তুমি আমার কবিতা পড়োনা

দাউদ হায়দার

আমি কখনো প্রেমিক ছিলুম না
প্রেম কি বুঝতে চাইতুম না—তুমি শেখালে
আমি হয়ে উঠলুম প্রেমিক

সকল বাঁধা বিপত্তি অমান্য কোরে তোমার কাছে যাই
অনিচ্ছায় বলি “কি সন্দের তোমার চুল চিবুক চোখের ইশারা
শরীরের রঙ

চন্দ্রের সাথে তোমাকে তুলনা করা ভুল হবে!
এমনি হাসি কখনো দেখিনি;–ঠিক যেন মুক্তো ঝরে—

আমি আসলে ঠিকই তোমাকে আবিস্কার করেছি
তোমাকে দেখলেই কবিতার কথা মনে পড়ে যায়
তুমি যেন সাক্ষাৎ কবিতা হয়ে ওঠো
কবিতার সমস্ত উপমা তোমাতেই
আমি তাই কবি হয়ে গেছি!

তোমার জন্যেই আমি আজ কবিতা লিখি–
মিথ্যে বলতে বলতে কবিরা যেমন সৎ হয়ে যায়
সবকিছুই ইচ্ছাকৃত ভুল কোরে চিৎকার কোরে ওঠে এইটেই ঠিক
আমিও তেমনি অলীকে আশ্রয় নিয়ে বলি
“তুমিই আমার জীবন যেন নদীর জলধারা আমাতে স্বয়ং
যৌবনের প্রাচুর্যে আমি এক গ্রীসীয় রাজা–হৃদয়ে আমার
খেলছো সর্বদা!

আমি তোমাকে পাবার জন্যে মিথ্যে উপমা দিয়ে কবিতা লিখি
কবিতার বদৌলতে আমি কবি হয়ে গেলাম—
কিন্তু তুমি আমার কবিতা পড়োনা!

২/৪/৭৩

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%