রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি

লোকনাথ ঘোষ

রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি

বাবু জীবনকৃষ্ট ব্যানার্জীর পুত্র রেভারন্ড কৃষ্টমোহন ১৮১৩ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন ।

তাঁর প্রাথমিক শিক্ষা হয় পাঠশালায়; তারপর হেয়ার স্কুলে ভর্তি হন । এখানে তিনি কয়েক বছর অধ্যয়ন করেন। ১৮২৪-এ তিনি হিন্দু কলেজে ভর্তি হন; এখানে ডিরোজিওর কাছে পড়ে অল্পকালের মধ্যে তিনি ইংরেজি সাহিত্যে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। ডিরোজিও তখন ঐ প্রতিষ্ঠানের চতুর্থ শিক্ষক। হিন্দুদের বহু কুসংস্কার, হিন্দুসমাজের অসংখ্য বাধানিষেধ এবং খাদ্যে বাছবিচার দূর করতে অন্যান্য কয়েকজন সহপাঠীর সঙ্গে কৃষ্টমোহনও ডিরোজিওকে সাহায্যে করতে এগিয়ে আসেন । ডিরোজিও এই সব দুস্কর্মের মূল বিবেচনা করে, কলেজ কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করেন । এতে কিন্তু তাঁর ‘দুষ্কার্যের অবসান হল না; তিনি একটি একাডেমি প্রতিষ্ঠা করেন, সেখানে এবং তাঁর নিজের বাড়িতেও তাঁর ছাত্র ও শিষ্যরা মিলিত হয়ে ‘হিন্দুধর্ম বিরোধী’ তাঁর মতবাদ আত্মস্থ করতেন । জাতীয় বিশ্বাসের উপর প্রচন্ড আঘাত হানার ব্যাপারে, শোনা যায়, কৃষ্টমোহন সক্রিয় অংশ নিতেন ।

১৮২৯-এ কৃষ্টমোহন হেয়ার সাহেবের স্কুলে শিক্ষকরূপে নিযুক্ত হন, এর তিন বছর পর তিনি যীশু খ্রিস্টের ধর্ম গ্রহণ করেন । ১৮৩৭-এ তাঁকে খ্রিস্টধর্মের প্রচারক নিযুক্ত করা হয় । সাফল্যের সঙ্গে তিনি ১৫ বছর এই কাজ করার পর, বিশপস্ কলেজে শিক্ষকরূপে যোগদান করেন। এখানে তিনি ১৬ বছর শিক্ষকতা করেন; তাঁর কাজে কর্তৃপক্ষ এবং ছাত্রবর্গ সন্তুষ্ট থাকতেন– ছাত্রগণ তো তাঁর প্রতি একান্তভাবে অনুরক্ত হয়ে ওঠে । মানব-প্রেমী, হিন্দুদের একান্ত সুহৃদ ডেভিড হেয়ারের মৃত্যুর পর তাঁর স্মরণ-সভায় কৃষ্টমোহন সক্রিয় অংশ নেন ।

১৮৫৮তে তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফেলো নিয়োগ করা হয় এবং তিন বছর তিনি ছিলেন ফ্যাকালটি অব আর্টসের সভপতি । তিনি কিছুকাল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভ্য এবং বেথুন সোসাইটির সভাপতি ছিলেন । বর্তমানে তিনি কলকাতা পৌরসভা এ অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের সভ্য। তাঁর গভীর সাহিত্যজ্ঞান ও ইংরেজি ও সংস্কৃতে উচ্চশ্রেণির কয়েকখানি পুস্তক রচনার জন্য ১৮৭৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে এল এল ডি উপাধিদ্বারা ভূষিত করেন । ১৮৪১- ৪২ এ তিনি স্ত্রীশিক্ষার উপর একখানি বই লেখেন; ১৮৬১-৬২তে প্রকাশ করেন তাঁর সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি ‘বড়দর্শন সংগ্রহ’। রঘুবংশ, কুমারসম্ভব, ভট্টিকাব্য, ঋগ্বেদ প্রভৃতি গ্রন্থগুলি তিনি স্বীয় টীকাসহ প্রকাশ করেন । এছাড়া, কতগুলি বাংলা পুস্তকও তিনি রচনা করেছেন। বর্তমান বাংলায় ইংরেজি ভাষা ও সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পন্ডিতরূপে তিনি গণ্য

এযুগের প্রায় সকল উল্লেখযোগ্য সভাসতিমির সঙ্গে তিনি যুক্ত; এদের প্রতিটির কাজকর্মেই তিনি সক্রিয় অংশ নেন । বর্তমানে তাঁর বয়স ৬৮ বছর, কিন্তু এ বয়সেও তিনি দেশের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করেন। সমাজ-সেবার প্রবৃত্তি ও শান্ত প্রকৃতির জন্য তিনি সর্বজনশ্রদ্ধেয় ।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%