শেষ পর্যন্ত

তসলিমা নাসরিন

না, কলকাতা
শেষপর্যন্ত তুমিও আমার কোনও সমাধান নও
তুমিও আমার প্রশ্নগুলোর কোনও উত্তর নও।
বিশ্বাস কী, তুমিও যে কোনও মুহূর্তে হয়ে উঠতে পারো
যে কোনও শহরের মত লম্পট, কপট।
যে কোনও মুহূর্তে বেছে নিতে পারো র্হাদিক চারদিক ছেড়ে অমানবিক পারমাণবিক দিক।
বিশ্বাস কী, মঞ্চে মঞ্চে তোমার ওই নাটক হয়ত নাটকই
কৃচ্ছউস!ধনের দিকে ভালো করে তাকালেই দেখব কৃত্রিমতা, ফাঁকি।
বিশ্বাসী কী!

তোমার কাছে বাঁচতে এলে তুমিও যদি উষ্ণতা হারিয়ে ফেলো,
মুখ ফিরিয়ে আর সব শহরের মত নিষ্ঠুরতা দেখাও!
ভালোবাসো বলো, বলো ভালোবাসো, আসলে বাসো না!
তোমার সুন্দরগুলোর পিছন-দরজায় উঁকি দিয়ে যেদিন দেখে ফেলবো
কুৎসিতের ডাঁই!
যদি জেনে ফেলি মুখে যাই বলো না কেন, আসলে তুমি তাকেই দিচ্ছ যার আছে,
আর যার নেই তাকে ঠকিয়েই যাচ্ছে! প্রতিদিন!
যদি দেখি তলে তলে তুমিও সন্ত্রাসে ব্যস্ত, মনে মনে একটা খুনী তুমি!
যদি মন ওঠে!
মন যদি ওঠে!
তোমার থেকে মন ওঠা মানে ব্রম্মাণ্ড থেকে ওঠা,
তুমি নেই মানে কিছু নেই, শেষ খড়কুটোটুকু নেই।

তুমি তো স্বপ্ন, তুমি স্বপ্ন, তুমি স্বপ্ন হয়েই থাকো
আমি পৃথিবীর পথে তোমাকে নিয়ে হেঁটে বেড়াবো,
এক শহর থেকে আরেক শহরে, কোনও শহরই যে আপন নয় আমি জানবো,
আমি জানবো দূরে কোথাও একটি শহর আছে, কলকাতা নাম,
দূরে কোথাও একটি শহর আছে, আমার শহর,
জগতের সবচেয়ে উজ্জ্বল শহর, অনিন্দ্য সুন্দর শহর,
একটি শহর আছে, কলকাতা নাম
একটি শহর আছে আমার শহর, আমার ভালোবাসার শহর।

শেষ পর্যন্ত আমি জানি তুমি আমার কোনও সুখ নও,
ওম শান্তি নও।
তবু স্বপ্ন আছে, প্রাণে স্বপ্ন আছে, স্বপ্ন ছাড়া মানুষ বুঝি বাঁচে?
স্বপ্ন আছে থাক, কলকাতা দূরে থাক।

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%