শুয়ে শুয়ে

তসলিমা নাসরিন

আমার সঙ্গে শোবে এসো,
তোমার উরুতে আমি আমার মাথাটি রাখছি,
আর আমার কাত হয়ে শোওয়া কোমরের খাঁজে তোমার বা হু রাখো,
এভাবে ভাই বোনের মত, বোন বোনের মত, টোনাটুনির মত, সুকসারীর মত,
পেঙ্গুইন দম্পতির মত চলো শুয়ে থাকি।

শুয়ে শুয়ে কবে কোন শিশুকালে দুপুরের পুকুরে হাঁসের সাঁতার দেখেছিলে,
একটি বাচ্চা হাঁস পথ হারিয়ে কাঁদছিল, ওকে তুলে নিয়ে মা-হাঁসের কাছে পৌঁছে
দিয়েছিলে–
শুয়ে শুয়ে দৌড়োতে দৌড়োতে হঠাৎ একটি শিমুল গাছকে ছুঁয়ে ছিলাম যখন পাঁচ বছর
বয়স, সেই আমার প্রথম শিমুল ছোঁয়া, প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে একটি পাহাড়ের
সামনে এসে থমকে দাঁড়িয়েছিলাম, সেই আমার প্রথম পাহাড় —–
এইসব বলবো আমরা পরস্পরকে,
আমাদের কৈশোর বলবো, যৌবন বলবো।
বার্ধক্যের কথা মুখে বলবো না, ওটি আমরা
গাঢ় করে গভীর করে চুমু খেতে খেতে পরস্পরের প্রতিবিন্দু স্পর্শ করতে করতে
নগ্ন হতে হতে
ভালোবাসতে বাসতে
বলবো।

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%