পরশ পূজা

কাজী নজরুল ইসলাম

আমি     এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম,
আর     কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম,
তখন     মুকুর পাশে একলা গেহে
আমারই এই সকল দেহে
চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো,
আহা     পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম।
তখন তুমি নাইবা প্রিয় নাই বা রলে কাছে।
জানব আমার এই সে দেহে এই সে দেহে গো
তোমার    বাহুর বুকের শরম-ছোঁয়ার কাঁপন লেগে আছে।
তখন    নাই বা আমার রইল মনে
কোনখানে মোর দেহের বনে
জড়িয়ে ছিলে লতার মতন আলিঙ্গনে গো,
আমি    চুমোয় চুমোয় ডুবাব এই সকল দেহ মম,
এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম।

কুমিল্লা
আষাঢ় ১৩২৮।

অধ্যায় ৪৯ / ৪৯
সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%