নিশীথ-প্রীতম

কাজী নজরুল ইসলাম

হে মোর প্রিয়,
হে মোর   নিশীথ-রাতের গোপন সাথি!
মোদের   দুইজনারেই জনম ভরে কাঁদতে হবে গো –
শুধু   এমনি করে সুদূর থেকে, একলা জেগে রাতি।
যখন   ভুবন-ছাওয়া আঁচল পেতে নিশীথ যাবে ঘুম,
আকাশ বাতাস থমথমাবে সব হবে নিঝঝুম,
তখন   দেব দুঁহু দোঁহার চিঠির নাম-সহিতে চুম!
আর   কাঁপবে শুধু গো,
মোদের   তরুণ বুকের করুণ কথা আর শিয়রে বাতি।
মোরা   কে যে কত ভালোবাসি কোনোদিনই হবে না তা বলা,
কভু   সাহস করে চিঠির বুকেও আঁকব না সে কথা;
শুধু   কইতে-নারার প্রাণপোড়ানি রইবে দোঁহার ভরে বুকের তলা।
শুধু    চোখে চোখে চেয়ে থাকার –
বুকের তলায় জড়িয়ে রাখার
ব্যাকুল কাঁপন নীরব কেঁদে কইবে কি তার ব্যথা!
কভু   কী কথা সে কইতে গিয়ে হঠাৎ যাব থেমে,
অভিমানে চারটি চোখেই আসবে বাদল নেমে।
কত   চুমুর তৃষায় কাঁপবে অধর, উঠবে কপোল ঘেমে।
হেথা   পুরবে নাকো ভালোবাসার আশা অভাগিনি,
তাই   দলবে বলে কলজেখানা রইনু পথে পাতি।

কুমিল্লা
অগ্রহায়ণ ১৩২৮

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%