স্বদেশ, তোমার মুখ

দাউদ হায়দার

স্বদেশ, তোমার মুখ, আমার আশৈশব প্রার্থনার একান্ত সঙ্গীত
বেঁচে থাকার পরম ইচ্ছায় তোমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছি
ক্যামোন নিবিড়
য্যানো সপ্রেমে টেনে নেই তোমার দীর্ঘকায় শরীর, আমার শরীরে

স্বদেশ, তোমার সূক্ষ্ম ভালবাসার শিল্পসম্মত ছাপ
হৃদয়ের উজ্জ্বল প্রকোষ্টে অন্তরঙ্গ সখার মতো নিশ্চল নিঃশব্দ
ঝুলে আছে প্রগাঢ় বিশ্বাস নিয়ে!
তোমার আদিগন্ত সবুজ চিৎকারে ছুটে যাই, তুলে ধরি
স্ফিংসের মতোন শক্তসবল বাহু
রক্ষা করি প্রতিটি রোম; ছুঁড়ে ফেলি গন্ধযুক্ত আৰ্বজনা
গভীরতম ড্রেনে, গর্তে

স্বদেশ, তোমার কল্যাণী মুখের রেখা আমার আনন্দে কিংবা প্রেমে
উধাও হয়নি কোন জটিল অন্ধকারে
অথবা এক ভয়াবহ ষড়যন্ত্রের গহ্বরে!

স্বদেশ, দ্যাখো, তোমার সমস্ত ভালবাসায় আমার ভালবাসা
একাকার হয়ে মিশে আছে
ক্যামোন নিবিড় অন্তরঙ্গতায়!

৮/৮/৭০

সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%