মেয়েদের পোশাক নিয়ে লোকের এত মাথাব্যথা কেন?

তসলিমা নাসরিন

সেদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, হোয়াইট হাউসে যে মেয়েরা কাজ করবে, তাদের সবাইকে ‘মেয়েদের মতো পোশাক’ পরতে হবে। মেয়েদের মতো পোশাক বলতে ট্রাম্প বুঝিয়েছেন যে পোশাক পরলে মেয়েদের যৌনাবেদন বাড়ে। এদিকে উল্টো ঘটনা ঘটেছে ভারতে। মুম্বাই-এর গভরমেন্ট পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল স্বাতী দেশপান্ডে বলেছেন, ‘আমি শুনেছি কেন মেয়েরা অল্প বয়সে পলিসিস্টিক ওভারিয়ান রোগে ভোগে। পুরুষের পোশাক পরলে মেয়েরা পুরুষের মতো চিন্তা করে, পুরুষের মতো আচার ব্যবহার করে। নিজেকে পুরুষ বলেই মনে করতে থাকে। এ কারণেই, অল্প বয়স থেকেই তাদের সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক ইচ্ছেটা নষ্ট হয়ে যায়, তারা ভুগতে থাকে পলিসিস্টিক ওভারিয়ান রোগে। ’ স্বাতী দেশপাণ্ডে এর মধ্যে ‘ইভ টিজিং’ বন্ধ করার নামে কলেজ ক্যান্টিনে ছাত্র আর ছাত্রীদের আলাদা বসার ব্যবস্থা করেছেন। ছাত্রীদের ‘সুইটেবল’ পোশাক পরার অর্থাৎ সালোয়ার কামিজ পরার আদেশ দিয়েছেন। পুরুষের পোশাক পরলে কী ক্ষতি হয় তা তো বলেই দিয়েছেন। এখন, আমার প্রশ্ন, এত অজ্ঞতা নিয়ে কী করে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, আর কী করে স্বাতী দেশপান্ডে একটি কলেজের প্রিন্সিপাল হন? প্রিন্সিপালের উদ্ভট মন্তব্যের প্রতিবাদে টুইটারে আর ফেসবুকে মানুষ নানা রকম পোশাক পরা মেয়েদের ছবি পোস্ট করছে। ভারতীয় মেয়ে— যারা বিজ্ঞানী, বৈমানিক, সাঁতারু, ফুটবলার, রেসলার, রানার, হাইকার, পুলিশ, মিলিটারি তাদের ছবি। মেয়েদের এসব পোশাক পুরুষের পোশাকের চেয়ে পৃথক নয়। ড্রেসলাইকএনইন্ডিয়ানউওম্যান হ্যাশট্যাগ ব্যবহার করে মেয়েরা শর্টস আর টিশার্ট পরা নিজেদের ছবিও প্রচুর পোস্ট করছে। এসব পোশাক পরা মেয়েরা পলিসিস্টিক ওভারিয়ান রোগে ভুগছে না। সন্তান জন্ম দেওয়ার কোনও ইচ্ছে এই রোগের কারণে নষ্ট হয়ে যায় না। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে একটি রোগ আছে, এই রোগে মেয়েদের হরমোনের গণ্ডগোল দেখা দেয়। পরীক্ষা করলে দেখা যায় জরায়ুর পাশে যে ডিমের থলি থাকে, সেখানকার ডিমগুলো বেশ ফুলে উঠেছে। এই সিন্ড্রোমটা কী কারণে হয়, তা এখনও সঠিক জানা যায়নি, তবে দেখা গেছে ডায়াবেটিস এবং উচ্চরক্তচাপ থাকলে, প্রচুর ইনসুলিন নিলে, ওজন খুব বেড়ে গেলে, জরায়ুতে ক্যান্সার হলে এটি হয়। হলে ঋতুচক্র স্বাভাবিক থাকে না, গোঁফ দাড়ি গজাতে থাকে, ব্রণও। গর্ভবতী হওয়াও কঠিন হয়ে ওঠে। এটির চিকিৎসা আছে। অনেক মেয়েই এই রোগে ভোগে, আবার সেরেও ওঠে। এই রোগের সঙ্গে কিন্তু মেয়েরা কী পোশাক পরলো, কী চিন্তা করলো, কী ভাবলো— তার সম্পর্ক নেই। একেবারেই নেই।

আমার খুব জানতে ইচ্ছে করে কলেজের প্রিন্সিপালের এমন অদ্ভুত বিশ্বাস কী করে এলো যে, মেয়েরা পুরুষের পোশাক পরলে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগবে এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাবে! সম্ভবত তিনি কোনও মেয়েকে ওই রোগে ভুগতে দেখেছিলেন, যে মেয়ের পরনে পুরুষের পোশাক ছিল। তাই তিনি ভেবে নিয়েছেন, পুরুষের পোশাক পরলে ওই রোগ হয়। যে মেয়েকে ওই রোগে ভুগতে দেখেছিলেন, সেই মেয়ে যদি মার্সিডিজ গাড়ি চালাতো, তাহলে জানি না বলতেন কিনা, মেয়েরা মার্সিডিজ গাড়ি চালালে ওই রোগ হয়। আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কোনও বিষয় নয়, মেয়েদের পোশাক নিয়েই প্রিন্সিপালের আপত্তি। আপত্তিটার কারণ তাঁর মানসিক সমস্যা অথবা তাঁর মূর্খতা।

মূর্খতা প্রচুর মানুষের মধ্যে দেখি। মূর্খতা ট্রাম্পের মধ্যেও। ট্রাম্প ভাবেন, মেয়েরা যৌনবস্তু ছাড়া খুব বেশি কিছু নয়, যৌনবস্তুদের এমনভাবে পোশাক আশাক পরতে হবে যেন তাদের দেখে পুরুষের যৌন উত্তেজনা জাগে। ট্রাম্পের মতো স্বাতী দেশপাণ্ডেও মেয়েদের যেমন ইচ্ছে তেমন পোশাক পরার স্বাধীনতায় বিশ্বাস করেন না। স্বাতী দেশপান্ডের মতো মানুষেরাও ভাবেন মেয়েরা যৌনবস্তু, তাই মেয়েদের তাঁরা এমন পোশাক পরাতে চান, যে পোশাক পরলে মেয়েদের শরীর প্রদর্শিত হবে না, পুরুষদের যৌন উত্তেজনা জাগবে না। স্বাতী দেশপাণ্ডে আর মৌলবাদী যারা মেয়েদের বোরখা পরতে বাধ্য করেন— একই মানসিকতার লোক। একই উদ্দেশে তাঁরা মেয়েদের শরীর আবৃত করেন। তাঁরা নিশ্চিত মেয়েদের শরীরের খাঁজভাঁজ দেখলে পুরুষেরা এমন উত্তেজিত হবে যে সমাজে ভয়ানক বিচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে। তাঁরা নিশ্চিত পুরুষেরা নিজেদের যৌন উত্তেজনা শামাল দিতে অক্ষম। আর ওদিকে মেয়েদের শরীর অনাবৃত করতে চান ট্রাম্প। ট্রাম্পের মতো লোকেরা ভেবেই নিয়েছেন যৌন উত্তেজনা জাগানোই মেয়েদের কাজ।

ওঁরা ভিন্ন মানসিকতার মানুষ। কিন্তু দু’পক্ষের মানসিকতাই মেয়েদের ভোগায়। ওঁরা কেউই মেয়েদের মানুষ হিসেবে সম্মান করে না। ওঁদের এক পক্ষ মেয়েদের আবৃত করে, আরেক পক্ষ অনাবৃত করে। দু’পক্ষই সমান নারীবিদ্বেষী। মেয়েরা যারা আত্মসম্মান আর আত্মবিশ্বাস নিয়ে বাঁচতে চায়, তাদের উপায় একটিই, ওই দু’পক্ষকেই গ্রাহ্য না করা, নিজের মতো চলা, নিজের যা করতে ভালো লাগে তা করা, নিজের যা পরতে ভালো লাগে তা পরা। যদি শাড়ি পরতে ইচ্ছে হয়, শাড়ি; সালোয়ার, কামিজ, শার্ট, প্যান্ট, শর্টস টিশার্ট, বিকিনি, স্কার্ট যা কিছু। এখন অনেকে বলতে পারেন, যদি বোরখা পরতে ইচ্ছে হয় বোরখাও। হ্যাঁ বোরখাও। তবে বোরখা পরতে আদৌ কোনও মেয়ে চায় কিনা এই ব্যাপারে আমার কিন্তু যথেষ্ট সংশয়। বোরখা মেয়েরা পরে, পরতে বাধ্য হয় বলে পরে। ভালোবেসে, শখ করে কেউ বোরখা পরে বলে আমি বিশ্বাস করি না। কিছু না পরতে ইচ্ছে হলে কিছু না পরার স্বাধীনতাও কি মানুষের থাকা উচিত নয়? হ্যাঁ সেটিও থাকা উচিত।

যে পোশাকগুলোকে এক সময় পুরুষের পোশাক বলে চিহ্নিত করা হতো সে পোশাকগুলো এখন আর শুধু পুরুষের পোশাক নয়, ঠিক যেমন যে কাজগুলোকে এক সময় পুরুষের কাজ বলে চিহ্নিত করা হতো, সেগুলো আর শুধু পুরুষের কাজ নয়। মেয়েরা প্রমাণ করেছে পুরুষেরা যে কাজ করতে পারে, সে কাজ মেয়েরাও করতে পারে। মেয়েরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারে, মেয়েরা পুলিশ হয়ে চোর ডাকাত ধরতে পারে, মেয়েরা বিমান চালাতে জানে, মহাশূন্যে ভাসতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, বড় বড় বিজ্ঞানী হতে পারে, মেয়েরা শ্রমিক হতে পারে, কেরানিগিরিও করতে পারে। যে কোনও পেশার নির্ধারিত পোশাকই মেয়েদের পোশাক। মেয়েরা যেহেতু সর্ববিদ্যায় পারদর্শী, মেয়েদের পোশাকও তাই সর্বরকম। মেয়েদের পোশাক কোনও নির্দিষ্ট পোশাকে সীমাবদ্ধ নয়। তারা যে কোনও পোশাক পরার অধিকার জন্মগতভাবে রাখে, পেশাগতভাবেও রাখে।

মেয়েদের পোশাককে পুরুষেরা তাদের রাজনীতির বিষয় করেছে। মেয়েরা যৌন হেনস্থার শিকার হলে তারা মেয়েদের পোশাককে দোষ দেয়। সমাজ যে সভ্য হয়নি, শিক্ষিত হয়নি, সমাজ যে এখনও মেয়েদের দ্বিতীয় লিঙ্গ বলে বিচার করে, মেয়েদের যৌনবস্তু বলে মনে করে— এ কথা স্বীকার করে না, এ নিয়ে উদ্বিগ্নও হয় না। বরং মেয়েদের আদেশ বা উপদেশ দেয় ছোট পোশাক ছেড়ে বড় পোশাক পরার, এ পোশাক না পরে সে পোশাক পরার। জিন্স না পরে সালোয়ার পরার, সালোয়ার না পরে শাড়ি পরার। বিশেষজ্ঞরা এই যে এত বলছেন যে মেয়েদের পোশাকের কারণে ধর্ষণের মতো অপরাধ ঘটে না, তারপরও কেউ বিশ্বাস করতে চায় না যে মেয়েরা বা মেয়েদের পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়, দায়ী ধর্ষক, দায়ী ধর্ষকের নারীবিদ্বেষ, দায়ী ধর্ষকের অজ্ঞতা, মূর্খতা, পুরুষতান্ত্রিকতা।

আচ্ছা, পুরুষের ওপর ঘটা কোনও যৌন হেনস্থার দায় কি পুরুষের কোনও পোশাকের ওপর দেওয়া হয়? দেওয়া হলে পোশাক বদলানোর উপদেশ কি মুহুর্মুহু বর্ষণ করা হয় পুরুষের ওপর? মেয়েদের ওপর চলা অন্যায়ের, সত্যিই, কোনও সীমা নেই, শেষ নেই।

সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ০৯ ফেব্রুয়ারি, ২০১৭

সকল অধ্যায়
১.
লিঙ্গসূত্র
২.
যৌবনে ছেলেরা ডেয়ারিং
৩.
পতিতা প্রথা বন্ধ হোক
৪.
অপ্রত্যাশিত
৫.
বিয়ের প্রয়োজনীয়তা আদৌ আছে কি?
৬.
পুরুষ নিয়ে মেয়েদের কাড়াকাড়ি বাড়াবাড়ি
৭.
নারীর যৌন কামনা থাকতে নেই
৮.
দেশ আর দেশ নেই
৯.
আমার গৌরব, আমি স্বেচ্ছাচারী
১০.
ধর্মে নেই, উৎসবে আছি
১১.
বেলা যায় মেলা যায়
১২.
তোমাকে অভিবাদন, এলফ্রিডা
১৩.
যাই বল নইপল
১৪.
আমার দেহ নিয়ে আমি যা খুশি করব
১৫.
বাবা
১৬.
সেক্সবয় (গল্প)
১৭.
সকল গৃহ হারালো যার
১৮.
অন্ধকার আমাকে গ্রাস করতে থাকে
১৯.
মেয়েদের শরীর পুরুষের চোখে
২০.
পৃথিবীর প্রাচীনতম নির্যাতন
২১.
পেছনের দিনগুলো ধুসর ধুসর
২২.
খারাপ মেয়ের গল্প (গল্প)
২৩.
হুমায়ূন : পুরুষতন্ত্রের সম্রাট
২৪.
তুই নিষিদ্ধ তুই কথা কইস না
২৫.
অনুমতি না নিয়ে আমার শরীর স্পর্শ করেছিলেন সুনীল
২৬.
পৃথিবীর পথে
২৭.
পৃথিবীর পথে ২
২৮.
মিডিয়া এবং মানুষ
২৯.
নারীবিদ্বেষের কারণ পুরুষতন্ত্র
৩০.
সন্ত্রাস
৩১.
বিহারি সমস্যা
৩২.
রঘু রাই এবং শরণার্থী
৩৩.
এ লড়াই প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের নয়
৩৪.
বেড়ালের গল্প
৩৫.
ফিলিস্তিন এক টুকরো মাটির নাম
৩৬.
পর্নোগ্রাফি
৩৭.
সেইসব ঈদ
৩৮.
কামড়ে খামচে মেয়েদের ‘আদর’ করছে পুরুষেরা
৩৯.
সুন্দরী
৪০.
ধর্ম থাকবে, নারীর অধিকারও থাকবে, এটা হয় না
৪১.
সানেরার মতো মেয়ে চাই- আছে?
৪২.
প্রতিবেশি দেশ
৪৩.
বামপন্থীদের ভুল
৪৪.
বাঙালির বোরখা
৪৫.
শাড়ি ব্লাউজ
৪৬.
বিয়ের বয়স
৪৭.
সেইসব ঈদ
৪৮.
ন্যাড়া কি বেলতলা যায়
৪৯.
লতিফ সিদ্দিকী এবং মানুষের ধর্মানুভূতি
৫০.
বাকস্বাধীনতার অর্থ কি এতটাই কঠিন?
৫১.
কেন পারি না
৫২.
নাবালিকা ধর্ষণ
৫৩.
রেলমন্ত্রীর বয়স এবং বিয়ে
৫৪.
চুমু চুমু চুমু চুমু
৫৫.
এত ঘৃণা করে ওরা মেয়েদের!
৫৬.
সুমন চট্টোপাধ্যায় থেকে কবির সুমন
৫৭.
তারপর কী হলো
৫৮.
কিছু প্রশ্ন। কিছু উত্তর।
৫৯.
দূর থেকে হয় না
৬০.
আরীব মজিদরা জেলের বাইরে থাকলে আমরা অনেকেই নিরাপদ নই
৬১.
এতদিনে ভারতে সভ্য আইন
৬২.
বোয়াল মাছের গল্প
৬৩.
মেয়ে বলে ‘কম মানুষ’ নই
৬৪.
উপন্যাস : ব্রহ্মপুত্রের পাড়ে
৬৫.
প্রধানমন্ত্রীর কাছে একটি ব্যক্তিগত চিঠি
৬৬.
ধর্মান্তরণ
৬৭.
গণধর্ষণ
৬৮.
নির্বাসিত একটি ছবির নাম
৬৯.
শার্লি আবদো
৭০.
কল্পনার রাজ্য
৭১.
কোকো, খালেদা আর দেশের দগ্ধ সন্তানেরা
৭২.
গরিবের গ্রেনেড
৭৩.
বাংলা একাডেমির অসভ্যতা
৭৪.
অভিজিৎকে যেভাবে চিনি
৭৫.
নারী দিবস
৭৬.
বাঘ আর বেড়াল
৭৭.
বাংলাদেশিদের দেশপ্রেম
৭৮.
বাক স্বাধীনতা
৭৯.
স্যানিটারি প্যাডে প্রতিবাদ
৮০.
বাংলাদেশের কী কী করা উচিত ছিল এবং ছিল না
৮১.
বাংলা সংস্কৃতি চলবে কী চলবে না
৮২.
ঢাকাও কমাতে পারে জ্যাম আর দূষণ
৮৩.
গ্যালিলিও এবং তার ‘জারজ মেয়ে’
৮৪.
লজ্জাহীনতা
৮৫.
প্রচলিত নারীবিদ্বেষী শব্দ ও প্রবাদ
৮৬.
নিজের গোলা শূন্য
৮৭.
শৃংখল ভেঙেছি আমি
৮৮.
দেশপ্রেম না থাকাও মানুষের গণতান্ত্রিক অধিকার
৮৯.
ঢাকার বইমেলা ও একটি প্রেমের গল্প
৯০.
খুব কাছে ওত পেতে আছে আততায়ী
৯১.
নারী দিবস
৯২.
ভারত এবং গরু
৯৩.
আমার প্রথম সংসার
৯৪.
খাজুরাহোর অভিজ্ঞতা
৯৫.
চীনের অভিজ্ঞতা
৯৬.
আমার জন্য কথা বলার কেউ নেই…
৯৭.
সমাজ কি থেমে আছে?
৯৮.
পাকিস্তান এবং বাংলাদেশ
৯৯.
কিছু প্রশ্ন, কিছু আশা
১০০.
এই বাংলাদেশ আমার অচেনা
১০১.
দেশের ভবিষ্যৎ
১০২.
রোজা রাখার স্বাধীনতা
১০৩.
চারদিকে প্রচুর ওমর মতিন
১০৪.
আমার চোখের জলের ঈদ
১০৫.
যদি পুরুষ হতাম
১০৬.
জাকির নায়েকের বাকস্বাধীনতা
১০৭.
কিছু সেলিব্রিটি মেয়ে তো ফাটাফাটি
১০৮.
বিরুদ্ধ স্রোত
১০৯.
মেয়েরা সেরা
১১০.
মেয়েদের কাপড় চোপড়
১১১.
মেয়েদের কাপড় চোপড়
১১২.
সত্য বললে বিপদ
১১৩.
আমরা আর তারা
১১৪.
এরা কি মানুষ!
১১৫.
লজ্জা বইটি এখনও নিষিদ্ধ কেন?
১১৬.
বায়ু দূষণ
১১৭.
সাঁওতালদের কথা
১১৮.
হাতে টাকা নেই
১১৯.
শিশুদের জন্য লোভের জিভ
১২০.
যৌনকর্ম নাম দিয়ে পতিতাবৃত্তিকে বৈধ করার ষড়যন্ত্র
১২১.
বুদ্ধিজীবী দিবস
১২২.
সন্ত্রাস কোনো সমস্যার সমাধান নয়
১২৩.
বাংলা একাডেমির হয়েছেটা কী
১২৪.
যে বই তোমায় দেখায় ভয়, সে বইও পড়া উচিত
১২৫.
পাঠ্যপুস্তকের পরিবর্তন
১২৬.
দঙ্গলের মেয়ে
১২৭.
নিষিদ্ধের তো একটা সীমা আছে
১২৮.
ভারতে অসহিষ্ণুতা
১২৯.
মেয়েদের পোশাক নিয়ে লোকের এত মাথাব্যথা কেন?
১৩০.
ভ্যালেন্টাইন ডে’র ভাবনা
১৩১.
উদারতার চেয়ে মহান কিছু নেই
১৩২.
নারীবাদী হওয়া সহজ নয়
১৩৩.
নেপাল থেকে বলছি
১৩৪.
বাংলাদেশ বদলে গেছে
১৩৫.
কেন আত্মঘাতী বোমারু হতে ইচ্ছে করে
১৩৬.
অপুরা যেন হেরে না যায়
১৩৭.
শেখ হাসিনার জন্য দুশ্চিন্তা
১৩৮.
ওরা কেন আমাদের চেয়েও ভালো
১৩৯.
ধর্ষকদের পৃথিবীতে বেঁচে যে আছি, এই তো অনেক
১৪০.
চাই ধর্ষণহীন দিন
১৪১.
আমার গ্রিন কার্ড, আমেরিকার ট্রাম্প কার্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%