আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা

আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা

আজ থেকে মাত্র ৩০-৪০ বছর আগেও গ্রামের কোনো মেয়ে যদি সুলে যেত, সেটা ছিল এক বিস্ময়! সমাজের কাছে দৃষ্টিকটু। মানুষের সমালোচনার বিষয়। অথচ আজ যদি নিরেট গ্রামেরও। কোনো মেয়ে স্কুলে না যায়, সেটাই অবাক হওয়ার বিষয়। মেয়েটা স্কুলে যাচ্ছে না–সেটাই বিস্মিত হওয়ার বিষয়। বাংলাদেশের এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া যাবে না, যেখানে মেয়েদের স্কুলে যেতে নিরুৎসাহিত করা হয়। আমার কাছে, স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন নারীশিক্ষায় জাগরণ!

আমার মা স্কুলে যেতে পারেননি। অথচ আমি তার ভেতর শিক্ষার তাড়না দেখেছি। তার বুদ্ধিদীপ্ত কথা, ভাবনা আমার বহু মৌলিক শিক্ষার সঙ্গে গেঁথে আছে। পড়াশোনার জন্যে সারাটা জীবন কী তাড়াটাই না আমাকে দিয়েছেন তিনি। আমাদের দেশটাতে এমন লাখো মা, যারা কোনো দিন স্কুলে যাননি, অথচ তাদের ভেতর লুকিয়ে ছিল কত কত প্রতিভাবান, বুদ্ধিদীপ্ত, বিদুষী নারী। নপোলিয়ান বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।

শিক্ষার পাশাপাশি এখন প্রয়োজন মেয়েদের ভেতর শক্তি গানো। তাদের ভেতর আত্মবিশ্বাস জোগান দেওয়া। আমাদের অসংখ্য মেয়ে এখনো যথেষ্ট আত্মবিশ্বাসী না। এখনো। পারিবারিকভাবে বহু মেয়েকে মানসিক শক্তিটুকু দেওয়া হয় না। সাহসটুকু জোগানো হয় না। এই সাহসটুকু জোগাতে হবে শৈশব থেকেই। একটি মেয়ে যেন কখনো ভাবতে না পারে, মেয়ে বলেই তার দ্বারা বিজ্ঞানী হওয়া সম্ভব নয়। মেয়ে বলেই তার দ্বারা পর্বতজয়ী হওয়া সম্ভব নয়। মেয়ে বলেই তার দ্বারা ডুবুরি হওয়া সম্ভব নয়। পারিবারিকভাবে একটি মেয়েকে একটি ছেলের মতোই সব ধরনের সাহস, শক্তি ও সাপোর্ট দিতে হবে। গ্রামের অসংখ্য পরিবার মেয়েদেরকে শিক্ষিত করে ভালো বিয়ে দেওয়ার জন্য। এমন অনেক দুর্বল ভাবনা গেঁথে আছে প্রান্তিক সমাজে। এগুলো থেকে মুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব নিতে হবে। শুধু যে পড়াশোনাতেই তাদের ভালো করতে হবে, তা নয়। তারাও যেকোনো কাজ করে সফল হওয়ার কথা ভাবতে পারে। তারা হতে পারে ব্যবসায়ী, উদ্যোক্তা, আলোকচিত্রী, খেলোয়াড়, খামারি ইত্যাদি যেকোনো কিছু।

আমাদের মেয়েদের নবাব ফয়জুন্নেছার গল্প শোনান, যিনি প্রায় দেড় শ বছর আগে নারী শিক্ষার কথা ভেবে মেয়েদের জন্য ভারতবর্ষের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান গড়েছিলেন। সে প্রতিষ্ঠানের নাম কুমিল্লা ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়। অথচ সে সময় বাঙালি মুসলিম সমাজেই শিক্ষার আলো ছিল যথেষ্ট ক্ষীণ। আমাদের মেয়েদেরকে নবাব ফজিলেতুন্নেছার গল্প শোনান, যিনি প্রায় এক শ বছর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে প্রথম। শ্রেণিতে প্রথম হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন পিএইচডি করতে। তাদেরকে প্রীতিলতার গল্প শোনান। শতবর্ষ আগে যিনি। দেশরক্ষায় নেমেছিলেন রণক্ষেত্রে। তাদেরকে দুনিয়াখ্যাত নারীদের গল্প শোনান। তাদের ফাতিমা আল ফিহরির গল্প শোনান, যিনি প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর অন্যতম প্রাচীন। বিশ্ববিদ্যালয়। আমাদের মেয়েদের বিজ্ঞানী মারিকুরি, লিসামাইটনার, ডরথি হজকিনের গল্প শোনান। দুনিয়া জয়ের চ্যালেঞ্জটুকু নেওয়ার সাহসের দানা বাঁধুক তাদের কোমল মনে।

আমাদের মেয়েদের এখন বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে নামতে হবে। তারা গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডে সোনা জয় করবে। তারা গবেষণা করবে। উদ্ভাবন-আবিষ্কারে পৃথিবীর চ্যালেঞ্জ নেবে। তারা খেলোয়াড় হবে। ডুবুরি হবে। নভোচারী হবে। আর এর জন্য প্রয়োজন শৈশব থেকেই তাদের প্রস্তুত করা। ঘরে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে তাদের সাহস দেওয়া। এখনো আমাদের দেশের বহু মেয়ে অবিবাহিত বলে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারে না। বহু পরিবার চায়, বিয়ে করে স্বামীকে নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে! অন্যদিকে বহু বিবাহিত নারী, স্বামী-সংসারের সাপোর্ট না থাকায় উচ্চশিক্ষা ও গবেষণার চ্যালেঞ্জ নিতে পারেন না। আজ হোক, কাল হোক, এ ধরনের প্রতিবন্ধকতাগুলো দূর করতেই হবে। নারীর মেধা ও শৌর্য নিয়ে সামাজিক যে হীন ধারণা, সেটা বদলাতে হবে। আমাদের সবার প্রিয় দেশটাকে যদি আমরা পৃথিবীর মঞ্চে দেখতে চাই, তাহলে নারীকে কোনোভাবেই পুরুষের চেয়ে মেধায়, মননে ও সাহসিকতায় ছোট করে দেখলে হবে না। মনে রাখতে হবে, আমাদের নারীরা, আমাদের পুরুষদের সমসম্ভাবনাময়ী।

সকল অধ্যায়
১.
একটি সাবমেরিন বনাম পাঁচ হাজার জানালা
২.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসটুকু শুনুন
৩.
চিত্ত যেথা ভয়যুক্ত, নিচু যেথা শির
৪.
একটা দেশ যেভাবে দাঁড়ায়
৫.
কোটা নাকি মেধা? জন্ম নাকি কর্ম?
৬.
কর্মে হোক জন্ম জয়
৭.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ প্রাণগুলো
৮.
দেশটা যেভাবে হেরে যায়
৯.
সজাগ হও, হে তারুণ্য!
১০.
সেশনজটে ক্ষয়ে যায় সমাজ
১১.
থেমে থেকো না
১২.
সম্ভাবনাকে জাগতে দিন
১৩.
উন্নত সমাজের মূলমন্ত্র
১৪.
লক্ষ্য হোক দক্ষতা অর্জন
১৫.
কোথায় ছুড়ছ তোমার সোনালি যৌবন?
১৬.
দয়া করে ওদের ঠকাবেন না
১৭.
বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে?
১৮.
নেতায় নেতাচ্ছন্ন এক দেশ
১৯.
সহজাত মেধা যেন ক্ষয়ে না যায়
২০.
মগজের ধ্বংসযজ্ঞ
২১.
দাঁড়াতে হলে শিখতে হয়
২২.
প্যারালাইজড মাইন্ড!
২৩.
সম্ভাবনা খুন হয়ে যায়
২৪.
অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু
২৫.
মেধাবীদের কত দিন দূরে রাখবে সমাজ?
২৬.
ব্রেইন ড্রেইন নাকি ব্রেইন গেইন?
২৭.
শিক্ষার আলোয় জাগুক স্বদেশ
২৮.
সম্ভাবনার দুয়ারে আছ দাঁড়িয়ে
২৯.
আলোকিত সমাজের মূলমন্ত্র
৩০.
দ্য রাইট পারসন
৩১.
নিজেকে আবিষ্কার করো
৩২.
সত্যিকারের নায়ক
৩৩.
যা আছে তা-ই দিয়ে করো সংগ্রাম
৩৪.
চুরি বিদ্যা ও বিদ্যা চুরি
৩৫.
অনন্য, অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়া
৩৬.
একটা বিপ্লব হচ্ছে নীরবে
৩৭.
জাগরণের কাল
৩৮.
একজন ভিসি ও দীর্ঘশ্বাস
৩৯.
কিশোর-কিশোরীর জ্ঞানানন্দ
৪০.
ভারত কেন পারছে?
৪১.
জাপান থেকে শেখো
৪২.
অধিকারবঞ্চিত হতভাগ্য শিক্ষার্থীরা
৪৩.
স্ট্যানফোর্ডের আকাশ
৪৪.
প্রস্তুতির শ্রেষ্ঠ সময়
৪৫.
ডিজিটাল ইগনোরেন্স
৪৬.
প্রিয় অভিভাবকগণ, একটু শুনুন
৪৭.
মাত্র এক শ কোটি টাকা
৪৮.
ফড়িংয়ের চোখ তৈরি করো
৪৯.
ছোট দেশের বড় স্বপ্ন
৫০.
মনিরুল ইসলামেরা কেন ফিরতে পারেন না?
৫১.
ড্রাইভিং ফোর্স
৫২.
অন্তরালের নায়ক
৫৩.
উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে?
৫৪.
আত্মঘাতী নীতিমালা
৫৫.
এমন যদি হতো
৫৬.
চারিত্রিক সনদ
৫৭.
চাপিয়ে দেওয়ার সংস্কৃতি
৫৮.
আত্মহনন কোরো না হে প্রাণ
৫৯.
আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা
৬০.
উপাচার্যদের উপাচার্য
৬১.
কেমন হয় একটা বিশ্ববিদ্যালয়?
৬২.
হৃত কৌতূহলী মগজ
৬৩.
জিনিয়াস মাইন্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%