ব্যথা-নিশীথ

কাজী নজরুল ইসলাম

এই     নীরব নিশীথ রাতে
শুধু     জল আসে আঁখিপাতে।

কেন  কি কথা স্মরণে রাজে?
   বুকে কার হতাদর বাজে?
   কোন্‌ ক্রন্দন হিয়া-মাঝে
   ওঠে গুমরি’ ব্যর্থতাতে
        আর  জল ভরে আঁখি-পাতে।।

মম বর্থ জীবন-বেদনা
   এই  নিশীথে লুকাতে নারি,
   তাই  গোপনে একাকী শয়নে
   শুধু নয়নে উথলে বারি।
   ছিল সেদিনো এমনি নিশা,
   বুকে জেগেছিল শত তৃষা
   তারি ব্যর্থ নিশাস মিশা
   ওই শিথিল শেফালিকাতে
   আর পূরবীতে বেদনাতে।।

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%