আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি

জীবনানন্দ দাশ

আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি, জানি—
কে বা সেই?—তার অগ্নি কার তরে—লোল চোখে চিনি আমি
কিন্তু সেই প্রদীপের ছায়া আমি—আমার দু’চোখ লোল—
 কালো পাথরের মতো
ছায়া আমি—যেন কোনো সৃজ্যমান মাস্তুলের—চারিদিকে নক্ষত্রের
 ব্যাপ্ত পরিসরে।

এইসব অভিনব উৎসাহের তরে আমি
 মুহূর্তের নব নব জন্মমুণ্ডে সাড়া পাই
 মনে হয় নীলিমার দিকে চেয়ে—ইন্দ্রনীল মণির আংটি
 বারাঙ্গনা ভালোবাসে—প্রেম তবু ধূসর কাপড়ে মুখ ঢেকে নিরালম্ব।

আমি ভালোবাসি—সমাদৃত হতে চাই—তবু হিম মেধ প্রেম
 ধবল কুষ্ঠের মতো জড়িত নির্জন হয়ে পড়ে আছে মৃত আরশির মুখে
 যেই সব ঘন তৃণ ভূস্তরের ভুলে মিশে যায়।

আমি ভালোবাসি—সমাদৃত হতে চাই
 আরও এক হিরণ্যগর্ভের মতো হয়ে
 তবু ঢের উপেক্ষিত কালো দাঁড়কাক
 জাফরান ভোরে রোজ জেগে উঠে
 কমলারঙের সূর্যাস্তের দিকে
 যেন দূর—স্থিরতর সমুদ্রের প্রতিধ্বনি।

সকল অধ্যায়
১.
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
২.
জীবনের সাথে আমাদের রূঢ় পরিচয় হয়েছিল
৩.
না জানি কী সব মঙ্গলের দিকে চেয়ে
৪.
কোথাও অনেক দূর যেতে হবে
৫.
হয়তো বা কোনো দূর পিরামিড দেখা যাবে
৬.
আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
৭.
আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন
৮.
যদিও রয়েছি বেঁচে
৯.
এই এত পুরোনো নগরী
১০.
যেন কোনো যাদুঘরে ঘুমায়েছে
১১.
ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
১২.
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
১৩.
সময়কে ধরে রাখা মহা দায়
১৪.
সূর্যের আলো মেটায় খোরাক কার
১৫.
রজনীর অন্ধকার এইরকম
১৬.
অমোঘ আঁধার রাতে
১৭.
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
১৮.
আমার হৃদয়ে প্রেম কার্তিকের বটের মতন
১৯.
কালো মখমল দস্তানার মতো ধীরে ধীরে আসে
২০.
আমাদের প্রভু বীক্ষণ দাও
২১.
অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
২২.
আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
২৩.
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
২৪.
আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি
২৫.
হিমের কুয়াশা নাকে
২৬.
আমিও তো মশাল ধরেছি
২৭.
তখন সকল প্রেম মরে যাবে
২৮.
ওইখানে বনানীর তৃণ
২৯.
ঢের কবি মরে গেছে সচকিত হয়ে যেন নিশীথের ভূতের মতন
৩০.
সেদিন—সারাটা দিন—অনেক শ্মশানে
৩১.
কবে চণ্ডীদাস মরে গেছে
৩২.
স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি
৩৩.
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
৩৪.
এইখানে কাকজ্যোৎস্না
৩৫.
প্রথম যৌক্তিক জন্ম নিল
৩৬.
যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
৩৭.
প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে
৩৮.
অনেক বেসেছি ভালো
৩৯.
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
৪০.
এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%