চুরি বিদ্যা ও বিদ্যা চুরি

সিঁধেল চুরি করা যেমন চৌর্যবৃত্তি, ব্যাংকের টাকা চুরি করাও চৌর্যবৃত্তি। তেমনি মানুষের কথা, ভাবনা কিংবা উদ্ভাবন চুরি করাও চৌর্যবৃত্তি। কথা, লেখা, সুর, উদ্ভাবন-আবিষ্কার এগুলো হলো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (Intelectual Properties)। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মালিক থাকে। স্বত্বাধিকারী থাকে। মালিকের অনুমতি ছাড়া সেটাকে নিজের নামে কিংবা বেনামে ব্যবহার করা অপরাধ। অন্যায়।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কুম্ভিলতার (Plagiarism) অভিযোগ উঠেছিল। এই কুম্ভিলতা অবশ্য দেশে অহরহ হচ্ছে। বহু কর্মকর্তা-কর্মচারী প্রমোশনের জন্য এই কাজটি করছেন। নামে-বেনামে, ভিত্তিহীন, অস্তিত্বহীন জার্নালে আর্টিকেল প্রকাশ করছেন। সেসব পাবলিকেশন দেখিয়ে প্রমোশন নিচ্ছেন। আমরা আদতে চৌর্যবৃত্তির চক্রেই বাস করছি। ছেলেমেয়েরা পাসের জন্য প্রশ্ন চুরি করেন আর তাদের পথপ্রদর্শকেরা প্রমোশনের জন্য গবেষণাকর্ম চুরি করেন।

আমি গবেষণা করে সেটার ফলাফল নির্দিষ্ট জার্নালে প্রকাশ করি। সেসব কাজ যদি কেউ আমার নাম উল্লেখ না করে ব্যবহার করেন, তাহলে সেটা হলো কুম্ভিলতা বা চৌর্যবৃত্তি। এই কাজ করলে মৌলিকত্ব নষ্ট হয়। অজ্ঞতা ও অকৃতজ্ঞতা প্রকাশ পায়। স্বত্বাধিকার হুমকিতে পড়ে। তাই কুম্ভিলতারও শাস্তি আছে। যক বছর আগে রসায়নের এক প্রফেসর কুম্ভিলতার জন্য। ভক্ত হয়েছিলেন। আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) তাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে। তিনি এসিএসের কোনো জার্নালে কোনো দিন তার গবেষণাকর্ম প্রকাশ করতে পারবেন ল। এবং যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি সেটা করেছেন, সে। বিশ্ববিদ্যালয় তাকে বিদায় দিয়েছে। উন্নত সমাজে কুম্ভিলতাকে শক্ত হাতে দমন করা হয়।

চরি করার কৌশলই হলো চুরি বিদ্যা। মানুষ জন্মগতভাবেই। সম্ভবত সেটা নিয়ে আসে। যে চুরি করে না, সেও জানে চুরি কীভাবে করতে হয়। তবে সে বিদ্যা প্রয়োগ করাই অপরাধ। মানুষ খাদ্য চুরি করে, অর্থ চুরি করে। এই যে দুর্নীতি, ব্যাংক চরি, অর্থ চুরি এগুলো সারা দুনিয়াতেই হয়েছে। হচ্ছে। তবে সবচেয়ে ভয়ংকর হলো বিদ্যা চুরি। বিদ্যা চুরি করলে সমাজ মূল থেকে পচে যায়। নিশ্চিহ্ন হয়ে যায়। যে সমাজে বিদ্যা চুরি হয়, সেখানে সত্যিকারে বিদ্বান-বিদগ্ধরা থাকেন না। থাকতে পারেন না। কারণ, বিদ্যা চুরি করা লোক বিদ্বানের মূল্যায়ন করতে জানেন না। তার অস্তিত্ব ধরে রাখার জন্য, তার চেয়ে নিম্নমানের কাউকে দরকার হয়!

আমাদের দেশে যে গবেষণা হচ্ছে, সেগুলো যেভাবে-সেভাবে যেখানে-সেখানে প্রকাশ করা হচ্ছে, সেসব প্রকাশনা দেখিয়ে প্রমোশন হচ্ছে। এগুলো দেখার কি শক্ত কোনো অভিভাবক আছে? নেই। অভিভাবকহীন কোনো সমাজ উর্বর হয় না। আমার পিএইচডির প্রফেসর হলেন সুইডিশ রয়েল একাডেমির নির্বাচিত। ফেলো। ডিপার্টমেন্টের প্রফেসর ব্যাকভাল ছিলেন রসায়নের। নোবেল কমিটির সভাপতি। ইউপ্যানের পোস্টডক প্রফেসর হলেন আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালের এডিটর। তাদের দেখেছি, কী করে অভিভাবকত্বের দায়িত্ব পালন করতে হয়। কী ম পূণকে দমন করতে হয়। মুখরা ক্ষমতাকে ব্যবহার করে নিজের জন্য। জ্ঞানীরা সেটা করেন সমাজের জন্য। সে অভিভাবকত্ব কি আছে আমাদের?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে যারা তদন্ত করছেন, তারা যদি সত্যি সত্যি কোনো অপরাধ পেয়ে থাকেন তাহলে যেন। কঠোরভাবে সেটা দমন করেন। বিদ্যা চুরির হাত থেকে বাঁচান এ সমাজ! প্লিজ!!

সকল অধ্যায়
১.
একটি সাবমেরিন বনাম পাঁচ হাজার জানালা
২.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসটুকু শুনুন
৩.
চিত্ত যেথা ভয়যুক্ত, নিচু যেথা শির
৪.
একটা দেশ যেভাবে দাঁড়ায়
৫.
কোটা নাকি মেধা? জন্ম নাকি কর্ম?
৬.
কর্মে হোক জন্ম জয়
৭.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ প্রাণগুলো
৮.
দেশটা যেভাবে হেরে যায়
৯.
সজাগ হও, হে তারুণ্য!
১০.
সেশনজটে ক্ষয়ে যায় সমাজ
১১.
থেমে থেকো না
১২.
সম্ভাবনাকে জাগতে দিন
১৩.
উন্নত সমাজের মূলমন্ত্র
১৪.
লক্ষ্য হোক দক্ষতা অর্জন
১৫.
কোথায় ছুড়ছ তোমার সোনালি যৌবন?
১৬.
দয়া করে ওদের ঠকাবেন না
১৭.
বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে?
১৮.
নেতায় নেতাচ্ছন্ন এক দেশ
১৯.
সহজাত মেধা যেন ক্ষয়ে না যায়
২০.
মগজের ধ্বংসযজ্ঞ
২১.
দাঁড়াতে হলে শিখতে হয়
২২.
প্যারালাইজড মাইন্ড!
২৩.
সম্ভাবনা খুন হয়ে যায়
২৪.
অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু
২৫.
মেধাবীদের কত দিন দূরে রাখবে সমাজ?
২৬.
ব্রেইন ড্রেইন নাকি ব্রেইন গেইন?
২৭.
শিক্ষার আলোয় জাগুক স্বদেশ
২৮.
সম্ভাবনার দুয়ারে আছ দাঁড়িয়ে
২৯.
আলোকিত সমাজের মূলমন্ত্র
৩০.
দ্য রাইট পারসন
৩১.
নিজেকে আবিষ্কার করো
৩২.
সত্যিকারের নায়ক
৩৩.
যা আছে তা-ই দিয়ে করো সংগ্রাম
৩৪.
চুরি বিদ্যা ও বিদ্যা চুরি
৩৫.
অনন্য, অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়া
৩৬.
একটা বিপ্লব হচ্ছে নীরবে
৩৭.
জাগরণের কাল
৩৮.
একজন ভিসি ও দীর্ঘশ্বাস
৩৯.
কিশোর-কিশোরীর জ্ঞানানন্দ
৪০.
ভারত কেন পারছে?
৪১.
জাপান থেকে শেখো
৪২.
অধিকারবঞ্চিত হতভাগ্য শিক্ষার্থীরা
৪৩.
স্ট্যানফোর্ডের আকাশ
৪৪.
প্রস্তুতির শ্রেষ্ঠ সময়
৪৫.
ডিজিটাল ইগনোরেন্স
৪৬.
প্রিয় অভিভাবকগণ, একটু শুনুন
৪৭.
মাত্র এক শ কোটি টাকা
৪৮.
ফড়িংয়ের চোখ তৈরি করো
৪৯.
ছোট দেশের বড় স্বপ্ন
৫০.
মনিরুল ইসলামেরা কেন ফিরতে পারেন না?
৫১.
ড্রাইভিং ফোর্স
৫২.
অন্তরালের নায়ক
৫৩.
উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে?
৫৪.
আত্মঘাতী নীতিমালা
৫৫.
এমন যদি হতো
৫৬.
চারিত্রিক সনদ
৫৭.
চাপিয়ে দেওয়ার সংস্কৃতি
৫৮.
আত্মহনন কোরো না হে প্রাণ
৫৯.
আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা
৬০.
উপাচার্যদের উপাচার্য
৬১.
কেমন হয় একটা বিশ্ববিদ্যালয়?
৬২.
হৃত কৌতূহলী মগজ
৬৩.
জিনিয়াস মাইন্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%