মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর

লোকনাথ ঘোষ

মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর

মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর শোভাবাজার রাজপরিবারের রাজা রাজকৃষ্ণ দেব, বাহাদুরের ষষ্ঠ পুত্র এবং তাঁর জীবিত পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ। তিনিই বর্তমানে শোভাবাজার রাজপরিবারের ছোট তরফটির কর্তা। ১৮২০ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং শিক্ষালাভ করেন ভূতপূর্ব হিন্দু কলেজে। কলেজে অধ্যয়ন সমাপ্ত হবার পর তিনি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। তাঁর প্রিয় বিষয় ছিল হিন্দুশাস্ত্র। ‘গুণাকর’ ও ‘ভাস্কর’ নামক বাংলা পত্রিকা দু’খানি তিনিই প্রকাশ করতেন। এ দু’খানি পত্রিকার প্রধান লেখকও ছিলেন তিনি। ফলে তিনি বাংলা ভাষায় বিশিষ্ট লেখক হয়ে ওঠেন। কোথায় কখন কী করতে হবে এ সম্বন্ধে তাঁর বিচারবুদ্ধি ছিল তীক্ষ্ণ, আচরণ ছিল আভিজাত্যপূর্ণ আর দানশীলতা ছিল তাঁর স্বাভাবিক। জেলা দাতব্য সমিতিতে তিনি স্থায়ী নিধি সৃষ্টি করে ১২ জন বিধবার স্থায়ী ভরণপোষণের ব্যবস্থা করেন। ত্রিপুরা জেলায় রাস্তা নির্মাণের জন্য জমি, খড়দা পৌর দাতব্য ডিসপেন্সারির জন্য বাড়ি, মেয়োহাসপাতালের বাড়ি নির্মাণে ২০০০ টাকা দান ছাড়াও বার্ষিক চাঁদা-দানের ব্যবস্থা করেন। তিনি ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশনকে এককালীন ২০০ টাকা দান ছাড়াও মাসিক ২৫ টাকা চাঁদা দেবার ব্যবস্থা করেন। ওরিয়েন্টাল সেমিনারির ছাত্রদের তিনি বার্ষিক বৃত্তি দেন এবং এর গৃহ নির্মাণকল্পে ২০০০ টাকা চাঁদা দিতে চেয়েছেন। ১৮৬৬ ও ১৮৭৪ এর দুর্ভিক্ষের সময় তাঁর শোভাবাজার বাটিতে বিরাট আকারে অন্নসত্র খোলেন; তাছাড়া এই উপলক্ষে তিনি বাসন, বস্ত্র, কম্বল দান ছাড়াও চাঁদা দিতেন। পরবর্তী দুর্ভিক্ষের সময় তিনি তাঁর খড়দা বাগানবাড়িতে একটি ত্রাণ-শিবির খোলা ছাড়াও, কেন্দ্রীয় ত্রাণ ফান্ডে এককালীন ১০,০০০ টাকা দান করেন। ইন্ডিয়ান ফেমিন ফান্ডে তিনি ২,২০০ টাকা দান করেছেন।

শোভাবাজার রাজপরিবার ব্রিটিশ অধিকার কায়েম হবার সময় থেকে রাজভক্তির যে ঐতিহ্য সৃষ্টি করেছিলেন তাঁর মধ্যে সেই রাজভক্তির পরিচয় পেয়ে এবং জমিদার হিসাবে তাঁর দানশীলতার স্বীকৃতিস্বরূপে লর্ড লিটন দিল্লীতে ১৮৭৭-এর ১ জানুয়ারি অনুষ্ঠিত ইম্পিরিয়্যাল অ্যাসেমরেজে ব্যক্তিগত সম্মান হিসাবে তাঁকে ‘রাজা’ খেতাব দ্বারা ভূষিত করেন।

১৮৭৭-এর ১৪ অগাস্ট বেলভেডিয়ার অনুষ্ঠিত দরবারে বাংলার মাননীয় লেফটেন্যান্ট গভর্নর তাঁকে নিম্নলিখিত সনদ প্রদান করেন :

‘রাজা, শিষ্টাচারবশত এবং সাধারণভাবে জনগণের মধ্যে আপনি এতদিন রাজা খেতাবেই সম্বোধিত হয়ে আসছেন; আপনার স্বদেশবাসার মঙ্গলের জন্য এখন আপনাকে সরকারীভাবে ‘রাজা’ খেতাব দ্বারা সম্মানিত করা হল। কলকাতার দাতব্য প্রতিষ্ঠানসমূহে আপনার উদার দানের পরিমাণ বহুল, আপনার সম্পদের বিরাট অংশ আপনি ডিসপেন্সারি, বিদ্যালয়, রাস্তা ও জনগণের মঙ্গলজনক অন্যান্য কাজের জন্য দান করেছেন। দৃষ্টান্তরূপে এইটুকু বললেই যথেষ্ট হবে যে বিগত দুর্ভিক্ষ ত্রাণের জন্য আপনি ১০,০০০ টাকা, আপনার দেশবাসীর মঙ্গলের জন্য সংগঠিত মেয়ো হাসপাতালের গৃহ নির্মাণের জন্য ২,০০০ টাকা এবং বর্ধমান রিলিফ ফান্ডে ১,০০০ টাকা দান করেছেন। কলকাতার এমন কোন চাঁদা তোলা হয় নি, যেখানে আপনার কাছ থেকে চাঁদা পাওয়া যায় নি–এইভাবে কলকাতার একটি পুরাতন পরিবারের দানের ঐতিহ্য আপনি বজায় রেখেছেন।‘

১৮৮০-র ২৩ ফেব্রুয়ারি তদানীন্তন রাজপ্রতিনিধি ও বড়লাট বেলভেডিয়ারে অনুষ্ঠিত দরবারে তাঁকে ‘মহারাজা’ খেতাবেও ভূষিত করেন। এই উপলক্ষে তাঁকে সনদ এবং খেলাৎ হিসাবে বড় একটি হীরের আংটি এবং প্রথানুযায়ী অন্যান্য উপহার দেওয়া হয়।

১৮৫৭-র সিপাহী বিদ্রোহের সময় মহারাজা ত্রিপুরার গঙ্গামঙ্গল জেলার জমিদাররূপে সরকারকে প্রভূতভাবে সাহায্য করেন। তাঁর দুই পুত্র : ১. কুমার নীলকৃষ্ণ এবং ২. কুমার বিনয়কৃষ্ণ। এঁদের বিবাহের সময় মহামান্য প্রধান সেনাপতি, মাননীয় ছোটলাট বাহাদুর, প্রধান বিচারপতি প্রভৃতি বহু গণ্যমান্য ইউরোপীয় ও দেশীয় ভ্রদলোক উপস্থিত ছিলেন।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%