তোমারই অস্থি ও চামড়ায়

দাউদ হায়দার

একাত্তুরে তুমি ছিলে আমার ঈশ্বর

তোমার পদযুগলে তখন
ক্ষিপ্ত গতিবেগ, আর
বাহুতে,
তীব্র বিক্রম;

তুমি ছিলে আমার ঈশ্বর।


স্বাধীন স্বদেশে, হে আমার
নিভৃত প্রাণের দেবতা
তুমি আজ বন্দী এক
অক্ষম ধাতব-নির্ভরে।

বাঙ্কারে, যে হাতে গ্রেনেড ছুঁড়েছ
যে পায়ে, দুর্গমগিরিমরুকান্তার পেরিয়ে,
জয় করো স্বাধীনতা

সেই হা, সেই পা এখন
অচল,
নিঃসাড়।

তুমি প্রতিবন্দ্বী স্বাধীন স্বদেশে।


একবার, শুধু একবারই
প্রতিজ্ঞাবদ্ধ হও। জ্বলে ওঠো,
সার্বভৌম
মাটির গন্ধে,
তৃণজলে।

যে বেদনা ঝরেছে ভূগোলে,
স্বদেশে;
তুমি জানো :
আমাদের স্বাধীনতা, তোমারই
রক্তে, আহুইতে।


মরজীবনের ভিতরে, গোটা
তোমারই মতো প্রতিবন্দ্বী;
হে ঈশ্বর, ঐশ্বরিক
অস্থি ও চামড়ায়, আমাদের
রাজসূয় অট্টালিকা,
সিংহাসন—

–ক্রাচে ভর দিয়ে কোথায় চলেছ, মুক্তিযোদ্ধা?

৩১/১০/৮৩

সকল অধ্যায়
১.
আমার এই দেশ
২.
আমরা সবাই নেতা
৩.
তোমার কথা
৪.
যে দেশে সবাই অন্ধ
৫.
আমাদের বাংলা কবিতা
৬.
অনুজ জাহিদকে খোলা চিঠি
৭.
বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮.
উত্তর চাই, জাহিদ
৯.
স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০.
তোমারই অস্থি ও চামড়ায়
১১.
অক্ষয় গাণ্ডীব
১২.
এখনো প্রতীক্ষমান
১৩.
স্বহস্তে বিচার
১৪.
অপেক্ষা করো
১৫.
হিংস্রতা, পরতে পরতে
১৬.
দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭.
দ্রোণাচার্যও অক্ষম
১৮.
প্রাণের পললে
১৯.
আমার চরাচরে
২০.
কে শত্রু, কে মিত্র
২১.
আমার কথা
২২.
আমার কবিতা
২৩.
আমার সঞ্চয়ে
২৪.
শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫.
বধিরের ভাষা
২৬.
ইচ্ছে
২৭.
নিরন্ন মানুষের দেশে
২৮.
ষড় যন্ত্রের ঐকতানে
২৯.
আমাদের গোপন আস্তানা
৩০.
ভাতের গন্ধে
৩১.
জল দাও
৩২.
কোরাস
৩৩.
তোমার কবিতায়
৩৪.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%