বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ

লোকনাথ ঘোষ

বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ

‘সিরাজ উদ্-দৌলা’ বাংলার নবাব নাজিম হবার পূর্বে নবাব সরকারের বক্সী অর্থাৎ ফৌজদারের বাহিনীর বেতনদাতা ছিলেন মহারাজা দুর্লভরাম; তাঁর পিতা মহারাজা জানকী রামকে দিল্লীর বাদশাহ্ পাটনার সুবাদার নিযুক্ত করেছিলেন। এঁরা জাতিতে কায়স্থ, বাংলার সম্ভ্রান্ত সোম পরিবার ভুক্ত। মহারাজা রাজবল্লভ বাহাদুর, রায় রায়ান, মহারাজ দুর্লভরামের পুত্র।

পিতা ও পিতামহের প্রভাবে মহারাজা রাজবল্লভ নবাব সরকারের অত্যন্ত সম্মানজনক উচ্চপদ লাভ করেন; তিনি হন নবাব সিরাজুদ্দৌল্লার রায় রায়ান অর্থাৎ অর্থমন্ত্রী, ‘খালসা’ (সম্পত্তি)-র মোহরাধ্যক্ষ এবং মুর্শিদাবাদের একটি জায়গীরের মালিক। ভারতে ব্রিটিশ শক্তি প্রতিষ্ঠায় তিনি লর্ড ক্লাইভকে সবিশেষ সহায়তা করেন।

পলাশী যুদ্ধের পরে নবাব সিরাজুদ্দৌলার মৃত্যুর পরে মহারাজা রাজবল্লভ কলকাতা চলে এসে সূতানুটির বাগবাজারে বাস করতে থাকেন। এই সময় লর্ড ক্লাইভ অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মহারাজার উল্লেখযোগ্য সহায়তার স্বীকৃতিস্বরূপ তাঁকে কিছু মূল্যবান উপহার দিতে চান, কিন্তু মহারাজা রাজবল্লভ নিজ পদমর্যাদা সম্বন্ধে এত সচেতন ছিলেন যে, পুরস্কারস্বরূপ কোন কিছু নিতে চাননি। তিনি কিছুকাল অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের অবৈতনিক সভ্য ছিলেন। তিনি বাগবাজারে একটি ঘাট নির্মাণ করেন। এটি মহারাজা রাজবল্লভের ঘাট নামে পরিচিত। এখনও একটি রাস্তা আছে রাজা রাজবল্লভ স্ট্রিট নামে। তাঁর উত্তরাধিকারীরূপে তিনি রেখে গেছেন তাঁর প্রয়াত পুত্র মুকুন্দবল্লভের বিধবা স্ত্রী এবং ভাগিনেয় কাশীপ্রসাদ মিত্র প্রভৃতিদের।

রাজা মুকুন্দ বল্লভের দত্তকপুত্র রাজা গৌর বল্লভের পুত্র রুক্মিনী বল্লভ এখন এই বংশের কর্তা। তিনিও বাগবাজারে বাস করছেন, অবশ্য তাঁদের অবস্থা পড়ে গেছে।

কাশীপ্রসাদ মিত্রের দুই পুত্র রামপ্রসাদ ও গোপাললাল। রায় রামপ্রসাদ মিত্র বাহাদুর ছিলেন সরকারী তোষাখানার অধীক্ষক; এখন তিনি পেনসনভোগী। বাবু গোপাললাল মিত্র হাইকোর্টের উকিল। রায় রামপ্রসাদ মিত্র বাহাদুর শ্যামবাজারে বাস করেন। বিশেষ দক্ষতার সঙ্গে চাকরি করার জন্য সরকার ১৮৬২ সালের ১৮ ফেব্রুয়ারী তাঁকে রায় বাহাদুর পদবীতে ভূষিত করেন।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%