পলাতকা

কাজী নজরুল ইসলাম

কোন্‌ সুদূরের চেনা বাঁশীর ডাক শুনেছিস্‌ ওরে চখা?
     ওরে আমার পলাতকা!
  তোর  প’ড়লো মনে কোন্‌ হারা-ঘর,
     স্বপন-পারের কোন্‌ অলকা?
     ওরে আমার পলাতকা!
   তোর জল ভ’রেছে চপল চোখে,
   বল্‌  কোন্‌ হারা-মা ডাকলো তোকে রে?
   ঐ গগন-সীমায় সাঁঝের ছায়ায়
    হাতছানি দেয় নিবিড় মায়ায়-
   উতল পাগল! চিনিস্‌ কি তুই চিনিস্‌ ওকে রে?
  যেন বুক-ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায়, “আয়,
      ওরে আয় আয় আয়,
   কেবল   আয় যে আমার দুষ্টু খোকা!
       ওরে আমার পলাতকা!’’
    দখিন্‌ হাওয়ায় বনের কাঁপনে-
   দুলাল আমার! হাত-ইশারায় মা কি রে তোর
       ডাক দিয়েছে আজ?
    এতকদিনে চিন্‌লি কি রে পর ও আপনে!
   নিশিভোরেই তাই কি আমার নামলো ঘরে সাঁঝ!
    ধানের শীষে, শ্যামার শিসে-
    যাদুমণি! বল্‌ সে কিসে রে,
   তুই শিউরে চেয়ে ছিঁড়লি বাঁধন!
    চোখ-ভরা তোর উছলে কাঁদন রে!
   তোরে কে পিয়ালো সবুজ স্নেহের  কাঁচা বিষে রে!
   যেন আচম্‌কা কোন্‌ শশক-শিশু চ’ম্‌কে ডাকে হায়,
    “ওরে আয় আয় আয়
    আয় রে খোকন আয়,
   বনে আয় ফিরে আয় বনের চখা!
       ওরে চপল পলাতকা’’।।

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%