তোমার ছায়া

দাউদ হায়দার

তোমার ছায়া ঘিরে রাখে
সকাল থেকে সন্ধ্যাবেলা
যখন কিনা কাজের ফাঁকে মনে পড়ে
ছায়ায় তখন তোমাকে দেখি
ইচ্ছে করে শুধাই কিছু
এখন কেমন চলছে তবে
আমার মতোন সঙ্গীহীন বুঝি
এখন আমি যেমন আছি!

তোমার ছায়া ধরতে গেলেই
দাঁড়ায় সে যে অনেক দূরে
বলতে গেলে মুখটা তুমি ফিরিয়ে রাখো
হয়না বলা তখন কিছু

পার্কে কিংবা নদীর ঘাটে
বাড়ায় শুধু ব্যাকুলতা
হাতের মুঠোয় ফুলটা তাই
লুকিয়ে থাকে অনেক আগেই
কেমন করে দুঃখটাকে
থামাই বলে এখন তবে!

তোমার ছায়া ভাল লাগে
যখন কিনা একলা ঘরে
তোমায় নিয়ে থাকি মেতে
কিংবা যখন তাকাই আমি সুদূর পানে।

তোমার ছায়া ভাল লাগে সকাল থেকে সন্ধ্যেবেলা।

১৭/৭/৬৯

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%