দেবেন্দ্রনাথ ঠাকুর

লোকনাথ ঘোষ

দেবেন্দ্রনাথ ঠাকুর

দেবেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন ১৮১৮ খ্রিস্টাব্দে। তাঁর শিক্ষা আরম্ভ হয় রাজা রামমোহন রায়ের বিদ্যালয়ে; এর পর তাঁকে হিন্দু কলেজে ভর্তি করা হয়। দ্বারকানাথ তাঁকে নিজ ব্যবসায় প্রতিষ্ঠান ‘কার টেগোর অ্যান্ড কোম্পানি’ ও ‘ইউনিয়ন ব্যাঙ্কে’ কাজ শেখানোর উদ্দেশ্যে নিযুক্ত করে নেন। বিশেষ যত্ন সহকারে তিনি সংস্কৃত শিক্ষা করেন; বাল্যকাল থেকেই তিনি ধর্মভাবাপন্ন ছিলেন। বাইশ বছর বয়সেই তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন–এখানে সত্য, ধর্ম ও ভক্তি সম্বন্ধে আলোচনা হত। এই সভাকে পরবর্তীকালে ব্রাহ্মসমাজের সঙ্গে একীভূত করা হয়––রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের তখন পতনোম্মুখ অবস্থা। এই সময়ে দেবেন্দ্রনাথ ব্রাহ্মসমাজে যোগদান করেন; তাঁর আন্তরিকতা ও ভক্তির জন্য ব্রাহ্মসমাজে আবার প্রাণসঞ্চার হয়। বেদের বহু শিক্ষা সমাজের আদর্শসম্মত নয় দেখে তিনি বেদের বহু অংশ ত্যাগ করে, গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্র গ্রহণ করেন। হিমালয়ে তিনি কয়েক বছর ধ্যান করে কাটান। তত্ত্ববোধিনী সভা বিলুপ্ত হবার পর, তিনি কলকাতায় একটি ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৭৯২ শকাব্দে দূর্গাপূজার সময় তিনি সমুদ্রপথে কতিপয় বন্ধুবান্ধবসহ সিংহল যাত্রা করেন। ‘ইণ্ডিয়ান মিরর’ পত্রিকাখানি তাঁরই সাহায্য ও উৎসাহে প্রকাশিত হয়–পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন মনোমোহন ঘোষ; তিনি ইংল্যাণ্ড চলে গেলে, এর সম্পাদক হন কেশবচন্দ্র সেন। সমাজে আচার-অনুষ্ঠান বিষয়ে দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্রের মধ্যে মনান্তর হলে, একমাত্র দেবেন্দ্রনাথের ব্যয়েই ‘ন্যাশনাল পেপার’ প্রতিষ্ঠিত হয়।

উপবীত ত্যাগ ও ব্রাহ্মমতে কন্যার বিবাহ দেবার ব্যাপারে তিনিই প্রথম ব্রাহ্ম। কিছুকালের জন্য তিনি ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের অবৈতনিক সম্পাদক ছিলেন। কিন্তু ধর্মবিষয়ে মগ্ন থাকায় তিনি এই পদ ত্যাগ করেন; তিনি অত্যন্ত আড়ম্বর সহকারে তাঁর বাড়ীতে ৭(১১) মাঘ ব্রাহ্মসমাজের বার্ষিক (প্রতিষ্ঠা) দিবস উপলক্ষে উৎসব করতেন। বক্তৃতা ও রচনা দ্বারা তিনি বাংলা সাহিত্যেরও সমৃদ্ধি সাধন করেছেন। তিনি পাঁচ পুত্রের পিতা। তাঁর জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথও নিষ্ঠাবান ব্রাহ্ম ধর্মাবলম্বী। তাঁর মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ প্রথম ভারতীয় আই সি এ। দেবেন্দ্রনাথের সকল পুত্রই কাব্যপ্রেমী।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%