ফড়িংয়ের চোখ তৈরি করো

ফড়িংয়ের চোখ তৈরি করো

ফড়িংয়ের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে বহুগুণ বেশি। মাশরাফির যে বলটাকে আমাদের কাছে অনেক গতিশীল মনে হয়, একটা ফড়িংয়ের কাছে সেটা অন্তত তিন-চার ভাগ ধীরগতির। অর্থাৎ মানুষের যদি ফড়িংয়ের মতো দৃষ্টিশক্তি থাকত, তাহলে মাশরাফিকে আরও তিন-চার গুণ গতিতে বল করতে হতো। তা না হলে প্রতি বলে, দেখে শুনে চার-ছক্কা মারতে পারতেন। ব্যাটসম্যান। কী সাংঘাতিক কাণ্ড হতো তখন! মানুষ সেকেন্ডে। মাত্র ৬০টি মুভেবল ইমেজ ধারণ (Capture) করতে পারে। ফড়িং পারে প্রায় ২০০টি ইমেজ ক্যাপচার করতে। ডিজিটাল ক্যামেরা নিয়ে যারা গবেষণা করেন, তারা ফড়িংয়ের এই ক্ষমতাটাকে ক্যামেরায় প্রয়োগ করার চেষ্টা করছেন।

ফড়িংয়ের চোখে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ল্যান্স বসানো থাকে, যেগুলোকে বলা হয় ওমাটিডিয়াম। একেকটা ওমাটিডিয়াম আমাদের একটা চোখের মতো। ফড়িংয়ের দৃষ্টিশক্তি তাই খুবই প্রখর ও উন্নত। মানুষের দৃষ্টিশক্তি ফড়িংয়ের মতো প্রখর না। হলেও মানুষ তার ভাবনায় অনন্য। মানুষ তার চিন্তাশক্তিতে অসাধারণ। যে মানুষ যত বেশি কল্পনা করতে পারে, নতুন নতুন। বিষয় নিয়ে ভাবতে পারে, জগতে তার দৃষ্টিশক্তি ততই প্রখর। দুনিয়াতে পথচলা তার জন্য ততই সহজ।

সম্প্রতি এক গবেষক এসে আমাকে বললেন, তিনি লজ্জাবতী নিয়ে গবেষণা করেন। শুনে আমি থ! লজ্জাবতী নিয়ে খেলেছি, কিন্তু এটা নিয়ে গবেষণা করা যায়, কস্মিনকালেও ভাবিনি। লজ্জাবতীর পাতা ছুঁলে চুপসে যায়। কেন চুপসে যায়? কারণ সে গাছে নির্দিষ্ট কোনো জিন (Gene) আছে, যেটা তার এই চুপসে যাওয়ার কাজটাকে নিয়ন্ত্রণ করে। জীবজগতের প্রতিটি উদ্ভিদ এ প্রাণীর কোষে কোষে এমন নির্দিষ্ট জিন থাকে। এই জিনগুলো। জীবের যত বৈশিষ্ট্য আছে সেগুলো হাজার হাজার বছর ধরে বহন করে। সারা ভারতবর্ষের মানুষ দেখতে প্রায় একই–কারণ। আমাদের যে জিন এই চেহারা ও গঠনের জন্যে দায়ী, সেটা হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম বহন করছে। আমাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম সবই বদলেছে, জিন বদলায়নি।

সারা দুনিয়ায় এই জিন নিয়ে গবেষণা হয়। এগুলোকে কীভাবে ইঞ্জিনিয়ারিং করে পরিবর্তন করা যায়, নতুন নতুন জাত উদ্ভাবন করা যায়, সেসব নিয়ে কাজ হচ্ছে। বায়োটেকনোলজি নামে একটা গবেষণা এরিয়া আগামী ৫০ বছরে দুনিয়ার শীর্ষে চলে যাবে। যা-ই হোক, গবেষকেরা চেষ্টা করছেন কী করে লজ্জাবতীর চুপসে যাওয়া নিয়ন্ত্রণকারী জিনকে স্টাডি করে অন্য উদ্ভিদের শরীরে প্রবেশ করানো যায়! আমাদের দেশে ঝড়ের দিনে। আমগাছগুলোর কথাই চিন্তা করুন। ঝড়ের সময় সে গাছগুলোর ডালপালা ভাঙে, কারণ প্রচণ্ড ঝড়ে সে নিজেকে গুটিয়ে নিতে পারে না। আমগাছের যদি লজ্জাবতীর মতো গুণ থাকত, তাহলে বৃষ্টি বা বাতাসের স্পর্শে নিজেকে গুটিয়ে নিতে পারত। ঝড়ের ধকল তাকে সইতে হতো না। ৫০ বছর পর যদি কোথাও এমন। আমগাছ দেখেন, যে গাছ স্পর্শ করলেই নিজেকে গুটিয়ে নেয়, তাহলে অবাক হবেন না। ভাববেন না, এ কোনো জিন-পিরর। কাজ। এ আসলে জিনের ইঞ্জিনিয়ারিং। মানুষের মগজের কাজ। মানুষের ভাবনার ফসল

সারা দুনিয়ার তরুণেরা এমন সব অসাধারণ বিষয় নিয়ে ভাবছেন। সেই ভাবনাকে প্রখর করার জন্য ইন্টারনেটকে কাজে লাগাচ্ছেন। তরুণদের অনুরোধ করে বলব, সারা দিন শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়ে থেকো না। তোতাপাখির মতো সারা দুনিয়ার রাজধানী আর মুদ্রার নাম মুখস্থ করে যৌবনের সবচেয়ে উৎকৃষ্ট সময়টাকে ভোঁতা করে দিয়ো না। গণ্ডির বাইরে এসে ভাবো। দুনিয়ার চলমান সময় ও ভবিষ্যৎকে দেখার চেষ্টা করো। ভাবনাকে প্রখর করো। নতুন নতুন জগৎ নিয়ে জানো। প্রশ্ন। করো! একেকটা নতুন নতুন ভাবনা, একেকটা ওমাটিডিয়ামের। মতো। ফড়িং চাইলেই ওমাটিডিয়াম বাড়াতে পারে না। মানুষ। চাইলেই পারে। আর সেই ভাবনার চোখ বা ওমাটিডিয়াম দিয়ে পৃথিবীর চলার পথকে মসৃণ করো। মানুষ যে ভাবনার শক্তি নিয়ে। এসেছে, সেটা অদ্বিতীয়, অনন্য, অসাধারণ!

সকল অধ্যায়
১.
একটি সাবমেরিন বনাম পাঁচ হাজার জানালা
২.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘশ্বাসটুকু শুনুন
৩.
চিত্ত যেথা ভয়যুক্ত, নিচু যেথা শির
৪.
একটা দেশ যেভাবে দাঁড়ায়
৫.
কোটা নাকি মেধা? জন্ম নাকি কর্ম?
৬.
কর্মে হোক জন্ম জয়
৭.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিষ্পাপ প্রাণগুলো
৮.
দেশটা যেভাবে হেরে যায়
৯.
সজাগ হও, হে তারুণ্য!
১০.
সেশনজটে ক্ষয়ে যায় সমাজ
১১.
থেমে থেকো না
১২.
সম্ভাবনাকে জাগতে দিন
১৩.
উন্নত সমাজের মূলমন্ত্র
১৪.
লক্ষ্য হোক দক্ষতা অর্জন
১৫.
কোথায় ছুড়ছ তোমার সোনালি যৌবন?
১৬.
দয়া করে ওদের ঠকাবেন না
১৭.
বাংলাদেশ কি মেধাবীদের ফিরিয়ে নেবে?
১৮.
নেতায় নেতাচ্ছন্ন এক দেশ
১৯.
সহজাত মেধা যেন ক্ষয়ে না যায়
২০.
মগজের ধ্বংসযজ্ঞ
২১.
দাঁড়াতে হলে শিখতে হয়
২২.
প্যারালাইজড মাইন্ড!
২৩.
সম্ভাবনা খুন হয়ে যায়
২৪.
অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু
২৫.
মেধাবীদের কত দিন দূরে রাখবে সমাজ?
২৬.
ব্রেইন ড্রেইন নাকি ব্রেইন গেইন?
২৭.
শিক্ষার আলোয় জাগুক স্বদেশ
২৮.
সম্ভাবনার দুয়ারে আছ দাঁড়িয়ে
২৯.
আলোকিত সমাজের মূলমন্ত্র
৩০.
দ্য রাইট পারসন
৩১.
নিজেকে আবিষ্কার করো
৩২.
সত্যিকারের নায়ক
৩৩.
যা আছে তা-ই দিয়ে করো সংগ্রাম
৩৪.
চুরি বিদ্যা ও বিদ্যা চুরি
৩৫.
অনন্য, অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়া
৩৬.
একটা বিপ্লব হচ্ছে নীরবে
৩৭.
জাগরণের কাল
৩৮.
একজন ভিসি ও দীর্ঘশ্বাস
৩৯.
কিশোর-কিশোরীর জ্ঞানানন্দ
৪০.
ভারত কেন পারছে?
৪১.
জাপান থেকে শেখো
৪২.
অধিকারবঞ্চিত হতভাগ্য শিক্ষার্থীরা
৪৩.
স্ট্যানফোর্ডের আকাশ
৪৪.
প্রস্তুতির শ্রেষ্ঠ সময়
৪৫.
ডিজিটাল ইগনোরেন্স
৪৬.
প্রিয় অভিভাবকগণ, একটু শুনুন
৪৭.
মাত্র এক শ কোটি টাকা
৪৮.
ফড়িংয়ের চোখ তৈরি করো
৪৯.
ছোট দেশের বড় স্বপ্ন
৫০.
মনিরুল ইসলামেরা কেন ফিরতে পারেন না?
৫১.
ড্রাইভিং ফোর্স
৫২.
অন্তরালের নায়ক
৫৩.
উদ্ভাবনে আমরা কেন পিছিয়ে?
৫৪.
আত্মঘাতী নীতিমালা
৫৫.
এমন যদি হতো
৫৬.
চারিত্রিক সনদ
৫৭.
চাপিয়ে দেওয়ার সংস্কৃতি
৫৮.
আত্মহনন কোরো না হে প্রাণ
৫৯.
আমাদের সম্ভাবনাময়ী মেয়েরা
৬০.
উপাচার্যদের উপাচার্য
৬১.
কেমন হয় একটা বিশ্ববিদ্যালয়?
৬২.
হৃত কৌতূহলী মগজ
৬৩.
জিনিয়াস মাইন্ড

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%