সম্ভাবনা খুন হয়ে যায়

সম্ভাবনা খুন হয়ে যায়

কিছুদিন আগে একটি সেমিনারে গিয়েছিলাম। বিষয়বস্তু ছিল আগামীর নেতৃত্ব (Future Leadership) বিষয়ক। তরুণেরাই মূলত বক্তা। তরুণদের কেউ আমেরিকার শিক্ষক, গবেষক। কেউবা উদ্যোক্তা। বেশির ভাগ বক্তাই একটি বিষয়ে জোর (Emphasise) দিলেন। সেটা হলো, দেশের প্রতিটি অংশ থেকেই সম্ভাবনাকে বের করে আনার চেষ্টা। অর্থাৎ সুষম ব্যবস্থার মাধ্যমে সম্ভাবনাকে অনুসন্ধান করা। শিক্ষাকে আরও সুষম করার জন্য অনেকেই ইঙ্গিত দিলেন। আমি কিছুটা অবাক হলাম! আমেরিকার মতো উন্নত সমাজ যদি এখনো এগুলো নিয়ে ভাবে, কাজ করে–তাহলে আমাদের কী অবস্থা!

বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে গ্রাম থেকে। মফস্বলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দশা কি কেউ জানে? গ্রামের। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর খোঁজখবর কি রাষ্ট্র রাখে? গ্রামের হাইস্কুলে পড়াশোনা করতে হয়েছে বলে আমি বিষয়টা গভীরভাবে জানি।

শিক্ষামন্ত্রী কি জানেন যে গ্রামের প্রতিষ্ঠানগুলোতে কখন, কারা নিয়োগ পাচ্ছেন? তিনি কি জানেন, ওখানে কী পড়ানো হয়? তিনি কি জানেন, এই দরিদ্র ছেলেমেয়েগুলোকে রাষ্ট্র কতটা অবহেলায় খে? তিনি কি জানেন, এই ছেলেমেয়েগুলো প্রকৃত শিক্ষা পায় না বলে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। সারাটা জীবন কী অমানবিক সংগ্রাম করতে হয় এস

এ দেশের সবচেয়ে অবহেলিত তরুণেরা হলেন মফস্বলের। তারা না পান ভালো শিক্ষা, না পান ভালো শিক্ষক দিকনির্দেশনা। গ্রামের স্কুলের শিক্ষকেরা আইনস্টা জানেন না। তাঁরা নিউটন, রাদারফোর্ড, হাইজেনবার্গ, ভান পিকাসোর কথা জানেন না। তারা আবদুল্লাহ আবু সায়ীদের কত কোনো দিন বলেননি আমাকে। কোনো দিন জগদীশের গল শোনাননি। কোনো দিন বলেননি (সত্যেন বোস নামের একটি তরুণ এই বাংলায় বসে সারা দুনিয়া তোলপাড় করতে চেয়েছিলেন। গ্রামের ছেলেমেয়েদের সামনে রোল মডেল থাকেন মুদির দোকানদার, গাঁয়ের মাস্তান, আঙুল ফুলে কলাগাছ হওয়া মধ্যপ্রাচ্যফেরত লোক। খুব বেশি হলে ক্রিকেটার মোস্তাফিজ। নাইলে টিভির নায়ক-নায়িকা।

আমরা যারা সেই গ্রাম থেকে পৃথিবী জয়ের স্বপ্ন নিয়ে বের হই, তাদের ২০৬টি হাড়ে কতটা কালো দাগ জমে, সেটা শব্দ দিয়ে বলে শেষ করা যাবে না। কোনো দিন না। সম্ভাবনা খুনের দেশটির নাম–আমার বাংলাদেশ। তা না হলে, আমার যে সহপাঠী আজ রাজমিস্ত্রি, সে হতে পারত আমার মতো, পৃথিবীখ্যাত স্কুলের অণুর মিস্ত্রি। যে ছেলেটি অর্থ-কড়ি হারিয়ে মধ্যপ্রাচ্যফেরত, তিনি হতে পারতেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কেতাদুরস্ত ব্যাংকার। যে মেয়েটি একটি দোচালা ঘরের ব্যস্ততম জননী, তিনি হতে পারতেন। নারী উদ্যোক্তা।

গ্রামের স্কুলগুলোতে শুধু একবার গিয়ে তাকিয়ে দেখুন, কত কত নিষ্পপ-মেধাবী নীরবে খুন হয়ে যাচ্ছে। হেসে হেসে তাদের খুন করা হচ্ছে। পৃথিবীর কোনো দেশের প্রান্তিক শিশু-কিশোর-তরুণ এতটা অবহেলায় থাকে না। মনে রাখবেন, মানুষ শুধু গর্ভ থেকে জন্মায়। সমাজ ও শিক্ষা তাকে মানুষ করে। আর সেই কাজটা কম রাষ্ট্রকেই। কারণ, সম্ভাবনা খুন হয়ে গেলে, সমাজটাই খুন হয়।

সকল অধ্যায়
১.
একটি সাবমেরিন বনাম পাঁচ হাজার জানালা
২.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসটুকু শুনুন
৩.
চিত্ত যেথা ভয়যুক্ত, নিচু যেথা শির
৪.
একটা দেশ যেভাবে দাঁড়ায়
৫.
কোটা নাকি মেধা? জন্ম নাকি কর্ম?
৬.
কর্মে হোক জন্ম জয়
৭.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ প্রাণগুলো
৮.
দেশটা যেভাবে হেরে যায়
৯.
সজাগ হও, হে তারুণ্য!
১০.
সেশনজটে ক্ষয়ে যায় সমাজ
১১.
থেমে থেকো না
১২.
সম্ভাবনাকে জাগতে দিন
১৩.
উন্নত সমাজের মূলমন্ত্র
১৪.
লক্ষ্য হোক দক্ষতা অর্জন
১৫.
কোথায় ছুড়ছ তোমার সোনালি যৌবন?
১৬.
দয়া করে ওদের ঠকাবেন না
১৭.
বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে?
১৮.
নেতায় নেতাচ্ছন্ন এক দেশ
১৯.
সহজাত মেধা যেন ক্ষয়ে না যায়
২০.
মগজের ধ্বংসযজ্ঞ
২১.
দাঁড়াতে হলে শিখতে হয়
২২.
প্যারালাইজড মাইন্ড!
২৩.
সম্ভাবনা খুন হয়ে যায়
২৪.
অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু
২৫.
মেধাবীদের কত দিন দূরে রাখবে সমাজ?
২৬.
ব্রেইন ড্রেইন নাকি ব্রেইন গেইন?
২৭.
শিক্ষার আলোয় জাগুক স্বদেশ
২৮.
সম্ভাবনার দুয়ারে আছ দাঁড়িয়ে
২৯.
আলোকিত সমাজের মূলমন্ত্র
৩০.
দ্য রাইট পারসন
৩১.
নিজেকে আবিষ্কার করো
৩২.
সত্যিকারের নায়ক
৩৩.
যা আছে তা-ই দিয়ে করো সংগ্রাম
৩৪.
চুরি বিদ্যা ও বিদ্যা চুরি
৩৫.
অনন্য, অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়া
৩৬.
একটা বিপ্লব হচ্ছে নীরবে
৩৭.
জাগরণের কাল
৩৮.
একজন ভিসি ও দীর্ঘশ্বাস
৩৯.
কিশোর-কিশোরীর জ্ঞানানন্দ
৪০.
ভারত কেন পারছে?
৪১.
জাপান থেকে শেখো
৪২.
অধিকারবঞ্চিত হতভাগ্য শিক্ষার্থীরা
৪৩.
স্ট্যানফোর্ডের আকাশ
৪৪.
প্রস্তুতির শ্রেষ্ঠ সময়
৪৫.
ডিজিটাল ইগনোরেন্স
৪৬.
প্রিয় অভিভাবকগণ, একটু শুনুন
৪৭.
মাত্র এক শ কোটি টাকা
৪৮.
ফড়িংয়ের চোখ তৈরি করো
৪৯.
ছোট দেশের বড় স্বপ্ন
৫০.
মনিরুল ইসলামেরা কেন ফিরতে পারেন না?
৫১.
ড্রাইভিং ফোর্স
৫২.
অন্তরালের নায়ক
৫৩.
উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে?
৫৪.
আত্মঘাতী নীতিমালা
৫৫.
এমন যদি হতো
৫৬.
চারিত্রিক সনদ
৫৭.
চাপিয়ে দেওয়ার সংস্কৃতি
৫৮.
আত্মহনন কোরো না হে প্রাণ
৫৯.
আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা
৬০.
উপাচার্যদের উপাচার্য
৬১.
কেমন হয় একটা বিশ্ববিদ্যালয়?
৬২.
হৃত কৌতূহলী মগজ
৬৩.
জিনিয়াস মাইন্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%