শৈলেন ঘোষ
বাংলা দেশের একটি রুপকথার গল্প ‘কিরণমালা’। রূপকথার যাদুকর দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার গল্পটিকে সংকলন করে রেখেছেন তাঁর ‘ঠাকুরমার ঝুলি’তে। ‘কিরণমালা’র ছায়া নিয়ে রচিত হয়েছে ‘অরুণ-বরুণ-কিরণমালা’ শিশু-নাটিকা। মণিমেলা মহাকেন্দ্র নাটিকাটি মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেন গত বছর এবং নাটিকাটির পরিচালনার দায়িত্ব দেন নাটক-রচয়িতার ওপর। ভারত সরকারের সঙ্গীত-নাটক-আকাদেমির বিচারে ‘অরুণ-বরুণ-কিরণমালা’ সর্বশ্রেষ্ঠ প্রযোজিত শিশু-নাটিকা রূপে পুরস্কৃত হয়েছে। রাষ্ট্রীয় পুরস্কারের এ মর্যাদা ভারতবর্ষে এই সর্বপ্রথম একটি শিশু-নাটিকা লাভ করায়, ‘অরুণ-বরুণ-কিরণমালা’ বাংলার নাট্য আন্দোলনের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় চিহ্নিত করেছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন