মন ওঠো

তসলিমা নাসরিন

মন তুমি ওঠো, ওঠো তুমি, তুমি ওঠো মন,
মন মন মন ওঠো মন ওঠো মন তুমি ওঠো ওঠো মন
মন ওঠো তুমি
ওঠো তুমি মন
মন মন মন
ওঠো, ল ক্ষ্মী মন, তুমি ওঠো এবার,
ওঠো ওই পুরুষ থেকে, মন ওঠো,
ওঠো তুমি, শেকল ছিঁড়ে ওঠো, ভালোবাসার শক্ত শেকলটা ছিঁড়ে এখন ওঠো
তুমি তোমার মত করে কথা বলো,
তুমি তোমার মত তাকাও
তোমার মত হাসো
আনন্দ তোমার মত করে করো। দুঃখ তোমার মত করো।

মন তুমি ওঠো, যতক্ষণ তুমি ওই পথে, পথিকে, ওই পতিতে, ওই পুরুষে,
পুরুষের পদাঙ্কে, পদাশ্রয়ে, ওই পাতে, পতনে,
যতক্ষণ তুমি পরজীবী, তুমি পরোপজীবী, যতক্ষণ পরায়ত্ত, পরাহত,
ততক্ষণ তুমি তুমি নও।
যতক্ষণ প্রণত, পউচ্ছত, ততক্ষণ তুমি প্রফুল্ল নও, প্রবল প্রখর নও, প্রতাপান্বিত নও
ওঠো, পরিষনাণ পেতে ওঠো, প্রাণ পেতে ওঠো।
মন ওঠো মেয়ে, ও মেয়ে, ওঠো,
পুনর্জন্ম হোক, পুনরুত্থান হোক তোমার।

হৃদয়ে কখনও এমন আস্ত একটি পুরুষ পুরে রেখো না,
পুরুষ যখন ঢোকে, একা ঢোকে না, গোটা পুরুষতন্ত্র ঢোকে।
এই তন্ত্রের মগজ-মন্ত্রে মুগ্ধ হবে, প্রেমে প্রলুব্ধ হবে, মৃত্যু হবে তোমার তোমার।
ও মন তুমি ওঠো, নাচো, তোমার মত, তোমার মত করে বাঁচো।

সকল অধ্যায়
১.
অকাজ
২.
অভিশাপ
৩.
আমেরিকা
৪.
আরও প্রেম দিও
৫.
এ প্রেম নয়
৬.
এগারোই সেপ্টেম্বর
৭.
এবারের কলকাতা
৮.
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে
৯.
এসেছি অস্ত যেতে
১০.
ও মেয়ে শোনো
১১.
কলকাতা তুই তোর হৃদয়
১২.
কলকাতা-কালচার
১৩.
কলকাতার প্রেম
১৪.
কাঁপন ১৪
১৫.
কাঁপন ১৫
১৬.
কাঁপন ১৬
১৭.
কাঁপন ১৭
১৮.
কাঁপন ১৮
১৯.
কাঁপন ১৯
২০.
কাঁপন ২০
২১.
কাঁপন ২১
২২.
কারও কারও জন্য এমন লাগে কেন!
২৩.
কোথাও কেউ
২৪.
ছিল, নেই
২৫.
ছিলে
২৬.
জীবনের কথা
২৭.
তিন চার পাঁচ
২৮.
তুই কোথায় শেফালি
২৯.
তুষারের ঝড়ে
৩০.
তোমার কী!
৩১.
তোমার জন্য
৩২.
দুঃখ
৩৩.
নষ্ট মেয়ে
৩৪.
না-থাকা
৩৫.
নারী-জন্ম
৩৬.
নিঃস্ব
৩৭.
পদ্মাবতী
৩৮.
পাখিটা
৩৯.
পারো তো ধর্ষর্ণণ করো
৪০.
প্রিয় মুখ
৪১.
ফিরে এসো
৪২.
ফেস অফ
৪৩.
বাঁচা
৪৪.
ব্যক্তিগত ব্যাপার
৪৫.
ব্যস্তততা
৪৬.
ব্যস্ততা
৪৭.
মন
৪৮.
মন ওঠো
৪৯.
মেয়েটি
৫০.
যখন নেই, তখন থাকো
৫১.
যদি বাসোই
৫২.
যা ইচ্ছে তাই
৫৩.
যেও না
৫৪.
যেহেতু তুমি, যেহেতু তোমার
৫৫.
রাত
৫৬.
রাতগুলো
৫৭.
লজ্জা, ২০০০
৫৮.
লজ্জা, ২০০২
৫৯.
শুনছো!
৬০.
শুয়ে শুয়ে
৬১.
শেখো
৬২.
শেষ পর্যন্ত
৬৩.
সময়
৬৪.
হিসেব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%