কলকাতার প্রেম

তসলিমা নাসরিন

তোমাকে তিরিশ তিরিশ লাগে, অথচ তুমি তেষট্টি
তেষট্টি হও, তিরিশ হও তাতে কার কী এলো গেলো
তুমি তুমিই; তেমনই, তোমাকে ঠিক যেমন হলে মানায়।

চোখদুটোর দিকে যখনই তাকাই, মনে হয় ওই চোখ বুঝি দুহাজার বছর ধরে চিনি
ঠোঁটের দিকে, চিবুকের দিকে, হাত বা হাতের আঙুলের দিকে
তাকাতে নিলেই দেখি চিনি
দুহাজার কেন, তারও চেয়ে আগে থেকে চিনি।
এত চিনি যে মনে হয় চাইলেই ওগুলো ছুঁতে পারি, যে কোনও সময়,
রাতে, দুপুরে, এমনকী রাতদুপুরেও।
মনে হয় যখন খুশি যা খুশি করতে পারি ওগুলোকে,
রাত জাগাতে পারি–
চিমটি কাটতে পারি, চুমু খেতে পারি, যেন ওগুলো আমার কিছু।

আমার এই মনে হওয়ার দিকে তিরিশ-তিরিশ তুমি
অনেকবার তো তাকিয়েছো, কিছু বলোনি কিন্তু।
যখন এককেবারে হাওয়া হয়ে যাবো, তখন কেবল
দুহাত ভরে লাল গোলাপ দিলে,
গোলাপের কোনও আলাদা অর্থ কী করে করি!
গোলাপ তো আজকাল যে কেউ হামেশাই যে কাউকে দিচ্ছে, কেবল দিতে হয় বলেই।
আমি কিন্তু অপেক্ষা করছিলাম, কিছু বলো কি না
কিছু বলোনি।
মনে মনেও বলো কিনা দেখছিলাম,
তাও বলোনি।

কেন?
বয়স হলে বুঝি ভালোবাসতে নেই?

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%