হাটখোলার দত্ত পরিবার

লোকনাথ ঘোষ

হাটখোলার দত্ত পরিবার

এই বনেদি সম্ভ্রান্ত পরিবারটি বালির প্রাচীন দত্ত পরিবারের একটি শাখা। এঁদের পূর্বপুরুষ গোবিন্দশরণ দত্ত দিল্লীর কোন বাদশাহের প্রদত্ত জায়গীর লাভ করে আন্দুল থেকে বসবাসের জন্য কলকাতা চলে আসেন ।

এর সত্যাসত্য আমাদের অজ্ঞাত, কারণ হাটখোলা ছিল সুতানুটির অন্তর্গত–ওয়ারেন হেস্টিংস ১৭৭৮এ সমগ্র সুতানুটি রাজা নবকিষণকে স্থায়ী জমিদারীরূপে (?) দান করেছিলেন । তাঁর চার পুত্র বাণেশ্বর, ভুবনেশ্বর, বিশ্বেশ্বর এবং রামানারায়ণ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না ।

বাণেশ্বরের তৃতীয় পুত্র রামচন্দ্র ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমদানি রফতানি বিষয়ে বেনিয়ান । অভিজাত রামচন্দ্র ভায়েদের সম্মতি নিয়ে তাঁদের জমি জায়গা বাড়ীর পরিবর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে হাটখোলার ভূ-সম্পত্তি গ্রহণ করেন । তখন থেকেই এঁদের পরিচয় হয় হাট খোলার দত্ত পরিবার। রামচন্দ্রের ছিল পাঁচ পুত্র–কৃষ্ণচন্দ্র, মাণিক্যচন্দ্র, ভারতচন্দ্র, শ্যামচন্দ্র এবং গোরাচাঁদ । জ্যেষ্ঠ কৃষ্ণচন্দ্রের চার পুত্র মদনমোহন, রামশঙ্কর, রামকান্ত ও রামলাল । মধ্যম মাণিক্যচন্দ্রের তিন পুত্র জগত্রাম, কৌতুকরাম ও গুলাবচন্দ্র । কৃষ্ণচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র মদনমোহন রেখে যান চার পুত্র–রামতনু (সাধারণ্যে রামতনুবাবু নামে খ্যাত ছিলেন); চৈতন্যচরণ, রসিকলাল ও হরলাল । মাণিক্যচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র জগত্রামের ছিল তিন পুত্র : কাশীনাথ, রামজয় ও হরসুন্দর । রামজয়ের জীবিত দুই পুত্র বর্তমানে এই প্রাচীন পরিবারের প্রতিনিধিস্থানীয় ব্যক্তি । যশোহর ও হুগলী জেলায় এঁদের জমিদারী আছে ।

দত্ত পরিবারের পূর্বপুরুষদের মধ্যে মদনমোহন দত্তের নাম ছিল অত্যন্ত জনপ্রিয় । তিনি ছিলেন একাধারে সম্ভ্রান্ত জমিদার, ব্যাঙ্কিং ব্যবসায়ী এবং কয়েকটি জাহাজের মালিক । তাঁরই যত্ন ও চেষ্টায় রামদুলাল দে সাধারণ শিক্ষার ও বিপুল বিত্তের অধিকারী হতে পেরেছিলেন । মদনমোহন অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন; ধর্মীয় ব্যাপারে তাঁর দানও ছিল বিপুল । আমতা, মেদিনীপুর, ঢাকা এবং অন্যান্য স্থানে তিনি পুকুর ও কূপ খনন করিয়েছিলেন, এবং শিব মন্দির নির্মাণ ও উৎসর্গ করিয়েছিলেন । গয়ার প্রেতশিলা পাহাড়ে চূড়া পর্যন্ত সিঁড়ি নির্মাণ করিয়ে তিনি এদেশে অক্ষয় কীর্তি লাভ করেন । দাতা হিসাবে মাণিক্যরামের জ্যেষ্ঠ পুত্র জগত্রামের স্থান ছিল মদনমোহনের পরেই । তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে পাটনায় দেওয়ানী করতেন । এখানে তিনি পাটনেশ্বরীর মন্দির নির্মাণ ও উৎসর্গ করে বিশেষ খ্যাতি অর্জন করেন । এই পরিবারের কয়েকজন কোন্নগর ও পানিহাটেতে ঘাট সহ (শিবের) দ্বাদশ মন্দির নির্মাণ করেন । এই ঘাট ও মন্দিরগুলি গঙ্গার বিপরীত তীরে থাকায় এই স্থান দুটির সৌন্দর্য বড়ই মনোরম ।

সকল অধ্যায়
১.
নবাব আমির আলি খান বাহাদুর
২.
পারশ্যের কলিকাতাস্থ কনসাল, মানকজী রুস্তমজী মহাশয়
৩.
পাথুরিয়াঘাটা ও চোরবাগানের মল্লিক পরিবার
৪.
কলুটোলার মতিলাল শীল ও তাঁর পরিবারবর্গ
৫.
শ্যামবাজারের দেওয়ান কৃষ্টরাম বসুর পরিবারবর্গ
৬.
রেভারেন্ড কৃষ্টমোহন ব্যানার্জী, এল এল ডি
৭.
জোড়াসাঁকোর রায় কৃষ্ণদাস পাল বাহাদুর, সি আই ই
৮.
বড়বাজারের দেওয়ান কাশীনাথের পরিবারবর্গ
৯.
সুকিয়াস স্ট্রিটের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি আই ই
১০.
পাথুরিয়াঘাটার অনারেবল অনুকূলচন্দ্র মুখার্জী
১১.
হাটখোলার দত্ত পরিবার
১২.
ঠনঠনিয়ার দিগম্বর মিত্র, সি এস আই
১৩.
ঝামাপুকুরের বাবু দুর্গাচরণ লাহা এবং তাঁর দুই ভাই
১৪.
কুমারটুলির গোবিন্দরাম মিত্র ও তাঁর পরিবার
১৫.
জোড়াসাঁকোর বাবু হরচন্দ্র ঘোষ
১৬.
পাথুরিয়াঘাটার দেওয়ান রামলোচন ঘোষের পরিবারবর্গ
১৭.
টনটনিয়ার ঠেনঠনিয়া বাবু রামগোপাল ঘোষ
১৮.
সিমলার রামদুলাল দে-র পরিবারবর্গ
১৯.
বাগবাজারের মহারাজা রাজবল্লভের পরিবারবর্গ
২০.
জোড়াবাগানের দেওয়ান রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের বংশ
২১.
জানবাজারের পিরিতরাম মাড়ের পরিবারবর্গ
২২.
বাগবাজারের নন্দলাল বসু ও পশুপতিনাথ বসু
২৩.
বড়বাজারের মল্লিক পরিবার
২৪.
সুকিয়াস স্ট্রিটের রাজা রামমোহন রায়ের পরিবারবর্গ
২৫.
রামবাগানের রসময় দত্তের পরিবারবর্গ
২৬.
জোড়াসাঁকোর দেওয়ান শান্তিরাম সিংহীর পরিবারবর্গ
২৭.
শোভাবাজারের রাজপরিবারবর্গ
২৮.
মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর
২৯.
বড় তরফ : রাজা গোপীমোহন দেব বাহাদুর
৩০.
রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুর, কে সি এস আই
৩১.
রাজা রাজেন্দ্রনারায়ণ দেব, বাহাদুর
৩২.
রামকোমল সেন
৩৩.
হরিমোহন সেন
৩৪.
মুরলীধর সেন
৩৫.
হরিমোহন সেনের পুত্রগণ
৩৬.
নরেন্দ্রনাথ সেন
৩৭.
বিহারীলাল গুপ্ত
৩৮.
পিয়ারীমোহন সেন
৩৯.
কলুটোলার সেন পরিবার
৪০.
রাজা প্রসন্ননারায়ণ দেব বাহাদুর
৪১.
ছোট তরফ : রাজা রাজকৃষ্ণ দেব বাহাদুর
৪২.
রাজা কালীকৃষ্ণ দেব, বাহাদুর
৪৩.
কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
৪৪.
মহারাজা কমলকৃষ্ণ দেব, বাহাদুর
৪৫.
মহারাজা নরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৬.
রাজা হরেন্দ্রকৃষ্ণ দেব বাহাদুর
৪৭.
রাজা সীতানাথ বোস বাহাদুর
৪৮.
কুমারটুলি বনমালী সরকারের পরিবারবর্গ
৪৯.
নবীনচন্দ্র সেন
৫০.
কুমারটুলি বেণীমাধব মিত্রের পরিবারবর্গ
৫১.
মহারাজা রমানাথ ঠাকুর সি এস আই
৫২.
দেবেন্দ্রনাথ ঠাকুর
৫৩.
দ্বারকানাথ ঠাকুর
৫৪.
অনারেবল প্রসন্নকুমার ঠাকুর সি এস আই
৫৫.
প্রমোদকুমারের বিবাহ উৎসব
৫৬.
রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর
৫৭.
দি অনারেবল মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর সি এস আই
৫৮.
কৃষ্ণবিহারী সেন
৫৯.
কেশবচন্দ্র সেন
৬০.
কলকাতার শেঠ ও বসাকগণ
৬১.
রাজা সুখময়ের পরিবারবর্গ (পাথুরিয়াঘাটা)
৬২.
ঠাকুর পরিবার
৬৩.
ডা: যদুনাথ মুখার্জি, কলিকাতা
৬৪.
ঈশানচন্দ্র ব্যানার্জি ও মহেশচন্দ্র ব্যানার্জি
৬৫.
(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
৬৬.
বাগবাজারের গোকুলচন্দ্র মিত্রের পরিবারবর্গ
৬৭.
হোগলকুড়িয়ার গুহ পরিবার
৬৮.
আরপুলির ঘোষ পরিবার
৬৯.
বাগবাজারের দেওয়ান দূর্গাচরণ মুখার্জীর পরিবারবর্গ
৭০.
তালতলার ডা: দূর্গাচরণ ব্যানার্জি
৭১.
সিমলার বসু পরিবার
৭২.
মাননীয় দ্বারকানাথ মিত্র, ভবানীপুর
৭৩.
হরিশচন্দ্র মুখার্জি (সম্পাদক, হিন্দু পেট্রিয়ট)
৭৪.
পাইকপাড়া রাজ পরিবার
৭৫.
রাজা রাজেন্দ্রলাল মিত্র বাহাদুর এল এল ডি, সি আই ই (শুরাহ্ রাজপরিবার)
৭৬.
দি অনারেবল রমেশচন্দ্র মিত্র ও তাঁর পরিবারবর্গ
৭৭.
অনারেবল শম্ভুনাথ পন্ডিত (ভবানীপুর)
৭৮.
বাগবাজারের গুহ বা সরকার পরিবার
৭৯.
কাঁটাপুকুর, বাগবাজারের দেওয়ান হরি ঘোষের পরিবারবর্গ
৮০.
জোড়াসাঁকোর তারকনাথ প্রামাণিক
৮১.
শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ
৮২.
কামারপুকুরের সেন পরিবার
৮৩.
রামচন্দ্র রায় (আন্দুলের রাজপরিবার)
৮৪.
বাবু ভূদেবচন্দ্র মুখোপাধ্যায়
৮৫.
বাগবাজারের সোম পরিবার
৮৬.
আপার চিৎপুর রোডস্থ নতুনবাজারের সান্ডেল পরিবার
৮৭.
দরমাহাটার রসিকলাল ঘোষের পরিবারবর্গ
৮৮.
শোভাবাজারের নন্দরাম সেনের পরিবারবর্গ
৮৯.
বাগবাজারের নিধুরাম বসুর পরিবারবর্গ
৯০.
জোড়াসাঁকোর পাল পরিবার
৯১.
চোরবাগানের পিরারীচরণ সরকার ও তাঁর পরিবারবর্গ
৯২.
দর্জিপাড়ার রাধাকৃষ্ণ মিত্রের পরিবারবর্গ
৯৩.
(কলকাতার) রাজন্দ্রেনাথ মিত্রের পরিবারবর্গ
৯৪.
অধ্যাপক ক্ষেত্রমোহন গোস্বাসী
৯৫.
কাশিমবাজারের রাজপরিবার
৯৬.
মহারাণী স্বর্ণময়ী সি আই
৯৭.
রায় রাজীবলোচন রায় বাহাদুর
৯৮.
বাবু রামদাস সেন, মজিদার, বহরমপুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%