পাহাড়ি গান

কাজী নজরুল ইসলাম

মোরা     ঝঞ্ঝার মতো উদ্দাম,
মোরা     ঝরনার মতো চঞ্চল।
মোরা     বিধাতার মতো নির্ভয়,
মোরা     প্রকৃতির মতো সচ্ছল।
মোরা     আকাশের মতো বাধাহীন,
মোরা     মরু-সঞ্চর বেদুইন,
মোরা     জানি নাকো রাজা রাজ-আইন,
মোরা     পরি না শাসন-উদুখল!
মোরা     বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল।
মোরা     সিন্ধু-জোয়ার কলকলমোরাপাগল-ঝোরার ঝরা-জল
কল-কলকল ছল-ছলছল কল-কলকল ছল-ছলছল।
মোরা     দিল-খোলা খোলা প্রান্তর,
মোরা     শক্তি-অটল মহীধর,
মোরা     মুক্ত-পক্ষ নভ-চর,
মোরা     হাসি-গানসম উচ্ছল।
মোরা     বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল,
মোরা     প্রাণ দরিয়ার কল-কল,
মোরা     মুক্ত-ধারার ঝরা-জল
চল-চঞ্চল কল-কলকল ছল-ছলছল ছল-ছলছল।

হুগলি
আষাঢ় ১৩৩১

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%