
তোমাকে একবার
গড়ের মাঠে, অন্ধকারে
জনতারাণীর সাথে
অমর্ত্য গানে,
ভাসিয়ে দেব।

হে জীবন, তুমি জানো
যুদ্ধ হিংসা আর বিপ্লবই
আমাদের জীবন, ইতিহাস।

আজকের জীবন আমার কাম্য ছিল না,–
সীমান্তের ওপারে আমার ঘর, গেরস্থালি;–
অথচ দ্যাখো,
যৌবনের অর্ধেককাল এই প্রবাসে, বিভুঁইয়ে কাটিয়ে
আমি আজ অনাথ, গৃহহীন।

হে জীবন, তোমাকে সুখের মুখ দ্যাখাবো ব’লে
সেই কথে থেকে প্রতীক্ষমান;–
এক যুগ কেটে গেল, এই কলকাতায়
এখনো আশায় বসে আছি;
যদি কেউ ফেরায় সস্নেহে, পিতৃদেশে।

১৮/১১/৮৩

সকল অধ্যায়
১.
আমার এই দেশ
২.
আমরা সবাই নেতা
৩.
তোমার কথা
৪.
যে দেশে সবাই অন্ধ
৫.
আমাদের বাংলা কবিতা
৬.
অনুজ জাহিদকে খোলা চিঠি
৭.
বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮.
উত্তর চাই, জাহিদ
৯.
স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০.
তোমারই অস্থি ও চামড়ায়
১১.
অক্ষয় গাণ্ডীব
১২.
এখনো প্রতীক্ষমান
১৩.
স্বহস্তে বিচার
১৪.
অপেক্ষা করো
১৫.
হিংস্রতা, পরতে পরতে
১৬.
দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭.
দ্রোণাচার্যও অক্ষম
১৮.
প্রাণের পললে
১৯.
আমার চরাচরে
২০.
কে শত্রু, কে মিত্র
২১.
আমার কথা
২২.
আমার কবিতা
২৩.
আমার সঞ্চয়ে
২৪.
শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫.
বধিরের ভাষা
২৬.
ইচ্ছে
২৭.
নিরন্ন মানুষের দেশে
২৮.
ষড় যন্ত্রের ঐকতানে
২৯.
আমাদের গোপন আস্তানা
৩০.
ভাতের গন্ধে
৩১.
জল দাও
৩২.
কোরাস
৩৩.
তোমার কবিতায়
৩৪.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%