বাঁচা

তসলিমা নাসরিন

আমার ভালোবাসা থেকে তুমি বাঁচতে চাইছো,
দৌড়োচ্ছে! যেন তোমাকে ছুঁতে না পারি,
দৌড়োচ্ছে! আর বলছো যে তুমি কচি খোকা নও,
কিশোর নও, যুবক নও, তোমার অনেক বয়স এখন,
তুমি এখন বৃদ্ধ, ধীশক্তি দৃষ্টিশক্তি কমছে, তুমি চাওনা ভালোবাসা এসে তোমার
হৃদপিণ্ডটাকে এখন মারুক, তোমার ঘুম হারাম করুক, তোমাকে এক শরীর ছটফট দিক।
তুমি বাঁচতে চাইছো ভালোবাসার উৎপাত থেকে।
ভাবছো, তোমার বয়স দেখে উল্টোপথে হাঁটবো আমি, মন গুটিয়ে নেব!
ভাবছো, বয়স তোমাকে বাঁচাবে।

কী করে তুমি ভাবলে যে বয়স তোমাকে ভালোবাসা থেকে বাঁচাবে?
বয়স তোমাকে আমার ভালোবাসা থেকে বাঁচাবে না,
ভালোবাসা তোমাকে বাঁচাবে বয়স থেকে।

এসো এখানে, লক্ষ্মী ছেলের মত এসো আমার কাছে, আমার ভালোবাসা নাও।

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%