সময়কে ধরে রাখা মহা দায়

জীবনানন্দ দাশ

সময়কে ধরে রাখা মহা দায়
 গভীর মাশুলে তারে কেনা যায়
 তবুও হাঁটিতে হয়—তবুও ছুটিতে হয়
 অনেক সময়ই ডেঁপো অসময়
 কেবল সারস ওই সারাদিন
 শুধিছে নভের কাছে নীল ঋণ
 শবের চালানি ক’রে কে তারে গুদামে পায়।

ঢাউস জাহাজ আসে মালয়ের থেকে
 উটের মহান মাথা নীলিমায় রেখে
 সাগরকে মনে করে মরুভূমি
 তার কাছে কঙ্কাল আমি—তুমি
 তবুও ছুটিতে হয়—তবুও টানিতে হয়
 অনেক সময়ই ডেঁপো অসময়
 ধূসর চাদরে মূঢ় মৃতদের মুখ ঢেকে।

তবু ব’সে থাকিবার—ফাঁপা হাড় পোহাবার দিন
আমাদের আছে ঢের—সাগরের জলে মীন
 না হয়ে ইজারা করা ঢালু পুকুরের
 আমরা রয়েছি ট্যারা জাগরূক ঢের
 যত দৌড়াই মোরা দামি পুলিন্দা ঘেঁষে
 সময় ঘেরাও করে তত স্থির দস্তানার মতো এসে
তবু দৌড়—কক কক কক হাসি সবচেয়ে গূঢ় সমীচীন।

সকল অধ্যায়
১.
কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
২.
জীবনের সাথে আমাদের রূঢ় পরিচয় হয়েছিল
৩.
না জানি কী সব মঙ্গলের দিকে চেয়ে
৪.
কোথাও অনেক দূর যেতে হবে
৫.
হয়তো বা কোনো দূর পিরামিড দেখা যাবে
৬.
আবার নতুন করে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
৭.
আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন
৮.
যদিও রয়েছি বেঁচে
৯.
এই এত পুরোনো নগরী
১০.
যেন কোনো যাদুঘরে ঘুমায়েছে
১১.
ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
১২.
মনে হয় যেন মূল চাহুনিতে দিনরাতগুলো ছেঁকে
১৩.
সময়কে ধরে রাখা মহা দায়
১৪.
সূর্যের আলো মেটায় খোরাক কার
১৫.
রজনীর অন্ধকার এইরকম
১৬.
অমোঘ আঁধার রাতে
১৭.
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
১৮.
আমার হৃদয়ে প্রেম কার্তিকের বটের মতন
১৯.
কালো মখমল দস্তানার মতো ধীরে ধীরে আসে
২০.
আমাদের প্রভু বীক্ষণ দাও
২১.
অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
২২.
আমাদের অশ্রু শিশিরিত হলুদ পাতার থেকে নয়
২৩.
আমার হৃদয়ে নব নব প্রত্যাশার দূত
২৪.
আমার হৃদয়ে রক্ত থেকে কোনো এক প্রদীপকে জ্বালি আমি
২৫.
হিমের কুয়াশা নাকে
২৬.
আমিও তো মশাল ধরেছি
২৭.
তখন সকল প্রেম মরে যাবে
২৮.
ওইখানে বনানীর তৃণ
২৯.
ঢের কবি মরে গেছে সচকিত হয়ে যেন নিশীথের ভূতের মতন
৩০.
সেদিন—সারাটা দিন—অনেক শ্মশানে
৩১.
কবে চণ্ডীদাস মরে গেছে
৩২.
স্ট্রেচারের ‘পরে শুয়ে কুয়াশা ঘিরিছে বুঝি
৩৩.
সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
৩৪.
এইখানে কাকজ্যোৎস্না
৩৫.
প্রথম যৌক্তিক জন্ম নিল
৩৬.
যারা মরে গেছে তাহাদের কথা ভেবে
৩৭.
প্রেম কি জাগায় সূর্যকে আজ ভোরে
৩৮.
অনেক বেসেছি ভালো
৩৯.
মনে হয় হেমন্তের জ্যোৎস্নায়
৪০.
এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%