বাগবাজারের সোম পরিবার

লোকনাথ ঘোষ

বাগবাজারের সোম পরিবার

বলভদ্র সোমের বংশধর এবং কৃপারাম সোমের পুত্র রামচরণ সোমের বোসপাড়া (বাগবাজার)-য় অবস্থিত বাসগৃহটি ছিল বিরাট; এর উত্তরে ছিল নেবুবাগান বা শ্যামবাজার স্ট্রিট, দক্ষিণে প্রসন্ন চ্যাটার্জির বাড়ি, পশ্চিমে বোসপাড়া লেন আর পূর্বে ছিল কৃষ্ণ নিয়োগীর জমি। সাধারণ্যে তিনি চরণ সোম নামে পরিচিত ছিলেন। তিনি তাঁর ধর্মপ্রাণতা ও ব্রাহ্মণদের প্রতি ভক্তির জন্য সুপরিচিত ছিলেন। তাঁর চার পুত্র : শিবচন্দ্র, কৃষ্ণচন্দ্র, ভগৰামচন্দ্ৰ ও জগৎচন্দ্র এবং এক কন্যা হরসুন্দরী দাসী। হরসুন্দরীর বিবাহ হয় কাঁটাপুকুর (বাগবাজার)-এর বিখ্যাত দেওয়ান হরি ঘোষের কনিষ্ঠ পুত্রের সঙ্গে। ১৮২৯-এর ৪ ডিসেম্বর লর্ড বেনটিংক সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন জারি করার পূর্বে এই হরসুন্দরীই ছিলেন কলকাতার শেষ সতী।

রামচরণ সোমের জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্র সোম ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রায় নিযুক্ত দেওয়ান– তাঁরই তত্ত্বাবধানে ছিল সেখানকার কেল্লা ও তাজমহল। তাঁর কর্মোৎসাহ, ন্যায়নুবর্তিতা, এবং মার্জিত আচরণের জন্য তিনি ব্রিটিশ আধিকারিকদের উচ্চ প্রশংসা অর্জনে সক্ষম হন। কলকাতাস্থ সিমলার কাঁসারীপাড়ার গুরুপ্রসাদ বসুর কন্যার সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁর তিন পুত্র রামলাল, শ্যামলাল ও মাধবলাল। শ্যামলাল হিন্দু কলেজের মেধাবী ছাত্র ছিলেন। রাজা দিগম্বর মিত্র, সি এস আই ছিলেন তাঁর সহপাঠী। শিক্ষা বিভাগে চাকরি করার পর এখন তিনি অবসরভোগী। বাবু ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও বাবু মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। শ্যামলাল হুগলী কলেজের দক্ষ শিক্ষক ছিলেন। ইউরোপীয় অধ্যাপকগণও তাঁর সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। ছাত্র, সহকর্মী ও স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। দুর্ভাগ্যবশত অকালে মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র রেখে যান; তাঁদের মধ্যে কনিষ্ঠ সুরেন্দ্রনাথ এখনও জীবিত আছেন। শ্যামলালের কনিষ্ঠ ভাই মাধবলাল হেয়ার স্কুলে শিক্ষালাভের পর মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিদ্যায় ডিপ্লোমা অর্জন করেন। তাঁকে তখন গাড়োয়াল জেলার শ্রীনগর সরকারি ডিসপেন্সারীতে সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন নিয়োগ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত উম্মাদরোগগ্রস্ত হয়ে তিনি অকালে প্রাণত্যাগ করেন। তিনি একটি শিশুপুত্র রেখে যান।

রামচরণ সোমের মধ্যম পুত্র কৃষ্ণচন্দ্র ছিলেন অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কটকস্থ দেওয়ান। তাঁরই তত্ত্বাবধানে ছিল সেখানকার কেল্লা। তিনি ছিলেন অত্যন্ত ভাল মানুষ, সৎ লোক এজন্য অতি উচ্চস্থানীয় ইউরোপীয় আধিকারীকগণ তাঁর প্রতি বিশেষ সন্তুষ্ট ছিলেন। কাঁসারীপাড়া, সিমলার গুরুপ্রসাদ বসুর মধ্যমা কন্যার সঙ্গে এঁর বিবাহ হয়। তাঁর চার পুত্র, রামকৃষ্ণ, নবকিশোর, কালীকিশোর এবং দূর্গাকিশোর। কনিষ্ঠ দূর্গাকিশোর এখন জীবিত আছেন।…..

রামচরণ সোমের অবশিষ্ট দুই পুত্র, ভগবানচন্দ্র ও জগৎচন্দ্র সরকারের অধীনে কোন চাকরি করতেন না। তাঁরা নিঃসন্তান ছিলেন।

এই বংশের উল্লেখযোগ্য এখন আর কেউ জীবিত নেই।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%