পাকিস্তান এবং বাংলাদেশ

তসলিমা নাসরিন

বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে বলে আশঙ্কা না করে বরং পাকিস্তান বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা উচিত। পাকিস্তানেও বাংলাদেশের মতো হত্যাকাণ্ড শুরু হয়েছে। গত শনিবার রাতে পাকিস্তানের করাচি শহরে এক সেক্যুলার ব্লগার খুন হয়েছেন। নাম খুররাম জাকি। খুররাম তার এক বন্ধুর সঙ্গে একটি  ক্যাফেতে বসে ডিনার করছিলেন। তখন  দুটো মোটরসাইকেলে চারজন লোক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্য কারও দিকে অস্ত্র তাক করা হয়নি। আশেপাশের কয়েকজন আহত হয়েছেন। কিন্তু উদ্দেশ্য ছিল খুররাম জাকিকে হত্যা করা। বাংলাদেশের প্রগতিশীল লেখক, ব্লগার, মুক্তচিন্তক, বুদ্ধিজীবী  একের পর এক খুন হচ্ছেন। পাকিস্তানে এই হত্যাকাণ্ড সবে শুরু হয়েছে। অনুমান করছি ইসলামী মৌলবাদীরাই খুনগুলো করছে। খুন করেছে এই দাবি তো তারাই করছে।

খুররাম, আমার মন বলছে, নাস্তিক ছিলেন। খুররাম জাকির দোষ অনেক, তিনি শিয়া সম্প্রদায়ের লোক। সুন্নি মৌলবাদের নিন্দে করতেন। লাল মসজিদের ইমাম আবদুল আজিজের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছিলেন খুররাম জাকি। লাল মসজিদ সুন্নি মৌলবাদীদের আখড়া, মনে আছে ২০০৭ সালে মৌলবাদীদের বিরুদ্ধে লাল মসজিদে মোশাররফের মিলিটারি অপারেশন? আবদুল আজিজ বড়ই কট্টরপন্থি সুন্নি। তিনি কারও অনুরোধেই ২০১৪ সালে তালিবানিদের ঘটানো হত্যাযজ্ঞের নিন্দে করেননি।   তালিবানরা পেশোয়ারের এক স্কুলে ঢুকে ১৩২ জন  স্কুলছাত্রকে খুন করেছিল, সেই তালিবানি হত্যাযজ্ঞের নিন্দে করতে আবদুল আজিজ অস্বীকার করেন। তখন খুররাম জাকি ইমামের গ্রেফতার দাবি করেছিলেন। ‘সিপাই সাহাবা’ নামের এক নিষিদ্ধ জঙ্গি দলের বিরুদ্ধেও সরব হয়েছিলেন খুররাম। সম্প্রতি লন্ডনের নতুন মেয়র সাদিক খানকে অভিনন্দন জানিয়েছেন, যে  সাদিক খান পাকিস্তানে জন্ম নিয়েও শুধু ইওরোপের শিক্ষা সংস্কৃতি গ্রহণ করে আধুনিক তো হয়েছেনই, খাঁটি  সেক্যুলারও হয়েছেন। খুররাম জাকি পাকিস্তানের নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায় শিয়া, সুফি, আহমদিয়া, খ্রিস্টান, হিন্দুর মানবাধিকারের পক্ষে লিখতেন।   মানবাধিকারের পক্ষে কলম ধরার এবং  মুক্তচিন্তায় বিশ্বাস করার কারণে মৌলবাদীরা খুররাম জাকিকে খুন করেছে।

বাংলাদেশের মৌলবাদীরা কুপিয়ে মারে, পাকিস্তানেরগুলো গুলি করে। কুপিয়ে মারলে নাকি পুণ্য হয় বেশি। এক নম্বর বেহেস্তে স্থান জোটে। বাংলাদেশের  সন্ত্রাসীরা পাকিস্তানের সন্ত্রাসীদের থেকে তুলনায় তাহলে পুণ্যবান। মৌলবাদ আর অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে আর পাকিস্তানে আজকাল খুন হয়ে যেতে হয়। করাচিতে দু’বছর আগে  আর্ট সেন্টারের ডিরেক্টর সাবিন মাহমুদকে খুন করেছে মৌলবাদীরা। বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে— এই নিয়ে তিনি একটি তার সেন্টারে আলোচনার আয়োজন করেছিলেন। অপরাধ সেটিই। পারভিন রহমান নামের একজন মানবাধিকার কর্মীকেও খুন করেছে ওরা।

‘লেট আস বিল্ড পাকিস্তান’ নামের ব্লগের সম্পাদক ছিলেন খুররাম জাকি। ওই ব্লগের সম্পাদকমণ্ডলীর প্রধান আলী আব্বাস তাজ বলেছেন, তালিবান আর সুন্নি মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে খুররাম জাকিকে খুন হতে হয়েছে।

খুররাম জাকির মরদেহ পাকিস্তানের পতাকায় মুড়িয়ে কবর দেওয়া হয়েছে। শত শত মৌলবাদবিরোধী মানুষের ভিড় ছিল সেখানে। বাংলাদেশে এমন দৃশ্য  দেখা যায় না। খুন হওয়ার পর চুপচাপ সরিয়ে ফেলা হয় মুক্তচিন্তক ব্লগারদের মৃত শরীর। গোপনে সৎকার করা হয়। মরদেহ পতাকায় মোড়ানো, শত শত মানুষের জমায়েত!— এসব হওয়ার মতো পরিবেশ এখন আর বাংলাদেশে নেই, এখনো পাকিস্তানে আছে।

বাংলাদেশে পরিকল্পিতভাবে যে প্রগতিশীল বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, মুক্তচিন্তক হত্যার যে সংস্কৃতি চালু হয়েছে, তা বড়ই ভয়ংকর। আর কোনও দেশ যেন বাংলাদেশের এই সংস্কৃতি অনুসরণ না করে। পাকিস্তানকে লোকে মৌলবাদী দেশ বলে। পাকিস্তানেও কিন্তু অন্যায়ের বিচার হতে দেখি। বাংলাদেশে এতগুলো  সেক্যুলার ব্লগারকে সন্ত্রাসীরা মেরে ফেললো, কোনও খুনিকেই ধরা হলো না, শাস্তি দেওয়া তো দূরের কথা। আর পাকিস্তানে সালমান তাসিরকে যে ইসলামী সন্ত্রাসী খুন করেছিল, তার কবে ফাঁসিও হয়ে গেছে। পাকিস্তানে মুক্তচিন্তায় বিশ্বাস করা মানুষের বিচার হতে পারে, বাংলাদেশে কেন পারে না? পাকিস্তান যদি মৌলবাদী  দেশ, তবে বাংলাদেশ কি পাকিস্তানের চেয়েও বড় মৌলবাদী দেশ? আমরা কি একাত্তরে পাকিস্তানের  চেয়েও বড় মৌলবাদী দেশ হওয়ার জন্য যুদ্ধ করেছিলাম?

সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ১২ মে, ২০১৬

সকল অধ্যায়
১.
লিঙ্গসূত্র
২.
যৌবনে ছেলেরা ডেয়ারিং
৩.
পতিতা প্রথা বন্ধ হোক
৪.
অপ্রত্যাশিত
৫.
বিয়ের প্রয়োজনীয়তা আদৌ আছে কি?
৬.
পুরুষ নিয়ে মেয়েদের কাড়াকাড়ি বাড়াবাড়ি
৭.
নারীর যৌন কামনা থাকতে নেই
৮.
দেশ আর দেশ নেই
৯.
আমার গৌরব, আমি স্বেচ্ছাচারী
১০.
ধর্মে নেই, উৎসবে আছি
১১.
বেলা যায় মেলা যায়
১২.
তোমাকে অভিবাদন, এলফ্রিডা
১৩.
যাই বল নইপল
১৪.
আমার দেহ নিয়ে আমি যা খুশি করব
১৫.
বাবা
১৬.
সেক্সবয় (গল্প)
১৭.
সকল গৃহ হারালো যার
১৮.
অন্ধকার আমাকে গ্রাস করতে থাকে
১৯.
মেয়েদের শরীর পুরুষের চোখে
২০.
পৃথিবীর প্রাচীনতম নির্যাতন
২১.
পেছনের দিনগুলো ধুসর ধুসর
২২.
খারাপ মেয়ের গল্প (গল্প)
২৩.
হুমায়ূন : পুরুষতন্ত্রের সম্রাট
২৪.
তুই নিষিদ্ধ তুই কথা কইস না
২৫.
অনুমতি না নিয়ে আমার শরীর স্পর্শ করেছিলেন সুনীল
২৬.
পৃথিবীর পথে
২৭.
পৃথিবীর পথে ২
২৮.
মিডিয়া এবং মানুষ
২৯.
নারীবিদ্বেষের কারণ পুরুষতন্ত্র
৩০.
সন্ত্রাস
৩১.
বিহারি সমস্যা
৩২.
রঘু রাই এবং শরণার্থী
৩৩.
এ লড়াই প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের নয়
৩৪.
বেড়ালের গল্প
৩৫.
ফিলিস্তিন এক টুকরো মাটির নাম
৩৬.
পর্নোগ্রাফি
৩৭.
সেইসব ঈদ
৩৮.
কামড়ে খামচে মেয়েদের ‘আদর’ করছে পুরুষেরা
৩৯.
সুন্দরী
৪০.
ধর্ম থাকবে, নারীর অধিকারও থাকবে, এটা হয় না
৪১.
সানেরার মতো মেয়ে চাই- আছে?
৪২.
প্রতিবেশি দেশ
৪৩.
বামপন্থীদের ভুল
৪৪.
বাঙালির বোরখা
৪৫.
শাড়ি ব্লাউজ
৪৬.
বিয়ের বয়স
৪৭.
সেইসব ঈদ
৪৮.
ন্যাড়া কি বেলতলা যায়
৪৯.
লতিফ সিদ্দিকী এবং মানুষের ধর্মানুভূতি
৫০.
বাকস্বাধীনতার অর্থ কি এতটাই কঠিন?
৫১.
কেন পারি না
৫২.
নাবালিকা ধর্ষণ
৫৩.
রেলমন্ত্রীর বয়স এবং বিয়ে
৫৪.
চুমু চুমু চুমু চুমু
৫৫.
এত ঘৃণা করে ওরা মেয়েদের!
৫৬.
সুমন চট্টোপাধ্যায় থেকে কবির সুমন
৫৭.
তারপর কী হলো
৫৮.
কিছু প্রশ্ন। কিছু উত্তর।
৫৯.
দূর থেকে হয় না
৬০.
আরীব মজিদরা জেলের বাইরে থাকলে আমরা অনেকেই নিরাপদ নই
৬১.
এতদিনে ভারতে সভ্য আইন
৬২.
বোয়াল মাছের গল্প
৬৩.
মেয়ে বলে ‘কম মানুষ’ নই
৬৪.
উপন্যাস : ব্রহ্মপুত্রের পাড়ে
৬৫.
প্রধানমন্ত্রীর কাছে একটি ব্যক্তিগত চিঠি
৬৬.
ধর্মান্তরণ
৬৭.
গণধর্ষণ
৬৮.
নির্বাসিত একটি ছবির নাম
৬৯.
শার্লি আবদো
৭০.
কল্পনার রাজ্য
৭১.
কোকো, খালেদা আর দেশের দগ্ধ সন্তানেরা
৭২.
গরিবের গ্রেনেড
৭৩.
বাংলা একাডেমির অসভ্যতা
৭৪.
অভিজিৎকে যেভাবে চিনি
৭৫.
নারী দিবস
৭৬.
বাঘ আর বেড়াল
৭৭.
বাংলাদেশিদের দেশপ্রেম
৭৮.
বাক স্বাধীনতা
৭৯.
স্যানিটারি প্যাডে প্রতিবাদ
৮০.
বাংলাদেশের কী কী করা উচিত ছিল এবং ছিল না
৮১.
বাংলা সংস্কৃতি চলবে কী চলবে না
৮২.
ঢাকাও কমাতে পারে জ্যাম আর দূষণ
৮৩.
গ্যালিলিও এবং তার ‘জারজ মেয়ে’
৮৪.
লজ্জাহীনতা
৮৫.
প্রচলিত নারীবিদ্বেষী শব্দ ও প্রবাদ
৮৬.
নিজের গোলা শূন্য
৮৭.
শৃংখল ভেঙেছি আমি
৮৮.
দেশপ্রেম না থাকাও মানুষের গণতান্ত্রিক অধিকার
৮৯.
ঢাকার বইমেলা ও একটি প্রেমের গল্প
৯০.
খুব কাছে ওত পেতে আছে আততায়ী
৯১.
নারী দিবস
৯২.
ভারত এবং গরু
৯৩.
আমার প্রথম সংসার
৯৪.
খাজুরাহোর অভিজ্ঞতা
৯৫.
চীনের অভিজ্ঞতা
৯৬.
আমার জন্য কথা বলার কেউ নেই…
৯৭.
সমাজ কি থেমে আছে?
৯৮.
পাকিস্তান এবং বাংলাদেশ
৯৯.
কিছু প্রশ্ন, কিছু আশা
১০০.
এই বাংলাদেশ আমার অচেনা
১০১.
দেশের ভবিষ্যৎ
১০২.
রোজা রাখার স্বাধীনতা
১০৩.
চারদিকে প্রচুর ওমর মতিন
১০৪.
আমার চোখের জলের ঈদ
১০৫.
যদি পুরুষ হতাম
১০৬.
জাকির নায়েকের বাকস্বাধীনতা
১০৭.
কিছু সেলিব্রিটি মেয়ে তো ফাটাফাটি
১০৮.
বিরুদ্ধ স্রোত
১০৯.
মেয়েরা সেরা
১১০.
মেয়েদের কাপড় চোপড়
১১১.
মেয়েদের কাপড় চোপড়
১১২.
সত্য বললে বিপদ
১১৩.
আমরা আর তারা
১১৪.
এরা কি মানুষ!
১১৫.
লজ্জা বইটি এখনও নিষিদ্ধ কেন?
১১৬.
বায়ু দূষণ
১১৭.
সাঁওতালদের কথা
১১৮.
হাতে টাকা নেই
১১৯.
শিশুদের জন্য লোভের জিভ
১২০.
যৌনকর্ম নাম দিয়ে পতিতাবৃত্তিকে বৈধ করার ষড়যন্ত্র
১২১.
বুদ্ধিজীবী দিবস
১২২.
সন্ত্রাস কোনো সমস্যার সমাধান নয়
১২৩.
বাংলা একাডেমির হয়েছেটা কী
১২৪.
যে বই তোমায় দেখায় ভয়, সে বইও পড়া উচিত
১২৫.
পাঠ্যপুস্তকের পরিবর্তন
১২৬.
দঙ্গলের মেয়ে
১২৭.
নিষিদ্ধের তো একটা সীমা আছে
১২৮.
ভারতে অসহিষ্ণুতা
১২৯.
মেয়েদের পোশাক নিয়ে লোকের এত মাথাব্যথা কেন?
১৩০.
ভ্যালেন্টাইন ডে’র ভাবনা
১৩১.
উদারতার চেয়ে মহান কিছু নেই
১৩২.
নারীবাদী হওয়া সহজ নয়
১৩৩.
নেপাল থেকে বলছি
১৩৪.
বাংলাদেশ বদলে গেছে
১৩৫.
কেন আত্মঘাতী বোমারু হতে ইচ্ছে করে
১৩৬.
অপুরা যেন হেরে না যায়
১৩৭.
শেখ হাসিনার জন্য দুশ্চিন্তা
১৩৮.
ওরা কেন আমাদের চেয়েও ভালো
১৩৯.
ধর্ষকদের পৃথিবীতে বেঁচে যে আছি, এই তো অনেক
১৪০.
চাই ধর্ষণহীন দিন
১৪১.
আমার গ্রিন কার্ড, আমেরিকার ট্রাম্প কার্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%