ফেস অফ

তসলিমা নাসরিন

মেয়েটি আসছে
মুখটি পোড়া
মুখটি এখন আর মুখের মত দেখতে নয়,
এক তাল কাদার ওপর দিয়ে যেন দৈত্য হেঁটে গেল,
বীভৎস মুখটি। মুখ বলতে আসলে কিছু আর নেই।

সে কোনও অ্যাসিড হাতে নিয়ে আসছে না,
কোনও অ্যাসিড সে ছুঁড়বে না তোমার মুখে,
সে এত নিষ্ঠুর নয়, এত নিষ্ঠুর সে হতে পারে না,
তোমার মুখটিকে তোমার মুখ থেকে সে খামচে তুলবে না।

কিন্তু সে তোমার দিকে হেঁটে আসছে,
তার চোখদুটো ইলেকট্রিক তারে ঝুলে থাকা
মরা বাদুরের মত ঝুলে আছে কোটর থেকে,
তার নাকটা সম্পূর্ণই থেতলে গেছে,
কোনও কপাল নেই, গাল নেই, কোনও ঠোঁট নেই।
কিন্তু তার সবগুলো দাঁত এখনও আছে,
দাঁতগুলো পুড়ে যায় নি, দাঁতগুলো এখনও সাদা, এখনও ধারালো,
দাঁতগুলো তোমাকে কামড় দেওয়ার জন্য।
সে তোমার মুখে কামড় দিচ্ছে না, বাহু তে বা বুকে কামড় দিচ্ছে না,
পেটে দিচ্ছে না, পিঠে দিচ্ছে না।
কিন্তু সে কামড় দিচ্ছে, সে তোমার পুরুষাঙ্গে কামড় দিচ্ছে,
সি বাইটস ইওর ডিক-অফ।

( কবিতাটি প্রথম ইংরেজিতে লেখা হয়েছিল। এটি তার বাংলা অনুবাদ)

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%