মন

তসলিমা নাসরিন

গাছগুলোকে কেটে মেরে নকশা কাটা বাড়িগুলো গুঁড়ো করে
ম্যাচবাক্সের মত এমন বিদঘুটে দালান তুলছিস কেন রে?
তোর হয়েছে কি?
তুই কি স্থাপত্যে স্মৃতিতে শ্রীতে আর তেমন বিশ্বাস করিস না?
তোর বুঝি খুব টাকার দরকার?
এত টাকা দিয়ে তুই কী করবি কলকাতা?
নিউইয়র্ক হবি?

তোর খুব চাই চাই বাড়ছে,
কাকে ঠকিয়ে নাম করবি, কী ভাঙিয়ে কী হবি–এই নিয়ে আছিস!
তোর সন্ধ্যের আড্ডাগুলো
তখন মরা মানুষের মত হাসতে থাকে যখন বোতল থেকে বেরিয়ে আসা দৈত্য ধরতে
হুমড়ি খেয়ে পড়িস আর এর ওর নামে অর্ধেক রাত খিস্তি করে
যেমন পারিস তেমন করেই দুটো
রবীন্দ্র মেরে দিয়ে টলতে টলতে বাড়ি যাস উপুড় হতে।
তুই কি ভালো আছিস কলকাতা?
যাহ বাজে বকিস নে, ভালো থাকলে কেউ বুঝি এত টাকা টাকা করে? এত গয়না গড়ায়?

তোর কি এখন আর সময় হয় শিশির ছোঁওয়ার? রামধনু চোখে পড়লে কি
সব ফেলে দাঁড়িয়ে যাস না? কোথাও কি কারও পাশে বসিস, যদি দুঃখ দেখিস?
তোর কি সেই মন এখন আর একটুও নেই?
পকেটে পয়সা নেই, অথচ নিজেকে রাজা-রাজা মনে হওয়ার মন?

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%