কবিতার এলোমেলো ভেলা

দাউদ হায়দার

আমার বুকে অনেক ক্ষত
তব আমি বিক্ষত নই—
ভরদুপুরে একলা কত
খুঁজে বেড়াই হৃদয়টা কই!

কোথায় গেল এই বেলাতে—
দিন কেটে যায় অলস কাজে
বুকের মাঝে সন্ধ্যা রাতে
বীণার মতো দুঃখ বাজে
দুঃখ আমার ভালবাসা
তারে নিয়েই বেঁচে থাকা
বাঁচার মাঝে সকল আশা
সকাল দুপুর তারই দেখা!


চোখের সবুজ পৃথিবীটা নাচে হঠাৎ
রাত্রে
সুন্দরী এক লুকিয়ে থাকে রঙীন সাত
পাত্রে

অলীক প্রেমিক আরাম খোঁজে অন্ধকার
কক্ষে
কালো রঙের ইচ্ছে গুলো লাফায় তার
বক্ষে!


আমি বলি—
অঞ্জলি
সন্ধ্যে হলো
বাইরে চলো
একলা ঘরে
বুকের ‘পরে
কতটুকু পাবে মোরে!


হায়দার
এই দ্বার
আজ কেন রুদ্ধ?

তরুতলে কাছাকাছি
বসে আছি
গৌতম বুদ্ধ!
দিন নেই রাত নেই বসে শুধু ভাবছি
মমতায় ইশারায় চোখ দিয়ে ডাকছি—
কোথা সেই যুদ্ধ?

দেখলাম হায়দার
যুদ্ধই উদ্ধার
উদ্ধারে হয়ে যাবো সুন্দর শুদ্ধ।

[ কবিতাগুলো ‘৬৯ থেকে ৭৪-এ রচিত ]

অধ্যায় ৪৬ / ৪৬
সকল অধ্যায়
১.
জন্মই আমার আজন্ম পাপ
২.
জর্ণাল : স্মৃতিচিত্র
৩.
আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪.
চলে এলুম
৫.
আলোর গভীরে
৬.
আমি তো প্রেমিক নই
৭.
নিজস্ব মানুষ
৮.
একটি বালক
৯.
কার জন্যে ভালবাসা
১০.
বাংলাদেশ
১১.
তুমিই আমার প্রেমিকা
১২.
স্বদেশ, তোমার মুখ
১৩.
প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪.
মিছিলে তোমার মুখ
১৫.
মায়ের চোখে
১৬.
প্রেম
১৭.
তোমার ছায়া
১৮.
অলৌকিক বিকেল
১৯.
একটি নিষিদ্ধ কবিতা
২০.
তুমি আমার কবিতা পড়োনা
২১.
না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২.
আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩.
আমার ভালবাসা
২৪.
একটি ভালবাসার মুখ
২৫.
একদিন কেউ কাউকে চিনবে না
২৬.
নিরপরাধ বৃক্ষমূল
২৭.
অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮.
একলা হাতে
২৯.
হেলেনের মতো চুম্বন
৩০.
ভালোবাসার বাগান থেকে
৩১.
আমার পিতাকে
৩২.
আমিও শহীদ হয়ে যাবো
৩৩.
স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪.
অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫.
আমার স্ত্রীর প্রতি
৩৬.
একটি যথার্থ ভালবাসা
৩৭.
জেব্রা ক্রসিং-এ
৩৮.
চাঁদের ভেতরে একজন
৩৯.
নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০.
মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১.
খেলা
৪২.
আমি ভাল আছি, তোমরা?
৪৩.
ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪.
একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫.
আমাদের সফলতা, মৃত্যু
৪৬.
কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%