পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী

লোকনাথ ঘোষ

পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী

মাননীয় অনুকূলচন্দ্র মুখার্জীর পিতামহ দেওয়ান বৈদ্যনাথ মুখার্জীর আদি বাস ছিল হুগলী জেলার ভঙ্গমোরা-গোপীনাথপুর গ্রামে। তিনি বসবাসের জন্য কলকাতা চলে আসেন । বিখ্যাত পন্ডিত মনোহরচন্দ্র মুখার্জীর অন্যতম বংশধর রামপ্রসাদ মুখার্জীর পুত্র দেওয়ান বৈদ্যনাথ মুখার্জীর চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ লক্ষ্মীনারায়ণ ছিলেন হিন্দু কলেজের সম্পাদক । লক্ষ্মীনারায়ণের পাঁচ পুত্রের মধ্যে অনারেবল অনুকূলচন্দ্র ছিলেণ চতুর্থ ।

অনুকূলচন্দ্র ১৮২৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন । বাল্যে তিনি জনৈক মুন্সীর নিকট ফার্সী শেখেন। ফার্সী শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি বাংলা এবং সামান্য সংস্কৃতও শেখেন । আট বছর বয়সে তিনি গোবিন্দ বসাকের বিদ্যালয়ে ইংরেজি শিখতে আরম্ভ করেন । এর দু’বছর পর তাঁকে হিন্দু কলেজে ভর্তি করা হয় । এখানে বিশেষ পরিশ্রম সহকারে কয়েক বছর পড়ার পর তিনি সিনিয়র স্কলারশিপ লাভ করতে সমর্থ হন ।

প্রথমে তিনি হাওড়া ম্যাজিস্ট্রেটের আদালতে নাজিরের পদে নিযুক্ত হন । এই পদে থাকাকালে তিনি আইন শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন । নাজিরের পদে চার বছর চাকুরী করার পর, প্রাক্তন সদর আদালতের অন্যতম জজ মিঃ ডিক তাঁকে ওকালতি পড়ার পরামর্শ দেন । এই পরামর্শমত প্রস্তুতি নিয়ে ১৮৫৫ তে ওকালতি পরীক্ষায় (প্লীডারশিপ এগ্‌জামিনেশনে) উত্তীর্ণ হন । পৃষ্ঠপোষকতা ছাড়াই তিনি সদর আদালতে আইন ব্যবসায় শুরু করেন। স্বীয় দক্ষতার জন্য শীঘ্রই তিনি তখন দেশীয়দিগের বার্- এর নেতা রমাপ্রসাদ রায়ের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন; বন্ধুজন, মক্কেল ও শিক্ষিত ব্যক্তিদের শ্রদ্ধা ও ভালবাসাও তিনি নিজগুণেই অর্জন করেন । ২৪ ডিসেম্বর, ১৮৬৮তে তিনি জুনিয়র গভর্নমেন্ট প্লীডার পদে নিযুক্ত হন । কিন্তু হাইকোর্টের অ্যাডভোকেট হবার জন্য হাইকোর্টের চীফ্ জাস্টিসের অনুরোধ অতি বিনীতভাবে তিনি প্রত্যাখ্যান করেন । তবে ১৮৭০-৭১ এর ২১ ফেব্রুয়ারী তিনি সিনিয়র গভর্নমেন্ট প্লীডারের পদ গ্রহণ করেন । তাঁর যোগ্যতা ও জনপ্রিয়তার জন্য শীঘ্রই তাঁকে হাইকোর্টের অন্যতম জাস্টিসরূপে যোগদানের জন্য আহ্বান জানানো হয়–অনারেবল্ দ্বারকানাথ মিত্রের মৃত্যুতে পদটি শূন্য হয়েছিল। তিনি এই উচ্চপদ গ্রহণ করেন। ১৮৭০-এর ৬ ডিসেম্বর, মঙ্গলবার তাঁকে শপথবাক্য পাঠ করান হয় ।

এই কঠিন ও অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে তিনি আট মাস অধিষ্ঠিত ছিলেন । এই সময় তিনি তাঁর চিন্তার স্বাধীনতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন । কিছুকালের জন্য তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন । উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাঁকে ফ্যাকালটি অফ্ ল’র সদস্য মনোনীত করেন ।

দুর্ভাগ্যবশত মাত্র ৪২ বছর বয়সে, ১৮৭১-এর ১৭ অগাস্ট তিনি পরলোক গমন করেন । হাইকোর্টের মাননীয় জজবৃন্দ, বন্ধুবর্গ ও তাঁর গুণমুগ্ধ ব্যক্তিগণ তাঁর এই অকাল মৃত্যুতে শোকভিভূত হন । মৃত্যুকালে তিনি দুই পুত্র বাবু রাজেন্দ্রনাথ মুখার্জী ও বাবু হীরেন্দ্রনাথ মুখার্জীকে রেখে গেছেন ।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%