প্রথম যৌক্তিক জন্ম নিল

জীবনানন্দ দাশ

প্রথম যৌক্তিক জন্ম নিল—
 জন্মিতেই হবে বলে—নয়—
 এইখানে পৃথিবীর পরিসর
 পীন তুলটের ঘ্রাণ—উয়ে—কাটা ইতিহাসময়

এখন সংহতি তবু
 কোনো রক্ত তারে ঘিরে নয়
 চারিদিকে বাতাসের সমারোহময়
 মাইক্রোফোন
 থেকে উঠে এসে বলিবে সে: ‘হৃদয়ের বোন
 দুরূহ গভীর নাভি—মধু—’

অন্তরের ওয়েসিস ডলে
 বালুকাকণিকা ওঠে জ্বলে
 ফণিমনসার ভিড়ে তৃণ
 একদিন মানে পরাধীন
 তা না হলে প্রেম শুধু জলের মতন
 শৈশবে থাকিত চিরদিন—

আজ তবু দুরূহ গভীর নয় নাভি
 যৌবন: তুষার আজ সাত নম্বরের স্তরে, শ্যাময়ের খুরে
 জনতা: সমুদ্র আজ বিরাট গন্ধক রক্তস্রাবী
 আজ শুধু যৌক্তিক—প্রাঞ্জল—প্রাথমিক
 ঝিনুক মায়ের গর্ভ—যৌতুকের থেকে উঠে
 প্রাক্তন জন্মের নৈসর্গিক
 ঠোঁটের কিনারে সৌর দুগ্ধফেনা
 সোনালি বৃশ্চিক যেন মানুর মুকুট

রোমশ চোখের নীচে ধীবরের
 বিলোল হাতের পরে তার
 সাম্রাজ্যের অস্পষ্ট বিপ্লব
 কুমেররুর অনন্ত তুষার।

সকল অধ্যায়
১.
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
২.
জীবনের সাথে আমাদের রূঢ় পরিচয় হয়েছিল
৩.
না জানি কী সব মঙ্গলের দিকে চেয়ে
৪.
কোথাও অনেক দূর যেতে হবে
৫.
হয়তো বা কোনো দূর পিরামিড দেখা যাবে
৬.
আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
৭.
আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন
৮.
যদিও রয়েছি বেঁচে
৯.
এই এত পুরোনো নগরী
১০.
যেন কোনো যাদুঘরে ঘুমায়েছে
১১.
ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
১২.
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
১৩.
সময়কে ধরে রাখা মহা দায়
১৪.
সূর্যের আলো মেটায় খোরাক কার
১৫.
রজনীর অন্ধকার এইরকম
১৬.
অমোঘ আঁধার রাতে
১৭.
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
১৮.
আমার হৃদয়ে প্রেম কার্তিকের বটের মতন
১৯.
কালো মখমল দস্তানার মতো ধীরে ধীরে আসে
২০.
আমাদের প্রভু বীক্ষণ দাও
২১.
অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
২২.
আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
২৩.
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
২৪.
আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি
২৫.
হিমের কুয়াশা নাকে
২৬.
আমিও তো মশাল ধরেছি
২৭.
তখন সকল প্রেম মরে যাবে
২৮.
ওইখানে বনানীর তৃণ
২৯.
ঢের কবি মরে গেছে সচকিত হয়ে যেন নিশীথের ভূতের মতন
৩০.
সেদিন—সারাটা দিন—অনেক শ্মশানে
৩১.
কবে চণ্ডীদাস মরে গেছে
৩২.
স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি
৩৩.
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
৩৪.
এইখানে কাকজ্যোৎস্না
৩৫.
প্রথম যৌক্তিক জন্ম নিল
৩৬.
যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
৩৭.
প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে
৩৮.
অনেক বেসেছি ভালো
৩৯.
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
৪০.
এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%