আমিও শহীদ হয়ে যাবো

দাউদ হায়দার

পুনরায় কোন মহান গণ আন্দোলন শুরু হলে
আমিও আসাদের মতো
শহীদ হয়ে
তোমাদের স্মৃতির মণিকোঠায
জ্বেলে রাখবো অলৌকিক শহীদ উজ্জ্বল বাতি!

তুমি বাতি দেখে একদা ভীষণ ভয় করতে–
আলোয় তোমার মুখ দেখা যায় বলে
কেবলি আঁধারে মুখ রাখতে—
মুখ ঢাকতে ঢাকতে এখন
তোমার চেহারায় কালো দাগ

আমি বারবার তোমার মুখের কালো দাগ মুছে দিতে চেয়েছি
তুমি মুখ লুকিয়ে রাখো–
পাছে মুখের সঠিক কারুকাজ ধরা পড়ে যায়!

আমি আঁধার থেকে আলোয় আসতে চাই
তুমি তোমার বাহু দিয়ে শরীর জড়িয়ে রাখো
মিছিলে রক্তের খেলা হয় বলে!

আমি খেলতে খেলতে বাঁচতে চাই
বাঁচতে বাঁচতে মরতে চাই
মরতে মরতে তোমার বুকে
উজল করে লিখে যাবে।

এইতো আমি শহীদ হলাম
শহীদ হলাম
তোমার বকেই শহীদ হলাম!

৬/২/৭৩

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%