এবারের কলকাতা

তসলিমা নাসরিন

এবারের কলকাতা আমাকে অনেক দিল
দুয়ো দুয়ো,
ছ্যা ছ্যা,
নিষেধাজ্ঞা,
চুনকালি, জুতো।

কলকাতা কিন্তু গোপনে গোপনে অন্য কিছুও দিয়েছে আমাকে।
জয়িতার জল-জল চোখদুটো
ঋতা পারমিতার মুগ্ধতা
বিরাট একটি আকাশ দিয়েছে বিরাটিতে
২ রবীন্দ্রপথের বাড়ির খোলা বারান্দাটি আকাশ নয়তো কী!

কলকাতা আমার ভোরগুলো ভরে দিয়েছে লাল গোলাপে
আমার বিকেলগুলোর বেণী খুলে ছড়িয়েছে হাওয়ায়
আলতো স্পর্শ করেছে আমার সন্ধ্যেগুলোর চিবুক
এবারের কলকাতা আমাকে ভালোবেসেছে খুব
সবাইকে দেখিয়ে দেখিয়েই তো চার দিনে চার কোটি চুমু খেল!
মাঝে মধ্যে কলকাতা একেবারে মায়ের মত,
ভালোবাসছে কিন্তু একবারও বলছে না যে বাসছে, কেবল বাসছে।

ভালোবাসে বলেই বুঝি আমি কলকাতা কলকাতা করি!
না বাসলেও, দূর দূর করে যদি তাড়ায়ও
কলকাতার আঁচল ধরে আমি কিন্তু বেয়াদপের মত দাঁড়িয়েই থাকবো,
ঠেলে সরাতে চাইলেও, যা হয় হোক, এক পা সরবো না।
ভালবাসতে বুঝি একা সে-ই পারে, আমি পারি না?

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%