এইখানে কাকজ্যোৎস্না

জীবনানন্দ দাশ

এইখানে কাকজ্যোৎস্না।
 নক্ষত্রের আলো এসে গম্বুজের পরে
 ঘড়ির কাঁটার রোল সব শান্ত করে

এইখানে প্রথম নগরী
 অবসিত নগরীর মতো মনে হয়
 তবু তা প্রথম ছাড়া অন্য কিছু নয়
 কোথাও প্রেমিক নাই তার

সিংহের পশম ঘেঁষে নগরকোটাল বনিতার
 মতো গুপ্তচর মনে হয় গম্বুজকে
 স্ফটিকের লোষ্ট্রে—ক্ষীণ আঁধারের তলে
 (এইসব) দেখা দেয় মায়াবীর মতো জাদু বলে।

সময়: একটি মুদ্রা বিধাতার হাতে
 হাতুড়ির পিটুনিতে প্রথম—সে—হতেছে নির্মিত
বাইজেনটিয় সম্রাটেরা বহুদিন পরে হবে কোথাও নির্গত
 বহুদিন পরে হবে এশিরিয়া—রোম—ভারতের
 মিনারে চটির শব্দ—কেশবতীদের
 মাকড়সা—তবুও পেয়েছে সব টের
 ইঞ্চি ইঞ্চি করে তাই গম্বুজের বিভা—
 লুব্ধকের দেশে চলে যায়
 ঘড়িদের ঘণ্টার প্রতিভা
 একসাথে বেজে ওঠে হাতুড়ির ঘায়।

সকল অধ্যায়
১.
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
২.
জীবনের সাথে আমাদের রূঢ় পরিচয় হয়েছিল
৩.
না জানি কী সব মঙ্গলের দিকে চেয়ে
৪.
কোথাও অনেক দূর যেতে হবে
৫.
হয়তো বা কোনো দূর পিরামিড দেখা যাবে
৬.
আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
৭.
আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন
৮.
যদিও রয়েছি বেঁচে
৯.
এই এত পুরোনো নগরী
১০.
যেন কোনো যাদুঘরে ঘুমায়েছে
১১.
ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
১২.
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
১৩.
সময়কে ধরে রাখা মহা দায়
১৪.
সূর্যের আলো মেটায় খোরাক কার
১৫.
রজনীর অন্ধকার এইরকম
১৬.
অমোঘ আঁধার রাতে
১৭.
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
১৮.
আমার হৃদয়ে প্রেম কার্তিকের বটের মতন
১৯.
কালো মখমল দস্তানার মতো ধীরে ধীরে আসে
২০.
আমাদের প্রভু বীক্ষণ দাও
২১.
অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
২২.
আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
২৩.
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
২৪.
আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি
২৫.
হিমের কুয়াশা নাকে
২৬.
আমিও তো মশাল ধরেছি
২৭.
তখন সকল প্রেম মরে যাবে
২৮.
ওইখানে বনানীর তৃণ
২৯.
ঢের কবি মরে গেছে সচকিত হয়ে যেন নিশীথের ভূতের মতন
৩০.
সেদিন—সারাটা দিন—অনেক শ্মশানে
৩১.
কবে চণ্ডীদাস মরে গেছে
৩২.
স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি
৩৩.
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
৩৪.
এইখানে কাকজ্যোৎস্না
৩৫.
প্রথম যৌক্তিক জন্ম নিল
৩৬.
যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
৩৭.
প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে
৩৮.
অনেক বেসেছি ভালো
৩৯.
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
৪০.
এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%