মধ্যরাতে রূপোলী চাঁদ

দাউদ হায়দার

(সিলভিয়া ইসলাম-কে)

মধ্যরাতে রূপোলী চাঁদের মতো বিশাল দুঃখ নিয়ে পড়ে আছি
তোমার করতলে হে আমার মাধবী
সবুজ নিসর্গ থেকে উঠে এলে একাকী
মুখে কালো কাপড় জড়িয়ে; ফেলে রেখে ভাবনার ভায়োলীন

আমি এই মধ্যরাতে তোমার সম্পতি কুড়াবো
বিজন প্রেমে উল্লসিত হবোনা আর—
ভেবেছি বহুদিন
আমার সুনীল মাংসে ভয়াবহ ক্ষতের চিহ্নাবলী—
যেন আদিগন্ত চিৎকারে ভেসে যায় নিবিড় যামিনী!

মধ্যরাতে এখনো পড়ে আছি; রাপোলী চাঁদের মতো পড়ে আছি
চতুর্দিকে ছেঁড়া ট্রাউজার উড়ছে শুন্যে নীলিমায়
হয়তোবা আজন্ম দুঃখগুলো এখানেই পাওয়া যাবে–
কিছুমাত্র লুকোবার নেই
আমি আমার দুঃখের কাছে যাবো হে মাধবী
তুমি তোমার করতল উর্দ্ধে তোলো

মধ্যরাতে রূপোলী চাঁদের মতো পড়ে আছি
থাকতে দাও!

৪/৪/৭২

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%