আমার স্ত্রীর প্রতি

দাউদ হায়দার

রাগে আমার সর্বাঙ্গ জ্বলে নরকের আগুনের মতো
অথচ স্ত্রী আমার ভয় করে না বরং হেসেই কুটি কুটি
রাগে আমার শরীর কাঁপে কাঁপে পৃথিবী : ইচ্ছে হয় যতো
খুশী শাসিয়ে পাঠাঁই অনন্ত; চুলের ঝুটি

ধোরে। রাগে আমার কান্না আসে। চোখে দেখি শর্ষের ফুল—
যেন পা মাটিতেই চায়না পড়তে; মাথার সমস্ত চুল
যদি শূন্যেও ছুঁড়ে মারি; তবু আমার পড়েনা বিষণ্ণ
রাগ। সংসারে ছড়িয়ে বিষাদ কোন ফলই হয়না কখনো—
সে যতই দেইনা কেন মহাজনের প্রচন্ড হাঁক; জানি আদিকাল থেকে
যখনি মিছিলে সংগ্রামের ঢেউ; ঠিক তখনি আমি আদিগন্ত
সবুজ মাঠে লাউডস্পিকারে ফাটিয়ে গল ফিরেছি ঘরে;–সময় মতো!

রাগে আমার দাঁত কাঁপে; তব কাউকে পাইন ডেকে
স্ত্রী আমার শাড়ির আঁচলে মুখ রাখে। বোঝাই কতো
তবু বোঝেনা। অবশেষে দেখাই রাগ আসবাবপত্রে বাসন কোসনে
আমাকে দেখে কেউই ভয় করে না; শুধু বিড়ালগুলো পালায় গৃহকোণে।

৬/৬/৬৯

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%