মগজের ধ্বংসযজ্ঞ

রিচার্ড ফাইনম্যান হলেন আমার এক সায়েন্টেফিক হিরো। তার মতো জাদুকরি চরিত্রের বিজ্ঞানী ইতিহাসে খুব বেশি দেখা যায়নি। তার ভেতর সব সময় উচ্ছ্বাস থাকত। প্রচুর কথা বলতেন তিনি। সংগীত পছন্দ করতেন। ছিলেন অসাধারণ শিক্ষক। বিল গেটসের প্রিয় শিক্ষকের নাম ফাইনম্যান। মানুষ মজা করে বলে, ফাইনম্যান একটি ডায়াগ্রাম এঁকেই নোবেল পুরস্কার পেয়ে গেছেন। সেটি ফাইনম্যান ডায়াগ্রাম নামে পরিচিতি পেয়েছে। এত সরল ডায়াগ্রাম বিজ্ঞানে খুব বেশি নেই। যা-ই হোক, ফাইনম্যান বলতেন, I dont create, what i dont understand–যা বুঝি না, তা গড়ি না।

শুধু বিজ্ঞান নয়, পৃথিবীর যেকোনো বিষয়বস্তু বোধগম্য করতে পারাই আনন্দ। গভীরভাবে উপলব্ধি করে, খুব সামান্য কিছু নিয়ে জীবন কাটিয়ে দেওয়া যায়। বিজ্ঞান, শিল্প, সংগীত, দর্শন সবই গভীর ভাবনার বিষয়। সে ভাবনায় ডুবলেই সুন্দরের বহুমাত্রার সন্ধান মেলে।

আমাদের ছেলেমেয়েদের শিক্ষাজীবনে চিন্তার সুযোগ নেই। ভাবার সময় নেই। আমাদের কাজই হলো শর্টকাট। সাজেশনস। পুই। বেশি নম্বর। তারপর ভালো ছাত্রছাত্রীর খেতাব নিয়ে। পরিবার ও সমাজকে সন্তুষ্ট রাখা। এই অচ্ছেদ্য চক্রের মধ্যে বন্দী করে রেখে, আমাদের হাজার হাজার মগজ ধ্বংস করা হচ্ছে। একটা শিশু কিংবা কিশোর যে কত দারুণ দারুণ সব বিষয়। ভাবতে পারে, সেটা আমরা উপলব্ধিই করতে চাই না। একটা পাঁচ-ছয় বছরের বাচ্চাকে আমরা জোর করে বোঝাই বেশি। নম্বরই হলো সফলতা। পিইসি পরীক্ষা চাপিয়ে দিয়ে এ প্লাস পাওয়ার এক জাঁতাকলে ফেলেছি তাদের। শৈশবে ওরা শেখে, কম নম্বর প্রাপ্তি হলো ব্যর্থতা। কম নম্বর পেলে তুমি বাতিল ও পরিত্যক্ত। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কী দুঃখজনক!

বেশি নম্বরই যেহেতু সফলতার চাবিকাঠি, তাই তারা যে করেই হোক সে চাবিকাঠি অর্জন করতে চায়। আর তার জন্য প্রথম এবং প্রধানতম হাতিয়ার হলো মুখস্থকরণ। শিশুদের মস্তিষ্ক উর্বর। তারা ছবি, সংখ্যা, বাক্য সবই মুখস্থ করতে পারে। এই মুখস্থকরণ যখন বছর কয়েক চলে, তখন তার মগজ একটা ধারায় নির্ভরশীল (Dependent) হয়ে যায়। সে মগজ দিয়ে আর বড় কিছু ভাবতে পারে না। ভাবনাটাই একটা ক্লান্তিকর (Boring) বিষয় হয়ে দাঁড়ায়।

কী ভয়ংকরভাবে আমরা আমাদের শিশুদের মগজকে ধ্বংস করি, সেটা আমরা টের পাই না। আমরা কি কখনো তাদের বলি, তোমরা একটা মাছ নিয়ে ভাবো। একটা পাখি নিয়ে ভাবো। একটা গ্লাস নিয়েই ভেবে কিছু বলো। আমরা কি যাচাই করি, তারা পড়াটুকু কতটুকু বুঝতে পারছে! কতটুকু উপভোগ করছে! কখনো কি বলি বইয়ের বাইরে ভাবো! আমাদের শিশুদের কি আমরা প্রশ্ন করতে উৎসাহিত করি? তাদের কি ক্লাসে ও ক্লাসের বাইরে প্রশ্ন করার জন্য অভয় দেওয়া হয়? অথচ এই শিক্ষাগুলো। তাদের জীবনে সবচেয়ে বড় অর্জন বয়ে আনতে পারে। শিশুদের সুন্দরতম মস্তিষ্ককে ধ্বংস করে কী করে সুন্দর সমাজের কথা আমরা ভাবি–সেটা মাথায় আসে না কখনো!

সকল অধ্যায়
১.
একটি সাবমেরিন বনাম পাঁচ হাজার জানালা
২.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসটুকু শুনুন
৩.
চিত্ত যেথা ভয়যুক্ত, নিচু যেথা শির
৪.
একটা দেশ যেভাবে দাঁড়ায়
৫.
কোটা নাকি মেধা? জন্ম নাকি কর্ম?
৬.
কর্মে হোক জন্ম জয়
৭.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ প্রাণগুলো
৮.
দেশটা যেভাবে হেরে যায়
৯.
সজাগ হও, হে তারুণ্য!
১০.
সেশনজটে ক্ষয়ে যায় সমাজ
১১.
থেমে থেকো না
১২.
সম্ভাবনাকে জাগতে দিন
১৩.
উন্নত সমাজের মূলমন্ত্র
১৪.
লক্ষ্য হোক দক্ষতা অর্জন
১৫.
কোথায় ছুড়ছ তোমার সোনালি যৌবন?
১৬.
দয়া করে ওদের ঠকাবেন না
১৭.
বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে?
১৮.
নেতায় নেতাচ্ছন্ন এক দেশ
১৯.
সহজাত মেধা যেন ক্ষয়ে না যায়
২০.
মগজের ধ্বংসযজ্ঞ
২১.
দাঁড়াতে হলে শিখতে হয়
২২.
প্যারালাইজড মাইন্ড!
২৩.
সম্ভাবনা খুন হয়ে যায়
২৪.
অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু
২৫.
মেধাবীদের কত দিন দূরে রাখবে সমাজ?
২৬.
ব্রেইন ড্রেইন নাকি ব্রেইন গেইন?
২৭.
শিক্ষার আলোয় জাগুক স্বদেশ
২৮.
সম্ভাবনার দুয়ারে আছ দাঁড়িয়ে
২৯.
আলোকিত সমাজের মূলমন্ত্র
৩০.
দ্য রাইট পারসন
৩১.
নিজেকে আবিষ্কার করো
৩২.
সত্যিকারের নায়ক
৩৩.
যা আছে তা-ই দিয়ে করো সংগ্রাম
৩৪.
চুরি বিদ্যা ও বিদ্যা চুরি
৩৫.
অনন্য, অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়া
৩৬.
একটা বিপ্লব হচ্ছে নীরবে
৩৭.
জাগরণের কাল
৩৮.
একজন ভিসি ও দীর্ঘশ্বাস
৩৯.
কিশোর-কিশোরীর জ্ঞানানন্দ
৪০.
ভারত কেন পারছে?
৪১.
জাপান থেকে শেখো
৪২.
অধিকারবঞ্চিত হতভাগ্য শিক্ষার্থীরা
৪৩.
স্ট্যানফোর্ডের আকাশ
৪৪.
প্রস্তুতির শ্রেষ্ঠ সময়
৪৫.
ডিজিটাল ইগনোরেন্স
৪৬.
প্রিয় অভিভাবকগণ, একটু শুনুন
৪৭.
মাত্র এক শ কোটি টাকা
৪৮.
ফড়িংয়ের চোখ তৈরি করো
৪৯.
ছোট দেশের বড় স্বপ্ন
৫০.
মনিরুল ইসলামেরা কেন ফিরতে পারেন না?
৫১.
ড্রাইভিং ফোর্স
৫২.
অন্তরালের নায়ক
৫৩.
উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে?
৫৪.
আত্মঘাতী নীতিমালা
৫৫.
এমন যদি হতো
৫৬.
চারিত্রিক সনদ
৫৭.
চাপিয়ে দেওয়ার সংস্কৃতি
৫৮.
আত্মহনন কোরো না হে প্রাণ
৫৯.
আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা
৬০.
উপাচার্যদের উপাচার্য
৬১.
কেমন হয় একটা বিশ্ববিদ্যালয়?
৬২.
হৃত কৌতূহলী মগজ
৬৩.
জিনিয়াস মাইন্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%