এই এত পুরোনো নগরী

জীবনানন্দ দাশ

এই এত পুরোনো নগরী?—তবু কোনোদিন মৃত নয়।
 আজও শতকের সূর্যের দিকে চেয়ে আছে
 ট্রামলাইন ফ্যাক্টরির নতুন উল্কি প’রে
 ক্যাম্পের অবসরে কোনো এক ব্যুঢ় সৈনিকের মতো
 মাঘের বাতাসে ন্যুব্জ হয়ে লঘু ঈর্ষা অনুভব করে
 স্তব্ধ বিষণ্ণতা।

পৃথু সেই শিকড়কে চিনেছিল একদিন
আজ তার রূপ ক্রোড়পত্রহীন ভূস্তরের কর্কটের মতো
ভেলভেট—সমীচীন যাদুঘরে আজো স্মৃত হয়? —স্মৃতি হয়
এই প্রেত পুরোনো নগরী—তবু কোনোদিন মৃত নয়?—মৃত নয়
বারবার রণ—তূণীরের কাজ শেষ হয়ে গেছে তবু খুকিদের হাসি—
 খোকার বিচারে—
 এইসব অসমাপিকার শূন্য ভার
 আমাদের প্রাগৈতিহাসিক, প্লুত—
 অন্ধকার হৃদয়ের
 দিগবলয়ের মাঠে আজও কালো লাল তেজীয়ান ঘোড়া খোঁজে।
পরিবার থেকে অগণ্য কাকের ভিড় কোলাহল ক’রে উড়ে গেল
 ‘কিছু নাই—কিছু নয়’ জেনে
যুধিষ্ঠিরকে তারা—আরও ঘনতর ভাবে কাছে পেলে
পাশা খেলিবার সেই শেষ নিরাময় কৌশল বলে দিত
হায়, সাধু মানবক, হায় রক্তজর্জর দেশ
নীলিমার কুয়াশায় অটুট ধ্যানের বায়ুর ভিতরে তারা মিশে গেল।

সকল অধ্যায়
১.
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
২.
জীবনের সাথে আমাদের রূঢ় পরিচয় হয়েছিল
৩.
না জানি কী সব মঙ্গলের দিকে চেয়ে
৪.
কোথাও অনেক দূর যেতে হবে
৫.
হয়তো বা কোনো দূর পিরামিড দেখা যাবে
৬.
আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
৭.
আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন
৮.
যদিও রয়েছি বেঁচে
৯.
এই এত পুরোনো নগরী
১০.
যেন কোনো যাদুঘরে ঘুমায়েছে
১১.
ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
১২.
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
১৩.
সময়কে ধরে রাখা মহা দায়
১৪.
সূর্যের আলো মেটায় খোরাক কার
১৫.
রজনীর অন্ধকার এইরকম
১৬.
অমোঘ আঁধার রাতে
১৭.
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
১৮.
আমার হৃদয়ে প্রেম কার্তিকের বটের মতন
১৯.
কালো মখমল দস্তানার মতো ধীরে ধীরে আসে
২০.
আমাদের প্রভু বীক্ষণ দাও
২১.
অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
২২.
আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
২৩.
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
২৪.
আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি
২৫.
হিমের কুয়াশা নাকে
২৬.
আমিও তো মশাল ধরেছি
২৭.
তখন সকল প্রেম মরে যাবে
২৮.
ওইখানে বনানীর তৃণ
২৯.
ঢের কবি মরে গেছে সচকিত হয়ে যেন নিশীথের ভূতের মতন
৩০.
সেদিন—সারাটা দিন—অনেক শ্মশানে
৩১.
কবে চণ্ডীদাস মরে গেছে
৩২.
স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি
৩৩.
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
৩৪.
এইখানে কাকজ্যোৎস্না
৩৫.
প্রথম যৌক্তিক জন্ম নিল
৩৬.
যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
৩৭.
প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে
৩৮.
অনেক বেসেছি ভালো
৩৯.
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
৪০.
এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%