বিধুরা পথিকপ্রিয়া

কাজী নজরুল ইসলাম

আজ   নলিন-নয়ান মলিন কেন বলো সখী বলো বলো।  
পড়ল মনে কোন্ পথিকের বিদায় চাওয়া ছলছল?  
                          বলো সখী বলো বলো
    
মেঘের পানে চেয়ে চেয়ে বুক ভিজালে চোখের জলে,  
ওই সুদূরের পথ বেয়ে কি দূরের পথিক গেছে চলে – 
                          আবার ফিরে আসবে বলে গো? 
স্বর শুনে কার চমকে ওঠ? আ-হা! 
ও লো ও যে বিহগ-বেহাগ নির্ঝরিণীর কল-কল।
    
ও নয় লো তার পায়ের ভাষা, আ-হা, 
শীতের শেষের ঝরা-পাতার বিদায় ধ্বনি ও,  
কোন কালোরে কোন ভালোরে বাসলে ভালো, আ-হা!  
খুঁজছ মেঘে পরদেশি কোন পলাতকার নয়ন-অমিয়?
চুমছ   কারে? ও নয় তোমার চির-চেনার চপল হাসির আলো-ছায়া,
ও যে   গুবাক-তরুর চিকন পাতায় বাদল-চাঁদের মেঘলা মায়া।
  
            ওঠো পথিক-পূজারিনি উদাসিনী বালা!
সে যে  সবুজ-দেশের অবুঝ পাখি কখন এসে যাচবে বাঁধন,  
            কে জানে ভাই, ঘরকে চলো।  
ও কী? চোখে নামল আবার বাদল-ছায়া ঢলঢল?  
                         চলো সখি ঘরকে চলো।

দৌলতপুর, কুমিল্লা
জ্যৈষ্ঠ ১৩২৮

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%