ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই

লোকনাথ ঘোষ

ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই

রাজা দিগম্বর মিত্র, সি এস আই-এর জন্ম কোন্নগরের মিত্র পরিবারে । তাঁর জন্ম হয় ১৮১৭ খ্রীস্টাব্দে কোন্নগরে । হিন্দু কলেজে পড়বার জন্য তিনি কলকাতায় তাঁর পিতা শিবচন্দ্র মিত্রের নিকট রাজা নবকৃষ্ণ স্ট্রিটে থাকতেন । ইংরেজি সাহিত্য, গণিত ও দর্শনে বিশেষ ব্যুৎপত্তি লাভ করবার পর তিনি কলেজের শিক্ষা সমাপ্ত করেন ।

মুর্শিদাবাদের কালেক্টর মিঃ রাসেলের অধীনে তিনি আমিন হিসেবে কৰ্মজীরন আরম্ভ করেন। পরে, রাজা কিষেণনাথের গৃহশিক্ষক নিযুক্ত হন; রাজা কিষেণনাথ সাবালকত্ব লাভ করবার পর দিগম্বর হন রাজার সুবিস্তৃত জমিদারীর ম্যানেজার । তাঁর কর্তব্যপরায়ণতা ও দক্ষতার স্বীকৃতিস্বরপ রাজা তাঁকে এক লক্ষ টাকা উপহার দেন । এই বিপুল পরিমাণ অর্থ লাভ করে দিগম্বর শুরু করলেন নীল আর রেশমের ফাঁকা;; কয়েকবার লোকসান খাবার পর (ঐ ব্যবসায় ছেড়ে দিয়ে) প্রাপ্ত সম্পদ দিয়ে জমিদারী কিনতে লাগলেন; জমিদারী কিনলেন ২৪ পরগণা, যশোহর, বাখরগঞ্জ এবং কটক জেলায়; ফলে, তিনি হয়ে উঠলেন একজন গণ্যমান্য জমিদার ।

কলকাতার ঠাকুর পরিবারের সঙ্গে যৌবনেই তাঁর পরিচয় হয়; তিনি রাজনৈতিক শিক্ষা লাভ করেন আদর্শস্থানীয় দ্বারকানাথ ঠাকুরের নিকট । মাননীয় প্রসন্নকুমার ঠাকুর, সি এস আই এবং মহারাজা রামনাথ ঠাকুর, সি এস আই-র তিনি ছিলেন ব্যক্তিগত বন্ধু এবং সহযোগী ৷ গোপাললাল ঠাকুরেরও তিনি ছিলেন অন্তরঙ্গ বন্ধু । ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হবার পর দিগম্বর তার সহকারী সচিব হন এবং পরে এর কার্যনির্বাহী সভাপতির পদত্ত অলঙ্কৃত করেন। প্রথম জীবনে তিনি বেশি মিশতেন সরকারী নয়, বেসরকারী ইউরোপীয়দের সঙ্গে । তিনি পরিচিত ছিলেন গর্ডন, স্টলের, হারী প্রভৃতি বেসরকারী ইউরোপীয় পরিবারের সঙ্গে এবং তাঁদেরই সঙ্গে তিনি তখনকার দিনের রাজনৈতিক সংগ্রামে অংশও নিতেন । তবে নিজে সাধারণত থাকতেন আড়ালে, পিছনে; অন্যান্য সকলকে ঠেলে দিয়ে নিজে এগিয়ে যাবার প্রবৃত্তি তাঁর ছিল না । ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তিনি বুদ্ধিমান ও সক্রিয় সভ্যদের অন্যতম ছিলেন; জীবনের বিচিত্র অভিজ্ঞতার জন্য তাঁর পরামর্শও ছিল মূল্যবান; কিন্তু সে সময় তিনি সামনের সারিতে এগিয়ে আসতে চাইতেন না। ১৮৫৬র তথাকথিত কালা কানুন (বিরোধী) বিদ্রোহের (Black Act Mutiny) সময় তিনি জনসাধারণের সামনে উপস্থিত হন । সে সভায় বক্তা ছিলেন চার ‘মিত্র’, মিঃ কর্ হারী তাঁকে ১নং মিত্র নামে অভিহিত করেন । ১৮৬৪তে সরকারী সংক্রামক জ্বর আয়োগে (কমিশনে) তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরূপে যোগদান করেন; সেই সময় থেকেই সরকার তাঁর গুণাবলী ও কর্মদক্ষতার সঙ্গে পরিচিত হন। অনতিবিলম্বে তাঁকে বাংলার আইন পরিষদের সভ্য করে নেওয়া হয় । অবশ্য, এর আগে তাঁকে কলকাতায় জাস্টিস অফ্ দি পীস, অনারারী ম্যাটিস্ট্রেট এবং ওয়ার্ডস ইনস্টিটিউশনের পরিদর্শক করা হয়েছিল । কার্যত এই সময় থেকেই তাঁকে বিভিন্ন কমিটির সভ্য হবার জন্য সরকার থেকে আহ্বান করা । পর পর তিন ছোটলাট–স্যার সেসিল বিডন, স্যার উইলিয়াম গ্রে এবং স্যার জর্জ ক্যাম্পবেল তাঁকে বেঙ্গল কাউন্সিলের সভ্যরূপে মনোনীত করেন । তাঁর পরামর্শ এঁদের প্রত্যেকের কাছেই প্রয়োজনীয় ও মূল্যবান বলে গণ্য হত । বেঁচে থাকলে, তিনি খুব সম্ভবত বড়লাটের কাউন্সিলেও সভ্যরূপে মনোনীত হবার সম্মান লাভ করতেন । ১৮৬৬ তে দুর্ভিক্ষের সময় তিনি দুঃস্থ জনগণের ত্রাণের জন্য সরকারের সঙ্গে সোৎসাহে সহযোগিতা করেন। ১৮৬০-এ আয়কর আইন, পথ-কর প্রকল্প এবং বাঁধ আইন প্রণয়নে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । স্ত্রী-শিক্ষা বিস্তারে তিনি উৎসাহ দিতেন এবং ‘সংবাদপত্রের স্বাধীনতারও তিনি উৎসাহী সমর্থক ছিলেন এবং তাঁর মতে, প্রাচ্যে ব্রিটিশ প্রভুত্ব রক্ষার সবচেয়ে ভাল উপায় হল জনগণকে এই অধিকার ভোগ করতে দেওয়া; কিন্তু তারপর লর্ড লিটন প্রেস অ্যাক্ট প্রণয়ন করাতে তিনি বিশেষ দুঃখ পেয়েছিলেন । ইউরোপ, আমেরিকার শিক্ষা মন্দিরসমূহে ভারতীয় যুবকদের তীর্থযাত্রাকে তিনি বিশেষ গুরুত্ব দিতেন এবং এ বিষয়ে তাঁর আগ্রহের প্রমাণস্বরূপ তিনি তাঁর একমাত্র পুত্র বাবু গিরিশচন্দ্র মিত্রকে তাঁর শিক্ষা সমাপ্ত করবার জন্য ইংল্যান্ডে পাঠান; কিন্তু দুঃখের বিষয়, সেখানেই তিনি প্রাণত্যাগ করেন ।’ জেলা দাতব্য প্রতিষ্ঠানে দেশীয়দিগের সমিতির তিনি ছিলেন অবৈতনিক সম্পাদক। ২০ জন গরীব মানুষের মাসিক ভরণ-পোষণের জন্য তিনি নিজ নামে একটি নিধি স্থাপন করেন । শিক্ষা বিস্তারে উৎসাহ দেবার জন্য তিনি প্রতিদিন নিজ বাড়ীতে ৮১ জন ছাত্রকে খেতে দেওয়া ছাড়াও, তাদের বইপত্র এবং স্কুলের মাইনেও যোগাতেন ।

মাননীয় যুবরাজের ভারত-দর্শনের সময় তিনি ছিলেন কলকাতার শেরিফ । মহামান্য যুবরাজ ১৮৭৬-এর ১ জানুয়ারী অনুষ্ঠিত ‘Grand Chapter of the Star of India’ ‘Companion of the Most Exalted Order of the Star of India’ পদবীতে ভূষিত করেন । ১৮৭৭-এর ১ জানুয়ারী দিল্লীতে অনুষ্ঠিত Imperial Assemblage-এ তাঁকে রাজা খেতাব দান করা হয় ।

১৮৭৯ সালে রাজা দিগম্বর মিত্র সি এস আই জ্বর, উদরাময় এবং কণ্ঠনালীতে রক্তক্ষরণের জন্য অসুস্থ হয়ে পড়েন । এই সকল অসুখেই তিনি ১৮৭৯ সালের ২০ এপ্রিল সকাল ৭-৩৫ এ পরলোক গমন করেন । তখন তাঁর বয়স ৬৩ বছর । তিনি রেখে যান বিধবা স্ত্রী এবং বাবু গিরিশচন্দ্রের দুটি নাবালক পুত্রকে । রাজা দিগম্বর মিত্র নিজ চেষ্টাতেই বড় হয়েছিলেন; অর্থ ও যশ তিনি অর্জন করেছিলেন নিজ সাধনায় । দুঃস্থ অবস্থা থেকে কীভাবে মানুষ সম্পদ ও যশের শীর্ষে উঠতে পারে, তিনি তার একটি উজ্জ্বল আদর্শ দেশবাসীর সামনে রেখে গেছেন ।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%