বিবাগিনী

কাজী নজরুল ইসলাম

করেছ পথের ভিখারিনি মোরে কে গো সুন্দর সন্ন্যাসী?
কোন বিবাগির মায়া-বনমাঝে বাজে ঘরছাড়া তব বাঁশি?
ওগো সুন্দর সন্ন্যাসী।
তব    প্রেমরাঙা ভাঙা জোছনা
হেরো   শিশির-অশ্রু-লোচনা,
ওই    চলিয়াছে কাঁদি বরষার নদী গৈরিকরাঙা-বসনা।
ওগো    প্রেম-মহাযোগী, তব প্রেম লাগি নিখিল বিবাগি পরবাসী!
ওগো সুন্দর সন্ন্যাসী।
মম    একা ঘরে নাথ দেখেছিনু তোমা ক্ষীণ দীপালোকে হীন করি,
হেরি   বাহির আলোকে অনন্তলোকে এ কী রূপ তব মরি মরি!
দিয়া   বেদনার পরে বেদনা
নাথ   একী এ বিপুল চেতনা
তুমি   জাগালে আমার রোদনে, অন্ধে দেখালে বিশ্ব-দ্যোতনা।
ওগো   নিষ্ঠুর মোর! অশুভ ও-রূপ তাই এত বাজে বুকে আসি।
ওগো সুন্দর সন্ন্যাসী।

হুগলি
আষাঢ় ১৩৩১

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%